S Jaishankar on Israel: ধুরন্ধরে দেখানো কল্পনাকে সত্যি বলে মানলেন জয়শঙ্কর? খোলসা করলেন ওপেন সিক্রিটের

ইরান সম্পর্কে জশঙ্কর বলেন, তাদের সাথে ভারতের সম্পর্ক আগের মতোই রয়েছে। ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই ভারতের ৪টি জাহাজকে তারা হরমুজ প্রণালী পাড়ি দিতে দিয়েছে বলেও উল্লেখ করেন জয়শঙ্কর।

Published on: Mar 26, 2026, 11:43:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চলমান ইরান যুদ্ধের আবহে ভারত-ইজরায়েল ঘনিষ্ঠতা নিয়ে প্রায়ই প্রশ্ন উঠছে। বুধবার সর্বদলীয় বৈঠকেও এই একই প্রশ্ন উঠে এসেছিল। আর সেই প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, 'ইজরায়েল অনেক যুদ্ধে আমাদের সহায়তা করেছে এবং তারা আমাদের প্রতিরক্ষা অংশীদার। তাদের থেকে প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে আমরা অনেক সাহায্য পাচ্ছি।' তবে কখন এবং কীভাবে ইজরায়েল সাহায্য করেছিল, তা স্পষ্ট করে জানানি জয়শঙ্কর। এরপর ইরান সম্পর্কে জশঙ্কর বলেন, তাদের সাথে ভারতের সম্পর্ক আগের মতোই রয়েছে। ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই ভারতের ৪টি জাহাজকে তারা হরমুজ প্রণালী পাড়ি দিতে দিয়েছে বলেও উল্লেখ করেন জয়শঙ্কর।

চলমান ইরান যুদ্ধের আবহে ভারত-ইজরায়েল ঘনিষ্ঠতা নিয়ে প্রায়ই প্রশ্ন উঠছে।
চলমান ইরান যুদ্ধের আবহে ভারত-ইজরায়েল ঘনিষ্ঠতা নিয়ে প্রায়ই প্রশ্ন উঠছে।

সর্বদলীয় বৈঠকে এনসিপি-এসপি সাংসদ সুপ্রিয়া সুলে এস জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন, ইজরায়েল ও আমেরিকার সঙ্গে সম্পর্ক রেখে ভারতের কী লাভ? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, আমেরিকা ভারতের বড় বাণিজ্যিক অংশীদার এবং সেখান থেকে আমরা অত্যাধুনিক প্রযুক্তি পেয়ে থাকি। এছাড়া ইজরায়েলও প্রযুক্তি খাতে ভারতের অন্যতম অংশীদার। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল, ভারতকে যুদ্ধের সময় সাহায্য করে থাকে ইজরায়েল। এমনকী সদ্য মুক্তি পাওয়া বলিউড সিনেমা 'ধুরন্ধর'-এও একটি ডায়লগে পাক আইএসআই প্রধানকে 'অজয় সান্যাল' (অজিত ডোভালের থেকে অনুপ্রাণিত) বলেছিলেন, 'তোমার কী মনে হয়েছিল, ইজরায়েল আমাদের এই গোপন তথ্যটি দেবে না।' দীর্ঘদিনের জল্পনার থেকেই সেই ডায়লগ লেখা হয়েছিল বলে দাবি ছিল অনেকের। তবে সর্বদলীয় বৈঠকে কার্যত সেই কাল্পনিক ডায়লগকে সত্যি প্রমাণিত করলেন জয়শঙ্কর।

এদিকে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে কেন ভারত নীরব ছিল? এর জবাবে এই অভিযোগ অস্বীকার করেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রী জানান, আয়াতোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা লিখেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এরই সঙ্গে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল, ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা না করায় তাদের সাথে ভারতের সম্পর্ক কি খারাপ হয়ে যাচ্ছে না? জবাবে বিদেশমন্ত্রী বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ইরান হামলা চালিয়েছে। আমরা এই গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। কারণ, সেই সব দেশে প্রায় ৮০ লাখ ভারতীয় থাকেন। এই পরিস্থিতিতে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা হয়েছে তা নিয়ে নিন্দা প্রকাশ করেছিলাম আমরা। কারণ, আমরা ভারতীয়দের দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে ভাবছিলাম।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More