Pakistan Attock Refinery: ইরান যুদ্ধের মধ্যস্থতা-আলোচনার গুঁতো! পাকিস্তান বাধ্য হল উত্তরের একমাত্র শোধনাগারটিকে….
পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন-র প্রতিবেদন অনুসারে, এই শোধনাগারটিই এই অঞ্চলের একমাত্র এমন স্থাপনা, যা মধ্য ও উত্তর পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তানের সমগ্র জ্বালানির চাহিদা মেটায়।
Pakistan Mediation Talks: ইরান যুদ্ধের সংঘর্ষ বিরতির সময়সীমা শেষ হওয়ার দিকে যেতেই পাকিস্তান ফের আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসাবে হম্বিতম্বি শুরু করেছে। এখনও স্পষ্ট নয়, এই আলোচনায় ইরান কী পদক্ষেপ করতে চলেছে। এদিকে, আমেরিকা উদগ্রীব এই আলচোনার দিকে চেয়ে। এই অবস্থায় পাকিস্তান সেদেশের অন্দরে ক্রমেই নিরাপত্তা বেষ্টনী কড়া করছে এই আলোচনার সম্ভাবনার দিকে তাকিয়ে। তবে, মধ্যস্থতার দ্বিতীয় দফার এই আলোচনা আদৌ কবে হবে, তার ঠিক নেই! এদিকে, পাকিস্তান তার আটোসাঁটো নিরাপত্তার দিকে তাকিয়ে সেদেশে বহু রাস্তা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। তার ফলে উত্তর পাকিস্তানের একটি তৈল শোধনাগারের কাজকর্ম বন্ধ হয়ে রেয়েছে। তার কাজকর্ম আপাতত বন্ধ রাখতে বাধ্য হয়েছে পাকিস্তান।

পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন-র প্রতিবেদন অনুসারে, এই শোধনাগারটিই এই অঞ্চলের একমাত্র এমন স্থাপনা, যা মধ্য ও উত্তর পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তানের সমগ্র জ্বালানির চাহিদা মেটায়। এদিকে, ইরান যুদ্ধের জেরে পাকিস্তানে জ্বালানির চাহিদা ঘিরে চাপ চলছে। তার মাঝে এই অ্যাটক রিফাইনারি লিমিটেড, যা উত্তর পাকিস্তানের একমাত্র শোধনাগার, সেটির কাজকর্ম আপাতত বন্ধ রাখতে বাধ্য হয়েছে ইসলামাবাদ, আর বাধ্য হয়েছে ইরান যুদ্ধের শান্তি আলোচনার জেরে। পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অফ পাকিস্তান (এসইসিপি)-তে দাখিল করা একটি বাধ্যতামূলক নিয়ন্ত্রক নথিতে অ্যাটক রিফাইনারি লিমিটেড(এআরএল) বলেছে যে, ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় অপরিশোধিত তেল গ্রহণ এবং পণ্য প্রেরণ উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে।
দ্য ডন-র রিপোর্ট তুলে ধরেছে সংস্থার বিবৃতি। সেখানে ওই শোধনাগার সংস্থা জানিয়েছে, ‘একই সাথে, রাস্তা বন্ধ থাকার কারণে আমাদের অপরিশোধিত তেল থেকে প্রাপ্ত আয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।’
এদিকে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা যখন এক সুতোয় ঝুলছে, তখন হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন যে উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর বাতিল করা হয়েছে। যদিও সেই তথ্যের সত্যতা নিয়েও নানান জল্পনা রয়েছে। তবে আপাতত এই মধ্যস্থতার জন্য নানান হম্বিতম্বি করে শেষে, পাকিস্তান নিজের দেশের উত্তর অংশের একমাত্র শোধনাগারের কাজ রুখে দিতে বাধ্য হয়েছে। যা, ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকটে থাকা পাকিস্তানের পক্ষে কতটা ইতিবাচক হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


