Terrorism: ট্রাম্প-মুনির সখ্যতার মাঝেই USয় ভারতীয় দূতাবাস থেকে লস্কর-ই-তৈবা নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন মার্কিন সাংসদ

US lawmaker attacks Pakistani Lashkar E Taiba: ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের যখন সখ্যতা তুঙ্গে, ঠিক তখনই আমেরিকার বুকে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মার্কিনি সাংসদ (কংগ্রেসের সদস্য) ব্র্যাড শেরমন, পাকিস্তানকে সন্ত্রাস ইস্যুতে তুলোধনা করেন!

Published on: Apr 23, 2026, 17:04:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নারকীয় সন্ত্রাসী হানার এক বছর পার হয়েছে। তবে পাকিস্তানী জঙ্গি শিবিরের সেই হামলার ক্ষত আজও বুকে নিয়ে বেড়াচ্ছে ভারত। পহেলগাঁওরে অভিশপ্ত স্মৃতি স্মরণ করে গত ২২ এপ্রিল, আমেরিকায় ভারতীয় দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত ছিলেন বহু মার্কিনি। তাঁদেরই মধ্যে অন্যতম সিনিয়র এক মার্কিনি কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরমন কার্যত পাকিস্তানকে ধুইয়ে দেন! পাকিস্তানের বুকে লালিত, পালিত হওয়া সন্ত্রাসী শিবির লস্কর ই তৈবা নিয়ে এদিন সরব হন মার্কিনি ওই কংগ্রেস সদস্য।

ট্রাম্প-মুনির সখ্যতার মাঝেই US থেকে পাকিস্তানকে ধুয়ে দিলেন তাবড় মার্কিনি
ট্রাম্প-মুনির সখ্যতার মাঝেই US থেকে পাকিস্তানকে ধুয়ে দিলেন তাবড় মার্কিনি

পহেলগাঁওতে পাকিস্তানি সন্ত্রাসের নারকীয় সক্রিয়তার পর ভারতের তরফে পাল্টা পাকিস্তানের বুকে একের পর এক সন্ত্রাসী শিবির ভেঙে দেওয়া হয়। দুই দেশের সেই সময়ের সংঘর্ষের পর আসে সংঘর্ষ বিরতি। সেই সময় থেকেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সখ্যতা বহুবারই খবরের শিরোনাম কেড়েছে। মুুনির এযাবৎকালে মার্কিন সফরও করেছেন। সদ্য ইরান যুদ্ধের মধ্যস্থতা নিয়ে ফোনে দুজনের মধ্যে কথাও হয়েছে। ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের যখন সখ্যতা তুঙ্গে, ঠিক তখনই আমেরিকার বুকে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মার্কিনি সাংসদ (কংগ্রেসের সদস্য) ব্র্যাড শেরমন, পাকিস্তানকে সন্ত্রাস ইস্যুতে তুলোধনা করেন! তিনি বলেন, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে পরিচিত হামলাকারীরা নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু বানায় এবং জানা গিয়েছে, তারা ভুক্তভোগীদের ধর্ম অনুযায়ী আলাদা করে। এই গোষ্ঠীটিকে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত বলে ব্যাপকভাবে মনে করা হয়, যেটি পাকিস্তানে আশ্রয় পেয়েছে।’ ডেমোক্র্যাট এই নেতা বলছেন, ‘এই মুহূর্তটিকে কাজে লাগিয়ে আমাদের অবশ্যই পাকিস্তান সরকারের কাছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে হবে।’

এই অনুষ্ঠানটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয় যখন পাকিস্তান সাত সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে শান্তিস্থাপক হিসেবে তুলে ধরছে।

প্রসঙ্গত, আমেরিকায় ভারতীয় দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারা উপস্থিত ছিলেন। সন্ত্রাস ইস্যুতে আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কাওত্র বলেন, ‘এই বিশেষ প্রদর্শনীটি মূলত আমাদের কয়েকটি বিষয় স্মরণ করিয়ে দেয়। প্রথমত, মানবতার উপর সন্ত্রাসের অভিশাপ আমাদের সমাজকে ধ্বংস করতে বদ্ধপরিকর। বিশ্বজুড়ে দেশগুলোকে সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য একত্রিত হতে হবে এবং দৃঢ়সংকল্পবদ্ধ থাকতে হবে।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More