Terrorist Hafiz and Azhar in safe house:‘অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ’ ধুরন্ধরদের ভয়? জঙ্গি, হাফিজ, আজহারকে লুকোতে তৎপরতা ISIর
বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকার একটি উচ্চ নিরাপত্তা বেষ্টনীর এক এলাকায় হাফিজ সইদকে রাখা হয়েছে।
পাকিস্তানের ভিতরে সন্ত্রাসবাদীদের মনে ‘অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ’ রা কতটা ত্রাস ছড়িয়ে রেখেছে, তা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-র নয়া পদক্ষেপই প্রমাণ করে। কার্যত এই ধুরন্ধর ‘অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ’দের ভয়ে থরহরিকম্প লেগেছে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসের আঁতুরঘরে। রিপোর্ট দাবি করছে, পাকিস্তানের লস্কর ই তৈবা জঙ্গি সংগঠনের চিৎ হাফিজ সইদ ও জইশ এ মহম্মদের প্রধান মাসুদ আজহারকে এক সেফ হাউসে নিয়ে চলে গিয়েছে পাকিস্তানের আইএসআই।

এনডিটিভির এক রিপোর্ট অনুসারে, পাকিস্তানের লাহোরের জোহার টাউনের এক বাড়িতে বহুদিন ধরে জঙ্গি নেতা হাফিজ সইদকে রেখেছিল পাকিস্তান। যদিও খাতায় কলমে হাফিজ সইদ গৃহবন্দি, তবে পাকিস্তানের সন্ত্রাসের আঁতুর ঘরের ‘বেতাজ বাদশা’ হাফিজ সেখানে কড়া নিরাপত্তা বেষ্টনীতেই ছিল। এবার শোনা যাচ্ছে, সেই নিরাপত্তা বেষ্টনীর থেকেও আরও কঠোর নিরাপত্তার ঘেরাটোপের এক জায়গায় হাফিজদের সরিয়ে নিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকার একটি উচ্চ নিরাপত্তা বেষ্টনীর এক এলাকায় হাফিজ সইদকে রাখা হয়েছে। উল্লেখ্য, এই রাওয়ালপিন্ডিতেউই রয়েছে পাকিস্তানের সেনার হেডকোয়ার্টার। আর সেই হেডকোয়ার্টারের কাছেই হাফিজ সইদক একটি দুর্গসম নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। ওদিকে, পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ এ মহম্মদ চিফ মাসুদ আজহারকে পাকিস্তানের সিন্ধ প্রভিন্সের নবাবশাহ এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে।
উল্লেখ্য়, ২০২৫ সালে পাকিস্তানের পর পর সন্ত্রাসী শিবির টার্গেট করে তা গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তানের অন্দরে সন্ত্রাসী শিবিরে তুমুল চাঞ্চল্য ছড়ায়। এদিকে, পাকিস্তানের অন্দরে একের পর অক ভারত বিরোধী সন্ত্রাসীদের পর পর হত্যাকাণ্ডের ঘটনাও বেশ তাৎপর্যবাহী। সদ্য এক জঙ্গির লাহোরের রাস্তায় দুর্ঘটনায় মৃত্যুও বেশ তাৎপর্য রাখে। অন্যদিকে, ‘অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ’ দের নিশানায় একের পর এক জঙ্গিরা পাকিস্তানের অন্দরে মারা গিয়েছে। কেউ গুলিতে, কাউকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।
এদিকে, রিপোর্ট বলছে, হাফিজ সইদ ও মাসুদ আজহার আগের মতো সকলের সঙ্গে আর দেখা করে না এখন। তাদের চালফেরাও কমে গিয়েছে পাকিস্তানে। সম্ভবত, ‘অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ’দের ভয়েই এমন পরিস্থিতি দুই জঙ্গি নেতার।
জানা যাচ্ছে, পাকিস্তানের নবাবশাহ এলাকায় শুধুমাত্র জইশ এ মহম্মদে তাঁর বিশেষ ঘনিষ্ঠদের সঙ্গে ছাড়া কোনও জঙ্গি-যোদ্ধার সঙ্গে দেখা করেনা মাসুদ আজহার। অন্যদিকে, হাফিজ সইদকে রাওয়ালপিন্ডিতে ব্যাপক সেনা ঘেরাটোপের নিরাপত্তায় রাখা হয়েছে। সেখানে চলে কড়া নজরদারি। লস্কর ক্যাডারদের সঙ্গে মুখোমুখি দেখা করা ছেড়ে দিয়েছে হাফিজ। আগে থেকে করে রাখা অডিয়ো বার্তাতেই তার জঙ্গি শিবির লস্করকে নির্দেশ দেয় জঙ্গি নেতা হাফিজ।
গোয়েন্দাদের হাতে আসা এই তথ্য আরও একবার এই দুই জঙ্গি নেতাকে নিয়ে ইসলামাবাদের দীর্ঘদিনের মিথ্যাচারের পর্দা ফাঁস করে দিল। পাকিস্তানের দাবি, সন্ত্রাসে মদত মামলায় পাকিস্তানের কোট লখপত জেলে কঠোর নিরাপত্তায় রয়েছে হাফিজ। আর মাসুদ আজহারকে নিয়ে ইসলামাবাদের দাবি, ওই জঙ্গি নেতা নাকি আফগানিস্তানে পালিয়ে গিয়েছে, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না!
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


