CCTV issue: বাড়িতে সিসিটিভি বসাবেন ভাবছেন? এপ্রিল থেকে ব্যান হতে পারে বহু ব্র্যান্ড!কী ঘটছে? এল রিপোর্ট

সিসিটিভি নিয়ে কী বলছে, নয়া রিপোর্ট!

Published on: Mar 30, 2026 6:59 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অফিস হোক বা বাড়ি, নিরাপত্তার ক্ষেত্রে অনেকেই আজকাল ভরসা করেন সিসিটিভির ওপর। তবে এবার ভারতে বেশ কয়েকটি সিসিটিভি সংক্রান্ত নামী ব্র্যান্ডকে সম্ভবত নিষেধাজ্ঞার তালিকায় ফেলতে পারে কেন্দ্র। এমনই দাবি করছে দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট। ১ এপ্রিল থেকেই এই নিষেধাজ্ঞা জারি হতে পারে।

বাড়িতে সিসিটিভি বসাবেন ভাবছেন? এপ্রিল থেকে ব্যান হতে পারে বহু ব্র্যান্ড!কী ঘটছে
বাড়িতে সিসিটিভি বসাবেন ভাবছেন? এপ্রিল থেকে ব্যান হতে পারে বহু ব্র্যান্ড!কী ঘটছে

নামী চিনা সিসিটিভি ভিডিয়ো সার্ভিলেন্স সংস্থা,হিকভিশন, দাহুয়া, টিপি-লিঙ্ক, যারা ইন্টারনেট কানেক্টেড সিসিটিভি ক্যামেরা ও হার্ডওয়্যার বিক্রি করে থাকে, তাদের ক্ষেত্রে কেন্দ্র নিষেধাজ্ঞার পথে হাঁটতে পারে বলে জানাচ্ছে রিপোর্ট। পরের মাসেই শুরু হতে চলেছে, স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন-র(STQC) নিয়ম। এটি হতে চলেছে একটি নতু সার্টিফিকেশন বিধি। এই নিয়মের আওতায়, বিধি হল, সিসিটিভি -পণ্য ভারতে বিক্রির আগে আবশ্যিক অনুমতি প্রয়োজন। রিপোর্ট থেকে জানা গেছে, কর্তৃপক্ষ এই বিশেষ কয়েকটি সংস্থাগুলির পণ্য, সেই সঙ্গে চিন থেকে আনা চিপসেট ব্যবহার করা যেকোনও ডিভাইসকে শংসাপত্র দিতে অস্বীকার করছে। STQC-এর ছাড়পত্র ছাড়া এই ধরনের পণ্য ভারতীয় বাজারে কার্যত নিষিদ্ধ।

এই নয়া নিয়ম লাগু হলে, ভারতের বাজারে চিনা সিসিটিভির ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। গত বছর পর্যন্তও ভারতের মোট সিসিটিভি বিক্রির প্রায় এক-তৃতীয়াংশই ছিল চিনা ব্র্যান্ডগুলোর দখলে। এদিকে, সিপি প্লাস, কিউবো, প্রামা, ম্যাট্রিক্স এবং স্পর্শ-এর মতো ভারতীয় ব্র্যান্ডগুলো আগ্রাসীভাবে তাদের ব্যবসা প্রসারিত করেছে। এই ব্র্যান্ডগুলো, চিনা নয় এমন যন্ত্রাংশের ওপর নির্ভর করার জন্য তাদের সরবরাহ ব্যবস্থাকে নতুন করে সাজিয়েছে।এছাড়াও এরা, তাইওয়ানের চিপসেটকে প্রাধান্য দিয়েছে এবং তাদের ফার্মওয়্যারকে স্থানীয়করণ করেছে।

প্রসঙ্গত, ইরান যুদ্ধের প্রথমের দিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু ঘিরে সিসিটিভি সম্পর্কিত এক তত্ত্ব ভাইরাল হয়। এক রিপোর্টে দাবি করা হয়, তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা দীর্ঘদিন ধরেই হ্যাকড অবস্থায় ছিল এবং সেগুলোর তথ্য সরাসরি ইজরায়েলের সার্ভারে চলে যাচ্ছিল। একটি ক্যামেরা এমন কোণে বসানো ছিল যা দিয়ে খামেনির বাসভবনের পাশের গাড়ি পার্কিং এবং মানুষের দৈনন্দিন যাতায়াত পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। শুধু তাই নয়। সদ্য উত্তর ভারতের একাধিক জায়গায় এক সন্ত্রাসের সঙঅগে জড়িত গোষ্ঠীকে শণাক্ত করে নাবালক সহ ২০রও বেশিজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, এই নেটওয়ার্কের একাংশ গুরুত্বপূর্ণ রাস্তায় সিসিটিভি বসিয়ে ভারতীয় সেনার গাড়ির গতিবিধির হদিশ পাওয়ার চক্করে ছিল। জানা যাচ্ছে, সেই সিসিটিভি ফিড পাকিস্তানে সরবরাহেরও পরিকল্পনা ছিল।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More