মোদী যাচ্ছেন UAE,আমির শাহির OPEC ত্যাগ ভারতের তেল-সুবিধা বাড়াবে? হরমুজকে পাশ কাটিয়ে..

India UAE Relationship: রিপোর্ট বলছে, ১লা মে থেকে কার্যকরভাবে, আবুধাবি, তেল সিন্ডিকেটের উৎপাদন সীমা থেকে মুক্ত হবে, যা মূলত সৌদি আরব দ্বারা নির্ধারিত, এবং তার পূর্ণ উৎপাদন ক্ষমতা পূরণের জন্য অপরিশোধিত তেল উৎপাদন বাড়াতে পারবে।

Published on: Apr 29, 2026, 17:10:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Modi to Visit UAE: ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী ঘিরে কার্যত আমেরিকা বনাম ইরানের স্নায়ুযুদ্ধ চলছে! এই প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার পার হওয়া অন্যতম বড় চ্যালেঞ্জ। এদিকে, এই প্রণালী দিয়েই যাতায়াত করে বিশ্বের একটা বড় অংশের জ্বালানি পণ্য। এরই মাঝে ‘অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ’ বা ওপেক থেকে বেরিয়ে গিয়েছে আরব আমিরশাহি। উল্লেখ্য, মে মাসে ইউরোপ যাওয়ার পথে, এই আরব আমিরশাহিতেই মাঝে ঝটিকা সফর করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী যাচ্ছেন UAE,আমির শাহির OPEC ত্যাগ ভারতের তেল-সুবিধা বাড়াবে?হরমুজ কাটিয়ে.. (Narendra Modi Photo Gallery/ANI Photo) (Narendra Modi Photo Gallery)
মোদী যাচ্ছেন UAE,আমির শাহির OPEC ত্যাগ ভারতের তেল-সুবিধা বাড়াবে?হরমুজ কাটিয়ে.. (Narendra Modi Photo Gallery/ANI Photo) (Narendra Modi Photo Gallery)

ইন্ডিয়া টুডে-র একটি রিপোর্ট বলছে, ওপেক থেকে আমিরশাহির বেরিয়ে যাওয়া ভারতের জন্য সুখবর বর্তমানে হরমুজ ঘিরে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে। রিপোর্ট বলছে, ১লা মে থেকে কার্যকরভাবে, আবুধাবি, তেল সিন্ডিকেটের উৎপাদন সীমা থেকে মুক্ত হবে, যা মূলত সৌদি আরব দ্বারা নির্ধারিত, এবং তার পূর্ণ উৎপাদন ক্ষমতা পূরণের জন্য অপরিশোধিত তেল উৎপাদন বাড়াতে পারবে। এর ফলে কৌশলগত ফুজাইরাহ পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি বৃদ্ধির পথ উন্মুক্ত হয়, যা হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে পাশ কাটিয়ে ব্যবহার করা সম্ভব। এদিকে, আবার সৌদি আরবের সঙ্গে আমিরশাহির বনিবনা সেভাবে নেই! এই পরিস্থিতিতে ওপেক থেকে আমিরশাহির বের হওয়া আরব বিশ্বে একটি তাৎপর্যপূর্ণ খবর।

ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যেহেতু সংযুক্ত আরব আমিরশাহি তাৎক্ষণিকভাবে দৈনিক দশ লক্ষ ব্যারেল তেল উৎপাদন বাড়াতে পারে, তাই এটি ভারতের জন্য একটি সুখবর। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে জ্বালানি, বাণিজ্য এবং নিরাপত্তার উপর ভিত্তি করে গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি ইতিমধ্যেই ভারতের অন্যতম শীর্ষ অপরিশোধিত তেল সরবরাহকারী, এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থার কারণে নয়াদিল্লি ফুজাইরাহ হয়ে তেলের চালান ঘুরিয়ে দেওয়ার পথে, বলে দাবি রিপোর্টে। এখন, ওপেক কোটার কোনো বাধা না থাকায়, সংযুক্ত আরব আমিরশাহি ভারতে আরও তেল, এবং সম্ভবত সাশ্রয়ী মূল্যের অপরিশোধিত তেল পাঠানোর জন্য আরও ভালো অবস্থানে রয়েছে।

এদিকে, মে মাসে ইউরোপ যাচ্ছেন মোদী। ইউরোপের চার দেশীয় সফরে তিনি যাচ্ছেন। যানা যাচ্ছে, তার মাঝে ৩ থেকে ৪ ঘণ্টার ঝটিকা সফর তিনি আমিরশাহিতে করবেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভারত সফরের কয়েক মাস পরই আমিরশাহিতে যাচ্ছেন মোদী, যে ঘটনা দুই দেশের সম্পর্কে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More