Share Market Sensex Update: রকেট গতিতে ছুটল শেয়ার বাজার, সেনসেক্স বাড়ল ২৮০০ পয়েন্ট,বিনিয়োগকারীদের পকেটে ₹১৩০০০০০০০০০০০০
আজ শেয়ার বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই নিফটি সর্বোচ্চ ২৩,৯৬১.২৫ পয়েন্ট ছুঁয়ে ফেলেছিল, যা গত সেশনের তুলনায় প্রায় ৮০০ পয়েন্টের ওপরে। এদিকে সেনসেক্স আজ ৭৭,৪৫৬.১১ পয়েন্ট ছুঁয়ে ফেলেছিল, যা কি না গত সেশনের তুলনায় ২৮০০ পয়েন্টেরও বেশি ছিল।
ইরান এবং আমেরিকার যুদ্ধবিরতির খবরে রকেট গতিতে ছুটল শেয়ার বাজার। আজ শেয়ার বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই নিফটি সর্বোচ্চ ২৩,৯৬১.২৫ পয়েন্ট ছুঁয়ে ফেলেছিল, যা গত সেশনের তুলনায় প্রায় ৮০০ পয়েন্টের ওপরে। এদিকে সেনসেক্স আজ ৭৭,৪৫৬.১১ পয়েন্ট ছুঁয়ে ফেলেছিল, যা কি না গত সেশনের তুলনায় ২৮০০ পয়েন্টেরও বেশি ছিল। এদিকে দিকে ব্যাঙ্ক নিফটিও আজ দুরন্ত গতিতে ছুটেছে। আজ একটা সময় ব্যাঙ্ক নিফটি ৫৫,৩১৫.৫০ পয়েন্টে পৌঁছে গিয়েছিল, যা কি না আগের সেশনের তুলনায় প্রায় ২৬০০ পয়েন্ট বেশি।
আজ শেয়ার বাজারের লেনদেন শুরুর পরে সবথেকে বেশি লাভবান শেয়ারগুলি হল টাটা মোটরস লিমিটেড (১১.৩ শতাংশ বেড়েছে দাম), ইন্ডিগো (প্রায় ৯ শতাংশ), আদানি গ্রিন, (৮.৫ শতাংশের বেশি), চোলা ফিন্যান্স (প্রায় ৮.৫ শতাংশ), মাদারসন (৮.৫ শতাংশের পাশাপাশি)। এদিকে আজ সবথেকে বেশি লোকসানে থাকা শেয়ারগুলি হল কোল ইন্ডিয়া (২.৭ শতাংশের মতো দাম কমে), ওএনজিসি (৩ শতাংশ), টেক মহিন্দ্রা (১.৩ শতাংশ), ডিমার্ট (০.৮ শতাংশ)।
রিপোর্ট অনুযায়ী, শেয়ার বাজারের প্রাথমিক লাফে বিনিয়োগকারীরা ১৩ ট্রিলিয়ন টাকা বেশি লাভবান হয়েছেন। বম্বে স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্যাপিটাল বেড়ে ৪৪২ ট্রিলিয়ন টাকা হয়েছে। শেয়ার বাজারের এই উত্থানের ফলে ভারতীয় শেয়ার বাজারের অস্থিরতা সূচক (ভোলাটিলিটি ইন্ডেক্স) ১৯ শতাংশ নেমে ১৯.৮৮ হয়েছে। এদিকে আজ ভারতীয় মুদ্রার দাম ডলারের তুলনায় ৩৬ পয়সা বেড়েছে। এই আবহে ১ ডলারের দাম এখন ভারতীয় মুদ্রায় ৯২.৬৪ টাকা।
যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আর এরপরই বিশ্বের শেয়ার বাজারগুলিতে স্বস্তি দেখা দিয়েছে। আজ জাপানের নিক্কেই ২২৫-এর সূচক বেড়েছে ৫.৪ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচক বেড়েছে ২.৮১ শতাংশ। এদিতে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের নীচে নেমে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৬ শতাংশ কমেছে। এর ফলে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম গিয়ে ঠেকেছে ৯২ ডলারের নীচে। এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডাব্লুটিআই) দাম নেমে প্রায় ৯৫ ডলারের স্তরে পৌঁছেছে। গত ৬ বছরে ডাব্লুটিআই-র দামে একদিনে এতটা পতন দেখা যায়নি আর। তা সত্ত্বেও গত ফেব্রুয়ারির তুলনায় এখনও ডাব্লুটিআই-র দাম প্রায় ৫০ শতাংশ বেশি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











