Sensex Latest Update: সোমের শুরুতেই ১১০০ পয়েন্ট লাফ সেনসেক্সে, বিনিয়োগকারীদের পকেটে ১০ লাখ কোটি

বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব এবং আন্তর্জাতিক বাজারের অনুকূল পরিবেশের জেরে সেনসেক্স ১,১০০ পয়েন্টেরও বেশি লাফ দেয়, অন্যদিকে নিফটি ২৪,০০০-এর কাছাকাছি পৌঁছে যায়। এর ফলে বিনিয়োগারীদের পোর্টফোলিওর মূল্য ১০ লাখ কোটি বেড়ে যায় কয়েক মিনিটে।

Published on: Jun 15, 2026, 10:15:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিলতেই সপ্তাহের প্রথম দিনে রকেট গতিতে ছুটল ভারতীয় শেয়ার বাজার। সোমবার বাজার খোলার পর থেকেই ব্যাপক কেনাকাটার জেরে সেনসেক্স ও নিফটি দু’টিই শক্তিশালী ঊর্ধ্বগতির সাক্ষী হয়। বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব এবং আন্তর্জাতিক বাজারের অনুকূল পরিবেশের জেরে সেনসেক্স ১,১০০ পয়েন্টেরও বেশি লাফ দেয়, অন্যদিকে নিফটি ২৪,০০০-এর কাছাকাছি পৌঁছে যায়। এর ফলে বিনিয়োগারীদের পোর্টফোলিওর মূল্য ১০ লাখ কোটি বেড়ে যায় কয়েক মিনিটে।

আজ বাজারে লেনদেন শুরু হতে না হতেই সেনসেক্স ১,১০০ পয়েন্টেরও বেশি লাফ দেয়, অন্যদিকে নিফটি ২৪,০০০-এর কাছাকাছি পৌঁছে যায়। (REUTERS)
আজ বাজারে লেনদেন শুরু হতে না হতেই সেনসেক্স ১,১০০ পয়েন্টেরও বেশি লাফ দেয়, অন্যদিকে নিফটি ২৪,০০০-এর কাছাকাছি পৌঁছে যায়। (REUTERS)

বাজার বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনের লক্ষ্যে একটি প্রাথমিক শান্তি চুক্তির খবরই এই উত্থানের প্রধান কারণ। ওই চুক্তির ফলে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভারতের মতো তেল আমদানিনির্ভর অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা তৈরি হয়েছে।

বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই বিএসই সেনসেক্স প্রায় ১.৬ শতাংশ বেড়ে ৭৬,৭০০-এর উপরে উঠে যায়। একই সময়ে এনএসই নিফটি ৫০ সূচকও দেড় শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ২৩,৯৮০-এর কাছাকাছি পৌঁছে যায়। শুধু বড় সংস্থার শেয়ারই নয়, মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলিও প্রায় সমান তালে ঊর্ধ্বমুখী ছিল। সবচেয়ে বেশি লাভবান হয়েছে তেলের দাম কমার সঙ্গে সরাসরি যুক্ত খাতগুলি। বিমান পরিবহণ, পেট্রোলিয়াম বিপণন, টায়ার এবং পেইন্ট সংস্থার শেয়ারগুলিতে জোরদার কেনাকাটা দেখা যায়। কারণ, অপরিশোধিত তেলের দাম কমলে এই শিল্পগুলির উৎপাদন ব্যয় কমে এবং লাভের সম্ভাবনা বাড়ে।

গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনেও বাজারে শক্তিশালী প্রত্যাবর্তন দেখা গিয়েছিল। শুক্রবার সেনসেক্স প্রায় ১,৭০০ পয়েন্ট এবং নিফটি ৪৬০ পয়েন্টের বেশি বেড়ে বন্ধ হয়েছিল। সেই ইতিবাচক প্রবণতাই নতুন সপ্তাহের শুরুতে আরও গতি পেয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি অনুকূলে থাকলে এবং তেলের দাম নিয়ন্ত্রণে থাকলে বাজারে এই ঊর্ধ্বমুখী ধারা আগামী কয়েকদিন বজায় থাকতে পারে। তবে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে, কারণ ভূ-রাজনৈতিক পরিস্থিতির সামান্য পরিবর্তনও বাজারের গতিপথ বদলে দিতে পারে। আপাতত অবশ্য শান্তি আলোচনার ইতিবাচক বার্তা এবং কমতে থাকা তেলের দাম ভারতীয় শেয়ার বাজারে নতুন আশার সঞ্চার করেছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More