China Satellite: নজরে ছিল তৈলশোধনাগারও? 'Op সিঁদুর'-র সময় কী করছিল নির্দিষ্ট ৩ চিনা স্যাটেলাইট? বিস্ফোরক তথ্য রিপোর্টে

রিপোর্ট দাবি করছে, যতক্ষণ ধরে অপারেশন সিঁদুর চলেছে, ততক্ষণ ভারতের পশ্চিম উপকূলের উপর ঘুরে বেড়িয়েছে চিনের তিনটি স্যাটেলাইট।

Published on: Nov 25, 2026, 19:02:54 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

২০২৫ সালে পাকিস্তানের পর পর জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। সেই সময় চিনের তিনটি নির্দিষ্ট স্যাটেলাইটের কর্মকাণ্ড ঘিরে বিস্ফোরক তথ্য উঠে এল, নজরদারি ও গোয়েন্দাতথ্য সংক্রান্ত সংস্থা দিগন্তারা-র রিপোর্টে।

'Op সিঁদুর'-র সময় কী করছিল নির্দিষ্ট ৩ চিনা স্যাটেলাইট? বিস্ফোরক তথ্য রিপোর্টে
'Op সিঁদুর'-র সময় কী করছিল নির্দিষ্ট ৩ চিনা স্যাটেলাইট? বিস্ফোরক তথ্য রিপোর্টে

রিপোর্ট দাবি করছে, যতক্ষণ ধরে অপারেশন সিঁদুর চলেছে, ততক্ষণ ভারতের পশ্চিম উপকূলের উপর ঘুরে বেড়িয়েছে চিনের তিনটি স্যাটেলাইট। বিশেষত সেগুলি গুজরাতের ওপর ফোকাস রেখেছিল বলে উঠে আসছে রিপোর্টে। চিনের তিন স্যাটেলাইট, নিংজিয়া ১৪, গাওফেন ১১, ইয়াওগান ৩০, মূলত, ভারত মহাসাগরে ভারতের নৌসেনা ও বায়ুসেনা ঘাঁটিগুলির ওপর নজর রাখে। বিস্ফোরক রিপোর্টে বলা হচ্ছে, এই স্যাটেলাইটগুলি নজর রেখেছিল বাণিজ্যিক পরিকাঠামো, বন্দরগুলির ওপর, এর মধ্যে ছিল, জামনগরে রিলায়েন্সের তৈল পরিশোধনাগারও। দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দিগন্তারা-র তথ্য উল্লেখ করে এমনই দাবি করা হয়েছে। বলা হচ্ছে, ২০২৫ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধের মাঝে এই তিন স্যাটেলাইট গুজরাতের নালিয়া, জামনগর, ভুজে নজর রেখেছিল।

উল্লেখ্য, পশ্চিম ভারতে পাকিস্তানের কাছাকাছি কচ্ছের ভুজ রুদ্রমাতা বায়ুসেনা স্টেশন, একটি তাৎপর্যপূর্ণ এলাকা। এছাড়াও পশ্চিম কচ্ছের নালিয়াতেও বায়ুসেনার গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে। এছাড়াও ভারতের পশ্চিম উপকূলে রয়েছে, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরলের মতো রাজ্য। যেখান দিয়ে বিপুল পরিমাণ বাণিজ্য হয়ে থাকে ভারতের। এছাড়াও ভারতের নৌসেনার ওয়েস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার রয়েছে মুম্বইতে।

এদিকে, যে তিন চিনা স্যাটেলাইটের কথা উঠছে, তার মধ্যে ইয়াওগান ক্ষমতা রাখে, ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য সংগ্রহের, এছাড়াও খুব উচ্চ রেজোলিউশনের ছবি তোলাতেও সিদ্ধহস্ত এই স্যাটেলাইট। রিপোর্ট দাবি করছে এই স্যাটেলাইটগুলি ভারতের সেনার ছাউনির ওপর নিজেদের নজরদারি চালিয়ে নিয়ে গিয়েছিল। এছাড়াও ওই সংবাদের রিপোর্ট দাবি করছে, ২০২৫ সালে ২২ এপ্রিলের আগে এই স্যাটেলাইটের বিরল এবং বারবার ঘোরাঘুরি পহেলগাঁও এলাকাকে ফোকাস করে হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে ২২ এপ্রিল, পহেলগাঁওতে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের হামলা হয়। যার জেরে নিরীহ বহু মানুষের মৃত্যু হয়।

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।