Saff Cup under 20 2026: ৩-০ এ পাকিস্তানকে দুরমুশ করে সেমিফাইনালে ভারত! সঙ্গে বাংলাদেশও…

ভারতের ৩ গোল পাকিস্তানের ০! সাফ কাপের অনুর্ধ্ব ২০ ম্যাচে এই স্কোর সঙ্গে নিয়েই সেমিফাইনালে ভারত। 

Published on: Mar 26, 2026, 23:44:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানকে ধরাশায়ী করে ৩-০ এ অনুর্ধ্ব ২০ বসাফ কাপ জিতে নিয়েছে ভারত। শুধু পাকিস্তানকে শূন্যহাতে ফেরানোই নয়, সঙ্গে বাংলাদেশকেও সঙ্গে নিয়ে সেমিফাইনালে গিয়েছে বিশাল যাদব, ওমাং ডোডামদের দল।

৩-০ এ পাকিস্তানকে দুরমুশ করে সেমিফাইনালে ভারত! সঙ্গে বাংলাদেশকেও…  ( প্রতীকী ছবি)
৩-০ এ পাকিস্তানকে দুরমুশ করে সেমিফাইনালে ভারত! সঙ্গে বাংলাদেশকেও… ( প্রতীকী ছবি)

এদিনের ম্যাচে প্রথম থেকেই দাপট ধরে রেখেছিল ভারত। ম্যাচ শুরুর তিন মিনিটেই পাকিস্তানের রক্ষণের দুর্বলতা খুঁজে নিয়ে লফটেড থ্রু বল বাড়ান গুরনাজ সিং। পায়ে বল পেতেই গোলে তা ঢুকিয়ে দেওয়ানোর ক্ষেত্রে ভুল করেননি বিশাল যাদব। ভারতের হয়ে প্রথম গোলর করেন বিশাল যাদব। এরপর জোড়া গোল ওমাং ডোডামের। তবে ম্যাচের প্রথমার্ধে বিশালের গোলের হাত ধরে ১-০এই এগিয়ে ছিল ভারত। পাকিস্তানকে আরও খানিকটা ধরাশায়ী করে দিতে দ্বিতীয়ার্ধে কার্যত আগুন ঝরান ভারতীরা! ম্যাচের দ্বিতীয়ার্ধেই আসে জোড়া গোল। ৬৪ মিনিটে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন ওমাং। ঋষি সিংয়ের কাছ থেকে বল পেয়ে দুরন্ত হেডে পাকিস্তানের গোলকিপারকে হার মানান ওমাং। এরপর ৮৪ মিনিটে পেনাল্টি পায় ভারত। এক চুলও ভুল করেননি ওমাং। পায়ের জাদুতে বল গোলপোস্ট ভেদ করে ভিতরে ঢুকিয়ে দেন। ফলে এই জায়গা থেকেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। এর আগে, পাকিস্তানের এক ফুটবলারের ফাউলের জন্য ভারতের হাতে আসে এই পেনাল্টি। আর তার হাত ধরে ম্যাচের ৮৮ মিনিটে আসে ভারতের তৃতীয় গোল।

এই ম্যাচের হাত ধরে অনুর্ধ্ব ২০ সাফ কাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। অন্যদিকে সেমিফাইনালে উঠে যায় ভারত। এই ম্যাচে পাকিস্তান হেরে যাওয়ার ফলে, সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে বাংলাদেশও। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ২-০ গোলে হেরেছিল পাকিস্তান। এরপর তারা ভারতের কাছে হারল ৩-০এ। বাংলাদেশ ও ভারত, এক ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ৩। তবে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে তা নির্ভর করবে শনিবারের ম্যাচের ওপর। সেদিন ভারত বনাম বাংলাদেশ ম্যাচ রয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More