RRC Railways Apprenticeship 2026: মাধ্যমিক পাশেই রেলে ৫,৩৪৯ পদে কাজ! ভবিষ্যতে মিলবে নিয়োগের আরও বড় সুযোগ

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (আরআরসি) পশ্চিম রেলওয়ে শিক্ষানবীশ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি থেকে। আবেদনের শেষ তারিখ আগামী ২৩ মার্চ। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

Published on: Feb 21, 2026, 11:59:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (আরআরসি) পশ্চিম রেলওয়ে শিক্ষানবীশ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি থেকে। আবেদনের শেষ তারিখ আগামী ২৩ মার্চ। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। প্রার্থীদের মোট ৫,৩৪৯টি শিক্ষানবীশ পদের জন্য নির্বাচন করা হবে। এক বছরের জন্য এই প্রশিক্ষণ দেওয়া হবে। এসব পদপূরণের জন্য কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। আইটিআই এবং দশম শ্রেণিতে (মাধ্যমিক) প্রাপ্ত নম্বরের (কমপক্ষে ৫০ শতাংশ নম্বর) ভিত্তিতে নির্বাচন করা হবে। রেলওয়ে থেকে শিক্ষানবীশ প্রশিক্ষণ নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হল রেলওয়ে গ্রুপ ডি নিয়োগে (আরআরবি গ্রুপ ডি) ২০ শতাংশ পদ তাঁদের জন্য সংরক্ষিত।

মাধ্যমিক পাশেই রেলে ৫,৩৪৯ পদে কাজ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
মাধ্যমিক পাশেই রেলে ৫,৩৪৯ পদে কাজ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কতগুলি শূন্যপদ আছে? কতজনকে নির্বাচন করা হবে?

১) ফিটার: ১,৬১৪টি পদ

২) ইলেকট্রিশিয়ান: ১,২১৭টি পদ

৩) ওয়েল্ডার: ৫৩২টি পদ

৪) কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী: ২৮০টি পদ

৫) ইলেকট্রনিক মেকানিকস: ২৩৬টি পদ

৬) ডিজেল মেকানিকস: ২০৭টি পদ,

৭) কার্পেন্টার: ১৮৪টি পদ

এছাড়াও পাইপ ফিটার, প্লাম্বার, ওয়্যারম্যান, ড্রাফটসম্যান সিভিল, টার্নার, স্টেনোগ্রাফার, মেশিনিস্ট, মোটর ভেহিকেল মেকানিক, ফোর্জার এবং হিট ট্রিটারের মতো ট্রেডগুলিও এই নিয়োগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বয়সসীমা

১) সর্বনিম্ন ১৫ বছর। সর্বোচ্চ ২৪ বছর।

২) ওবিসি প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমায় তিন বছর, তফসিলি জাতি বা তফসিলি উপজাতি বিভাগের প্রার্থীদের জন্য পাঁচ বছর এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য দশ বছর ছাড় দেওয়া হয়েছে।

বাছাই প্রক্রিয়া

দশম শ্রেণি এবং আইটিআইতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধা তালিকার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। দশম শ্রেণি এবং আইটিআইয়ে প্রাপ্ত নম্বরকে সমান গুরুত্ব দেওয়া হবে। আবেদন ফি পড়বে ১০০ টাকা। ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে এটি পরিশোধ করা যেতে পারে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More