India T20 Performance under scanner: টি২০তে 'হার' কাকে বলে!'রিভিউ হবে', গম্ভীর-বাহিনীর পারফরম্যান্স নিয়ে কোমর কষছে BCCI

বোর্ডের এই সচিব বলছেন,' সিরিজ শেষ হলে, আমাদের সমস্যাগুলির দিকে তাকাতে হবে, আর আমরা নিশ্চয় এটি সমাধানের চেষ্টা করব একটা বিস্তারিত রিভিউ করে।'

Published on: Jul 10, 2026, 17:38:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টি২০র বিশ্বকাপ হাতে তোলার কয়েক মাস পরই, ইউরোপের মাটিতে পর পর লজ্জার হারের মুখে পড়েছে ভারত। ইতিমধ্যেই বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন সূর্যকুমার তাঁর খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন দল থেকে। সূর্যকুমার বাদ গেলেও, দলে এসেছেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। টিমের নেতৃত্বে শ্রেয়স। তবে টি২০র এই নতুন ভারতীয় টিম আয়ারল্যান্ডের কাছে নাস্তানাবুদ হয়ে এবার ইংল্যান্ডেও সিরিজে লজ্জার হার হেরেছে! এরপর থেকেই বিষয়টি নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। গৌতম গম্ভীরের কোচ থাকা অবস্থায় ভারতের নতুন টি২০ টিমের পারফরম্যান্স এবার বিসিসিআই-র স্ক্যানারে। বিষয়টি নিয়ে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া মুখ খুলেছেন।

'রিভিউ হবে', গম্ভীর-বাহিনীর টি২০ পারফরম্যান্স নিয়ে কোমর কষছে BCCI (David Davies/PA via AP) (David Davies/PA via AP)
'রিভিউ হবে', গম্ভীর-বাহিনীর টি২০ পারফরম্যান্স নিয়ে কোমর কষছে BCCI (David Davies/PA via AP) (David Davies/PA via AP)

আইসিসির বার্ষিক কনফারেন্স চলছে এডিনবরায়। সেখানে আইএএনএসর সঙ্গে কথা বলেছেন বিসিসিআই-র সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি বলেন, ‘বিষয়টি খুব সহজ, ভারতের টি২০ টিম একটা খুব খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ফলে সিরিজ শেষ হলে, আমাদের একবার রিভিউ করে দেখতে হবে। বর্তমানে টি২০র পুরুষ টিমের পারফরম্যান্স একটা খারাপ ফেজ যাচ্ছে।’ আয়ারল্যান্ডে সিরিজ খোয়ানোর পর ভারতীয় শিবির ইংল্যান্ডেও এক ম্যাচ বাকি থাকতেই সিরিজে হেরেছে। শ্রেয়সের নেতৃত্বাধীন এই টিমের পারফরম্যান্স যে বিসিসিআই-র আতস কাচের নিচে রয়েছে, তা জানাতে ভোলেননি সাইকিয়া। বোর্ডের এই সচিব বলছেন,' সিরিজ শেষ হলে, আমাদের সমস্যাগুলির দিকে তাকাতে হবে, আর আমরা নিশ্চয় এটি সমাধানের চেষ্টা করব একটা বিস্তারিত রিভিউ করে।'

প্রশ্ন হল, কবে হবে বিসিসিআই-র এই রিভিউ? দেবজিৎ সাইকিয়া বলছেন, ইংল্যান্ডে ১৯ জুলাই ওয়ানডে সিরিজ শেষ হলেই, তৎক্ষণাৎই এই রিভিউ হবে।

প্রসঙ্গত, এর আগে, শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আয়ারল্যান্ডের কাছে ২ ম্যাচের টি২০ সিরিজে সেদেশের মাটিতে হারে ভারতীয় শিবির। টি২০ তে দুই বারের চ্যাম্পিয়ন ভারতীয় শিবির, এরপর ইংল্যান্ডের কাছে হারে। প্রশ্ন উঠছে, ভারতের রণকৌশল নিয়ে। ইংল্যান্ড সফরে টিমে একাধিক বাঁহাতি ব্যাটসম্যানের প্রাচুর্যই কি বিপক্ষকে সুবিধা করে দিচ্ছে? এই প্রশ্ন থেকে যাচ্ছে। এছাড়াও বুমরাহ-হীন ভারতীয় বোলিং অ্যাটাক কার্যত ধরাশায়ী বিদেশের মাটিতে। এই অবস্থা থেকে ভারতীয় শিবির কীভাবে পুরনো ফর্ম ফিরে পাবে, তা নিয়ে উদ্বেগে বিশেষজ্ঞ থেকে ফ্যান-মহল!

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More