MEA on Riyadh airport attack: রিয়াধ বিমানবন্দরে হুথি হানায় নিহত ১ ভারতীয়, আহত ১০,মুখ খুলল দিল্লি

রিয়াধে হুথি হামলার ঘটনায় মৃত্যু ভারতীয়ের, কী জানাল দিল্লি!

Published on: Oct 11, 2026, 22:45:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সৌদিতে রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনায় ১ ভারতীয় নিহত হয়েছেন বলে খবর। সেই হামলার ঘটনায় সৌদিতে ৩০০ জন আহত হয়েছেন। এই আহতদের মধ্যে রয়েছেন ১০ ভারতীয়। গোটা ঘটনা নিয়ে এদিন মুখ খুলল দিল্লি।দিল্লির তরফে এদিন দেওয়া হয়েছে বড় বার্তা।

রিয়াধ বিমানবন্দরে হুথি হানায় নিহত ১ ভারতীয়, আহত ১০, মুখ খুলল দিল্লি Social Media/via REUTERS (Social Media via REUTERS)
রিয়াধ বিমানবন্দরে হুথি হানায় নিহত ১ ভারতীয়, আহত ১০, মুখ খুলল দিল্লি Social Media/via REUTERS (Social Media via REUTERS)

রবিবার, রিয়াধে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছিল রিয়াধ বিমানবন্দরে হামলার ঘটনায় ১১ জন ভারতীয় আহত হয়েছেন। বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই জানা গিয়েছে, ১ জন ভারতীয় ঘটনায় নিহত হন ও আহত ভারতীয়দের সংখ্যা ১০ জন। রিয়াধে ভারতীয় দূতাবাস তার সদ্য করা টুইটে জানিয়েছে, ‘১০ অক্টোবরের রিয়াদ বিমানবন্দর হামলা সংক্রান্ত সর্বশেষ তথ্য। জানা গেছে, রিয়াদ হামলায় আহত এক ভারতীয় নাগরিক আজ দুর্ভাগ্যবশত মারা গেছেন।’ ভারতের দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘আমরা মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের সহায়তা প্রদান করব।’ এর আগে, এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত।

ভারতের দূতাবাসের তরফে বলা হয়েছে, আমরা মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের সহায়তা প্রদান করব।এদিকে, আসাদুদ্দিন ওয়াইসির দাবি, হামলায় নির্যাতিতার পরিবারের সদস্যরাও আহত হয়েছেন। এদিকে, এর আগে, বিদেশমন্ত্রী জয়শংকর এক পোস্টে লেখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে আমাদের দূতাবাস প্রয়োজনীয় সবকিছুই করছে।’ এর আগে দিনের শুরুতে ভারতের বিদেশমন্ত্রক (এমইএ) জানায় যে, ‘সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ‘প্রয়োজনীয় সবকিছু করছে।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More