Russia-Pakistan update: কাশ্মীর নিয়ে পাকামো মারতে গিয়ে থাপ্পড় খেল পাকিস্তান, বেইজ্জত হল রাশিয়ার কাছে

কাশ্মীর নিয়ে পাকামো মারতে গিয়ে থাপ্পড় খেল পাকিস্তান। বেইজ্জত হল রাশিয়ার কাছে। রাশিয়ান রাষ্ট্রদূত অ্যালবার্ট খোরেভ স্পষ্টভাবে জানিয়ে দেন, 'রাশিয়া মনে করে পাকিস্তান এবং ভারতের কাশ্মীর বিবাদ শুধুমাত্র দ্বিপাক্ষিক স্তরেই সমাধান করা উচিত।'

Published on: Oct 17, 2025, 17:25:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সন্ত্রাস ছড়ানোর জন্য কুখ্যাত পাকিস্তান সম্প্রতি ভারতের কাছে 'অপারেশন সিঁদুর'-এ মাত খেয়েছে। তারপরও শোধরায়নি ইসলামাবাদ। কাশ্মীর ইস্যু তুলতে থাকে। তারপরেও তাদেরই মুখ পোড়ে। এবার এক পাকিস্তানি নিউজ অ্যাঙ্কর রাশিয়ান রাষ্ট্রদূতের সামনে কাশ্মীর ইস্যু তুলে চরমভাবে অপমানিত হলেন। রাশিয়া ভারতকে সমর্থন করে পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। পাকিস্তানি নিউজ অ্যাঙ্কর একটি শোয়ে রাশিয়ান রাষ্ট্রদূত অ্যালবার্ট খোরেভের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি কাশ্মীর ইস্যু তোলেন এবং আশা করেন যে রাশিয়ান রাষ্ট্রদূত যেহেতু তাঁর অনুষ্ঠানে এসেছেন, তাই হয়তো তিনি পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলবেন।

কাশ্মীর নিয়ে পাকামো মারতে গিয়ে থাপ্পড় খেল পাকিস্তান, বেইজ্জত হল রাশিয়ার কাছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি এবং এএফপি)
কাশ্মীর নিয়ে পাকামো মারতে গিয়ে থাপ্পড় খেল পাকিস্তান, বেইজ্জত হল রাশিয়ার কাছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি এবং এএফপি)

আরও পড়ুন: ট্রাম্পকে চ্যালেঞ্জ! US-কানাডার বিমানবন্দরে সাইবার হানা, উঠল 'ফ্রি প্যালেস্তাইন' স্লোগান

পাকিস্তানের মুখ পড়ল রাশিয়ার সামনে

অ্যাঙ্কর জিজ্ঞাসা করেন, 'আপনার কি মনে হয় যে রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর বিবাদ সমাধানে ভারতের দ্বিধা পারমাণবিক যুদ্ধের কারণ হতে পারে?' এর জবাবে ইসলামাবাদে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত অ্যালবার্ট খোরেভ সাফ জানিয়ে দেন যে 'রাশিয়া মনে করে পাকিস্তান এবং ভারতের কাশ্মীর বিবাদ শুধুমাত্র দ্বিপাক্ষিক স্তরেই সমাধান করা উচিত। আমরা মনে করি যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই কাশ্মীর সমস্যার সমাধান প্রভাবিত হয়েছে।'

আরও পড়ুন: চিনকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী বায়ুসেনা ভারতের, পাকিস্তান কত নম্বরে?

আসলে পাকিস্তান মাঝেমধ্যেই কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক করে তোলার চেষ্টা করে। কখনও তারা আমেরিকার শরণাপন্ন হয়, আবার কখনও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে।

ভারতের হাতেপায়ে ধরেছিল পাকিস্তান

'অপারেশন সিঁদুর'-এ ভারতের হাতে লজ্জাজনকভাবে পর্যদুস্ত হয়েছে পাকিস্তান: পহেলগাঁওয়ে ২২ এপ্রিল হওয়া জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছিল। ভারত প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জল চুক্তি বাতিল করে বড় পদক্ষেপ নেয়। তারপর ৬-৭ মে রাতে ‘অপারেশন সিঁদুর’ চালায়।

আরও পড়ুন: ‘বাংলায় SIR হবেই!’ভোটের দামামা-এ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, অবস্থান স্পষ্ট করলেন শাহ

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিতে নিশানা করে। এতে লস্কর এবং জইশের ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়। পাকিস্তানও চিন এবং তুরস্কের সাহায্যে ভারতের উপর হামলার ব্যর্থ চেষ্টা করে, কিন্তু কখনও সফল হতে পারেনি। এরপর ভারত পাকিস্তানের একাধিক এয়ারবেসে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে সেগুলিও ধ্বংস করে দেয়। চারদিন পরে সংঘর্ষবিরতির জন্য পাকিস্তান ভারতের হাতেপায়ে ধরেছিল।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More