Shahid Afridi on Shaheen Afridi: পাকিস্তানের হারের পর নিজের জামাই শাহিনকে দল থেকে বাদ দেওয়ার দাবি শহিদ আফ্রিদির

শাহিন আফ্রিদি বল হাতে ২ ওভারে ৩১ রান দিয়েছিলেন। সঙ্গে অবশ্য তিনি ১টি উইকেট নিয়েছেন। এদিকে বাবর আজম গতকাল ৭ বলে মাত্র ৫ রান করেছিলেন। শাদাব খান মাত্র ১ ওভার বল করে ১৭ রান দেন। আর ব্যাট হাতে ১৫ বলে ১৪ রান করেন তিনি।

Published on: Feb 16, 2026, 13:08:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টি২০ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তান হারতেই রেগে আগুন প্রাক্তন ক্রিকেটার শহিদ আফ্রিদি। তিনি এতটাই রেগে যান যে নিজের জামাই শাহিন আফ্রিদিকেই দল থেকে বাদ দেওয়ার কথা বললেন লাইভ টিভিতে। পাকিস্তানের সামা টিভিতে ম্যাচ বিশ্লেষণের সময় শহিদ আফ্রিদি দাবি করেন, শাহিন আফ্রিদি, বাবর আজম, শাদাবদের দল থেকে বাদ দেওয়া হোক। বরং নতুন খেলোয়াড়দের নিয়ে পাকিস্তানের মাঠে নামা উচিত বলে মত প্রকাশ করেন শহিদ আফ্রিদি।

শাহিন আফ্রিদি বল হাতে ২ ওভারে ৩১ রান দিয়েছিলেন। সঙ্গে অবশ্য তিনি ১টি উইকেট নিয়েছেন। (AFP)
শাহিন আফ্রিদি বল হাতে ২ ওভারে ৩১ রান দিয়েছিলেন। সঙ্গে অবশ্য তিনি ১টি উইকেট নিয়েছেন। (AFP)

শহিদ আফ্রিদি বলেন, 'যদি আমাকে সিদ্ধান্তে নিতে হত, তাহলে আমি শহিনকেও দল থেকে বাদ দিতাম, বাবর এবং শাদাবকেও বসিয়ে দিতাম। নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত। তাদের খেলানো উচিত। নামিবিয়ার বিরুদ্ধেও নতুন খেলোয়াড়দের নামানো উচিত। তাদের আত্মবিশ্বাসী করে তোলা উচিত। এরপর এই নতুন খেলোয়াড়দেরই খেলানো উচিত। আমরা এত সময় ধরে দেখে যাচ্ছি, এরা (শাহিন, বাবররা) খেলে যাচ্ছে। আমরা যেখানে আশা করি, এই ম্যাচে হয়ত এরা ভালো খেলবে, সেখানেও তারা কিছু করতে পারে না। যদি সিনিয়ররা না করতে পারে, তাহলে জুনিয়রদেরই খেলানো উচিত।'

গতকাল ৬১ রানে হেরেছে পাকিস্তান। এতে শাহিন আফ্রিদি বল হাতে ২ ওভারে ৩১ রান দিয়েছিলেন। সঙ্গে অবশ্য তিনি ১টি উইকেট নিয়েছেন। এদিকে বাবর আজম গতকাল ৭ বলে মাত্র ৫ রান করেছিলেন। শাদাব খান মাত্র ১ ওভার বল করে ১৭ রান দেন। আর ব্যাট হাতে ১৫ বলে ১৪ রান করেন তিনি। ১৮ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায়। তার আগে প্রথম ইনিংসে ইশান কিষাণের দুর্দান্ত ইনিংসের দৌলতে ভারত ১৭৫ রান করেছিল।

উল্লেখ্য, টি২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতের কাছে এই নিয়ে অষ্টমবার হেরেছে পাকিস্তান। তারা শুধুমাত্র ২০২১ সালের টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে জয়ী হয়েছিল। এদিকে ওডিআই এবং টি২০ বিশ্বকাপ মিলিয়ে ১৭টি ম্যাচে পাকিস্তানকে ১৬টিতে হারিয়েছে ভারত। এদিকে ভারতের কাছে এই ম্যাচে হেরে পাকিস্তান আপাতত আমেরিকার নিচে চলে গিয়েছে ক্রমতালিকায়। গ্রুপে এখন পাকিস্তান তিন নম্বরে আছে। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে তারা হারলে বিশ্বকাপ থেকে বেরিয়ে যেতে হবে। এর আগের টি২০ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই পাকিস্তান ছিটকে গিয়েছিল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More