২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
Share Market Slump: শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় উধাও ৩ লক্ষ কোটি, সেনসেক্স পড়ল ১৬০০ পয়েন্ট, কেন এই বিপর্যয়?
দ্বিতীয় কারণ ব্যাঙ্কিং ও ধাতু শিল্পের শেয়ারে ব্যাপক বিক্রির চাপ। সোমবার এই দুই ক্ষেত্রের অধিকাংশ সংস্থার শেয়ারের দাম কমেছে। এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং কানাড়া ব্যাঙ্কের মতো সংস্থার শেয়ার বড়সড় ধাক্কা খেয়েছে।
সপ্তাহের প্রথম দিনেই বড়সড় ধাক্কা খেল ভারতের শেয়ার বাজার। সোমবার সকালে লেনদেনের শুরুতে যথেষ্ট চাঙ্গা ছিল সেনসেক্স ও নিফটি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটা বদলে যায়। হু হু করে নামতে শুরু করে দুই সূচক। দিনের সর্বোচ্চ স্তর থেকে ১৬০০ পয়েন্টেরও বেশি নেমে যায় সেনসেক্স। অন্য দিকে ২৫,৬০০-র গুরুত্বপূর্ণ স্তরের নীচে চলে যায় নিফটি ৫০। দুপুর ১২টা নাগাদ বিনিয়োগকারীদের প্রায় ৩ লক্ষ ১৮ হাজার কোটি টাকার সম্পদ কার্যত উধাও হয়ে যায়। আচমকা এই পতনে উদ্বেগ ছড়িয়েছে বাজারে। প্রশ্ন উঠছে, কয়েক সপ্তাহের দুর্দান্ত উত্থানের পর হঠাৎ এমন ধসের কারণ কী?

বাজারের পতনের পিছনে একাধিক কারণ দেখছেন বিশেষজ্ঞরা। প্রথম এবং অন্যতম কারণ মুনাফা ঘরে তোলা বা প্রফিট বুকিং। গত চার সপ্তাহ ধরে ভারতীয় শেয়ার বাজারে ধারাবাহিক উত্থান দেখা গিয়েছে। গত সপ্তাহেও সেনসেক্স প্রায় ২.৯ শতাংশ এবং নিফটি ২.৬ শতাংশ বেড়েছিল। ফলে বাজারের উচ্চ স্তরে পৌঁছে যাওয়ার পর বহু বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিতে শুরু করেন। সেই বিক্রির চাপেই সোমবার বাজারের গতিপথ বদলে যায়।
দ্বিতীয় কারণ ব্যাঙ্কিং ও ধাতু শিল্পের শেয়ারে ব্যাপক বিক্রির চাপ। সোমবার এই দুই ক্ষেত্রের অধিকাংশ সংস্থার শেয়ারের দাম কমেছে। এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং কানাড়া ব্যাঙ্কের মতো সংস্থার শেয়ার বড়সড় ধাক্কা খেয়েছে। ব্যাঙ্কিং সংস্থাগুলির শেয়ারের উপর নির্ভর করে সেনসেক্স ও নিফটির গতিপথ অনেকটাই। ফলে এই ক্ষেত্রে পতনের প্রভাব পড়েছে সামগ্রিক বাজারে।
ধাতু শিল্পের শেয়ারেও দেখা গিয়েছে বিক্রির প্রবণতা। টাটা স্টিলের শেয়ারের দাম প্রায় ৫.৫ শতাংশ কমেছে। এপিএল অ্যাপোলো টিউবসের শেয়ারও উল্লেখযোগ্য ভাবে পড়েছে। আন্তর্জাতিক বাজারে ধাতুর দামের দুর্বলতা এবং ডলারের শক্তিশালী হয়ে ওঠাও এই ক্ষেত্রে চাপ তৈরি করেছে।
তৃতীয় কারণ আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কা। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফের সুদের হার বাড়াতে পারে, এমন সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকায় সুদের হার বাড়লে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মার্কিন সম্পদ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে ভারত-সহ বিভিন্ন উন্নয়নশীল দেশ থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের আশঙ্কা থাকে। তার প্রভাব পড়তে পারে ভারতীয় শেয়ার বাজারে।
চাপ বাড়িয়েছে টাকার দামের পতনও। ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দর দুর্বল হওয়ায় আমদানি খরচ ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের কাছেও ভারতীয় বাজারের আকর্ষণ কিছুটা কমতে পারে। পাশাপাশি ২৬ হাজারের মনস্তাত্ত্বিক বাধা অতিক্রম করতে না পারায় নিফটিতে বিক্রির চাপ বেড়েছে।
এনডিটিভির তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ সেনসেক্স প্রায় ৯৫৫ পয়েন্ট কমে ৮২,৯৭২-এ নেমেছিল। নিফটি ৫০ কমেছিল প্রায় ২৮০ পয়েন্ট। তার আগে দিনের সর্বোচ্চ স্তর থেকে সেনসেক্সের পতন হয়েছিল ১৬০০ পয়েন্টেরও বেশি। বাজারের সম্মিলিত মূলধন শুক্রবারের তুলনায় কমেছিল ৩ লক্ষ ১৮ হাজার কোটিরও বেশি টাকা।
তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পতনকে এখনই দীর্ঘমেয়াদি বাজার বিপর্যয় হিসেবে দেখা ঠিক হবে না। কারণ নভেম্বর মাসে এখনও পর্যন্ত সেনসেক্স ও নিফটি উল্লেখযোগ্য উত্থানের মুখ দেখেছে। বাজারের পরবর্তী গতিপথ নির্ভর করবে বিদেশি বিনিয়োগ, মার্কিন সুদের হার এবং গুরুত্বপূর্ণ সূচকগুলির ঘুরে দাঁড়ানোর উপর। আপাতত বিনিয়োগকারীদের নজর ২৫,৫০০-র স্তরে। এই স্তর ধরে রাখতে পারে কি না নিফটি, সেটাই এখন বড় প্রশ্ন।
E-Paper
