...
...
Next Story

Terrorist killed in Lahore:আচমকা ট্রেলারের ধাক্কা! লাহোরের রাস্তায় গাড়িতে তখন জইশ কমান্ডার! মৃত জঙ্গি আসিম সহ…

জানা যাচ্ছে, এই সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে, গুঁড়িয়ে যাওয়া গাড়ির ভিতর থেকে কারোর বেরিয়ে আসার পরিস্থিতি ছিলনা। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

Published on: Oct 16, 2026, 17:09:04 IST
Advertisement

পাকিস্তানের বুকে পাকিস্তানেরই মদতপুষ্ট জঙ্গির মৃত্যু। এবার লাহোরে এক পথদুর্ঘটনায় জইশ-এ-মহম্মদ তাবড় কমান্ডার মহম্মদ আসিমের মৃত্যুর খবর উঠে এল। জানা গিয়েছে, লাহোরের গারহি সাহু এলাকায় আলামা ইকবাল রোডে এক গাড়ি দুর্ঘটনায়, লস্কর-ই-তৈবার জঙ্গি কমান্ডার মহম্মদ আসিম, তার স্ত্রী হুমা আসিম ও তাদের পুত্র তালহা আসিমের মৃত্যু হয়েছে। এমনই দাবি

আচমকা ট্রেলারের ধাক্কা! লাহোরে গাড়িতে তখন লস্কর কমান্ডার, মৃত জঙ্গি আসিম সহ… (প্রতীকী ছবি)
আচমকা ট্রেলারের ধাক্কা! লাহোরে গাড়িতে তখন লস্কর কমান্ডার, মৃত জঙ্গি আসিম সহ… (প্রতীকী ছবি)

জানা যাচ্ছে, স্ত্রী ও পুত্রকে নিয়ে পরিবারের গাড়িতে তরে যাচ্ছিল জইশের জঙ্গি কমান্ডার আসিম। সেই সময়ই, রাস্তায় পিছন থেকে এক ট্রেলার এসে তাদের গাড়িকে পিষে দেয় বলে খবর। জানা যাচ্ছে, এই সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে, গুঁড়িয়ে যাওয়া গাড়ির ভিতর থেকে কারোর বেরিয়ে আসার পরিস্থিতি ছিলনা। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর, গাড়ি কাটার মেশিন এনে সেই বিধ্বস্ত গাড়ির ভিতর থেকে তিনজনের দেহ উদ্ধার করে পাকিস্তান প্রশাসন। জানা যাচ্ছে, এই দুর্ঘটনা ঘিরে আসিমের অপর পুত্র মহম্মদ বিন আসিম একটি এফআইআর দায়ের করেছেন। এফআইআর-এ ট্রেলারের চালকের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। ট্রেলার খারাপভাবে চালানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ঘটনার পর পাকিস্তানের পুলিশ নেমেছে তদন্তে। তবে ট্রেলারের চালক ধরা পড়েছেন কি না, তা এখনও জানা যায়নি।

প্রশ্ন উঠতেই পারে যে, কে এই মহম্মদ আসিম?

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks