US Pilot Rescued: ধ্বংস হওয়া F15E যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হল, অভিযানে ইরানি গুলির মুখে মার্কিন বাহিনী
২ দিন ধরে ইরানি পুলিশ এবং সেনার চোখে ধুলো দিয়ে লুকিয়ে ছিলেন মার্কিন যুদ্ধবিমানের সেই ক্রু সদস্য। পরে তাঁকে চিহ্নিত করে উদ্ধার করে নিয়ে যায় আমেরিকা। দাবি করা হয়েছে, সেই এফ১৫ই ক্রুকে উদ্ধার করতে গিয়ে ইরানের গোলাগুলির মুখে পড়তে হয়েছিল মার্কিন বাহিনীকে।
ইরান ধ্বংস হওয়া এফ১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করল আমেরিকা। এই এফ১৫ই যুদ্ধবিমানে দু'জন করে থাকেন। একজন বিমান ওড়ানোর দায়িত্বে থাকেন। অপরজন অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। ইরানের ওপরে বিমানটি ধ্বংস হওয়ার পরে একজন পাইলটকে উদ্ধার করতে পেরেছিল আমেরিকা। অপর পাইলট নিখোঁজ ছিলেন। সেই দ্বিতীয় পাইলটকেও এবার আমেরিকা উদ্ধার করেছে বলে দাবি করা হল রিপোর্টে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেন।

জানা গিয়েছে, ২ দিন ধরে ইরানি পুলিশ এবং সেনার চোখে ধুলো দিয়ে লুকিয়ে ছিলেন মার্কিন যুদ্ধবিমানের সেই ক্রু সদস্য। পরে তাঁকে চিহ্নিত করে উদ্ধার করে নিয়ে যায় আমেরিকা। দাবি করা হয়েছে, সেই এফ১৫ই ক্রুকে উদ্ধার করতে গিয়ে ইরানের গোলাগুলির মুখে পড়তে হয়েছিল মার্কিন বাহিনীকে। উল্লেখ্য, আমেরিকার ভেঙে পড়া বিমানের পাইলটকে ধরতে ইরানের বাহিনীও অভিযান শুরু করেছিল। এমনকী ইরানি মিডয়ার তরফ থেকে সাধারণ ইরানিদের কাছে আবেদন করা হয়েছিল, সেই পাইলটকে খুঁজে আইআরজিসির হাতে তুলে দিতে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল দক্ষিণপশ্চিম ইরানে ধ্বংস হয়েছিল আমেরিকার এই এফ১৫ই যুদ্ধবিমানটি। মার্কিন বিমানটি ইরানের দক্ষিণপশ্চিমের কোহগিলুয়েহ এবং বোয়ের-আহমাদ প্রদেশে ভেঙে পড়েছিল। সেই যুদ্ধবিমানে থাকা ক্রু সদস্যরা ইজেক্ট করে বিমান থেকে বেরিয়েছিলেন। মার্কিন বাহিনী তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করে কয়েক ঘণ্টার মধ্যেই। মার্কিন স্পেশাল ফোর্স সেই পাইলটকে উদ্ধার করেছিল। তবে দ্বিতীয় পাইলটের কোনও খোঁজ পাওয়া যায়নি দু'দিন ধরে।
এদিকে গত ৩ এপ্রিল হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় একটি মার্কিন এ-১০ বিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। জানা যায়, ঘটনাটি কৌশলগত সামুদ্রিক করিডোরের কাছে ঘটেছে। বর্তমানে আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই হরমুজ প্রণালী। উল্লেখ্য, এই এ-১০ ওয়ারথগ বিমান জমিতে লড়াইয়ের সময় সাহায্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


