SC on WB SIR Protest: এসআইআর প্রতিবাদের নামে বিচারকদের হেনস্থা কালিয়াচকে, সিবিআই বা এনআইএ তদন্তের কথা বলল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপির কাছ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে। এরই সঙ্গে এই ঘটনায় সিবিআই বা এনআইএ তদন্তের কথা বলেছে শীর্ষ আদালত।

Published on: Apr 2, 2026, 12:27:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কালিয়াচকে এসআইআর প্রতিবাদের নামে বিচারকদের কয়েক ঘণ্টা ঘেরাও করে রাখার ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। এই আবহে মালদার জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ করল সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপির কাছ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে। এরই সঙ্গে এই ঘটনায় সিবিআই বা এনআইএ তদন্তের কথা বলেছে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপির কাছ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপির কাছ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে।

এদিকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কালিয়াচকের ঘটনায় চিঠি গিয়েছিল সুপ্রিম কোর্টে। এমনকী হোয়াটসঅ্যাপেও ঘটনাটি নিয়ে বিচারপতিদের মধ্যে কথাবার্তা হয় বলে আজ সুপ্রিম কোর্টে জানানো হয়। এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, 'হাইকোর্টের প্রধান বিচারপতি তাঁর চিঠিতে জানান, জেলাশাসক এবং পুলিশ সুপার কেউই ঘটনাস্থলে পৌঁছননি। পরিস্থিতি সামাল দিতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিজে থেকেই রাজ্য পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্র সচিবকে ফোন করতে হয়েছিল। অন্যান্য সিনিয়র বিচারপতিরা যোগাযোগ রাখছিলেন। রাত ১২টার পরে যখন সেই বিচারকরা মুক্ত হন তখন তাদের গাড়িতে লাঠি দিয়ে প্রহার করা হয় এবং পাথর ছোড়া হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন এই ঘটনা জুডিশিয়াল অফিসারদের উপর ব্যাপক ভয়ের প্রভাব ফেলবে। এই ঘটনা রাজ্য সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার উদাহরণ।'

এদিকে এই ঘটনায় বিরক্তি প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, 'এই ঘটনায় প্রশাসনের আরও নজরদারির প্রয়োজন ছিল। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করতে হবে। এই জুডিশিয়াল অফিসারদের কাজ যাতে মসৃণ ভাবে হয় তা সুনিশ্চিত করতে সবরকম পদক্ষেপ করতে হবে প্রশাসনকে।'

উল্লেখ্য, গত ১ এপ্রিল বিকেল ৪টে থেকে কালিয়াচক ২ ব্লক অফিস ঘেরাও করে বহু মানুষ। সেই সময় বিডিও অফিসে ছিলেন ৭ জন বিচারক। তাঁদের মধ্যে চারজন আবার মহিলা বিচারক ছিলেন। গভীর রাত পর্যন্ত এই সব বিচারকদের বিডিও অফিসেই আটকে রাখে বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বারবার বিক্ষোভকারীদের বুঝিয়ে শুনিয়েও অবরোধ প্রত্যাহার করাতে পারেনি। পরে গভীর রাতে পুলিশ সেই ৭ বিচারককে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়।

জানা যায়, প্রায় ৮ ঘণ্টা ধরে কালিয়াচক ২ ব্লক অফিসে ঘেরাও ছিলেন ৭ বিচারক। প্রায় মধ্যরাতে সেই বিচারকদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এদিকে এই ঘটনার পরও বিচারকদের ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। কালিয়াচক ২ ব্লক অফিস থেকে যখন বিচারকদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, সেই কনভয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশ কনভয়ের গাড়ির কাচ ভেঙেছে সেই হামলায়। এদিকে ইতিমধ্যেই ডিজি-র কাছে এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করে কমিশন। এবার রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More