...
...
Next Story

SP MP Targets Rahul Gandhi: 'এতটাই ভয় পেয়েছিলেন!' ২০২৪-র নির্বাচনে রায়বরেলিতে লড়তে চাননি রাহুল, বিস্ফোরক সপা সাংসদ

SP MP Targets Rahul Gandhi: শিবপাল সিং পটেল বলেন, 'সমাজবাদী পার্টির সঙ্গে জোট না হলে উত্তরপ্রদেশে তারা (কংগ্রেস) একটি আসনেও জিততে পারত না।'

Published on: Oct 4, 2026, 17:59:30 IST
Advertisement

SP MP Targets Rahul Gandhi: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি (সপা)-র সঙ্গে কংগ্রেসের জোট না হলে হাত শিবির একটি আসনও জিততে পারত না। এমনটাই দাবি করলেন প্রতাপগড়ের সপা সাংসদ শিবপাল সিং পটেল। তাঁর আরও দাবি, ২০২৪ সালের নির্বাচনী প্রচারের এক পর্যায়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে অত্যন্ত অনিচ্ছুক ছিলেন এবং আসনটি 'ছেড়ে দিতে প্রস্তুত' ছিলেন। শেষ পর্যন্ত সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের 'আশ্বাস' পাওয়ার পরই রাহুল গান্ধী রায়বরেলি থেকে প্রতিদ্বন্ধিতা করতে রাজি হন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী (PTI)
কংগ্রেস নেতা রাহুল গান্ধী (PTI)

পিটিআই ভিডিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে শিবপাল সিং পটেল বলেন, 'সমাজবাদী পার্টির সঙ্গে জোট না হলে উত্তরপ্রদেশে তারা (কংগ্রেস) একটি আসনেও জিততে পারত না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ওদের শীর্ষনেতা রাহুল গান্ধীও নিজের আসনে লড়তে চাইছিলেন না। তিনি আমেঠির পরিবর্তে অন্য জায়গা (রায়বরেলি) থেকে প্রার্থী হওয়ার লড়তে চাইছিলেন। এতটাই ভয় পেয়েছিলেন।' তাঁর সংযোজন, রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে রাহুল গান্ধীর অনীহা ছিল এবং অখিলেশ যাদব তাঁকে আশ্বস্ত ও রাজি করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। শিবপাল সিং পটেলের দাবি, অখিলেশ যাদব রাহুল গান্ধীকে জানিয়েছিলেন, তিনি যদি রায়বরেলি থেকে প্রার্থী না হন, তাহলে সপা সেখানে নিজেদের প্রার্থী দিতে পারে। এরপরই রাহুল গান্ধী ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্মত হন বলে দাবি করেন তিনি।

শিবপাল সিং পটেল বলেন, 'উত্তরপ্রদেশে কংগ্রেস যে ক'টা আসন জিতেছে, সবটাই সমাজবাদী পার্টির জন্য। সপার সব ভোট কংগ্রেসে গিয়েছে। নাহলে একটা আসনেও জিততে পারত না।' তাঁর দাবি, কংগ্রেস যে ছয়টি আসনে জয় পেয়েছিল, সেখানে সপা কর্মী-সমর্থকদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাঁর বক্তব্য, জোটের আসন সমঝোতা অনুযায়ী যেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছিল, সেখানে সপা-র ভোট কংগ্রেসের প্রার্থীদের পক্ষেই গিয়েছিল। তাঁর দাবি, এই সমর্থনের কারণেই কংগ্রেস উত্তরপ্রদেশে ছয়টি আসনে জয় পায়। তাঁর বক্তব্য, কংগ্রেসের ৫০টির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি করা উচিত নয় এবং যে আসনগুলি পাওয়া যায়, তা নিয়েই দলের সন্তুষ্ট থাকা উচিত। তিনি কংগ্রেসকে জোটের শরিকদের সঙ্গে সহযোগিতা করার পরামর্শ দেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks