...
...
Next Story

Ayodhya-fish feast row: 'পর্ক পার্টি'? অযোধ্যায় হাতশিবিরের ভোজসভায় মাছ, রাহুলকে চ্যালেঞ্জ পুনাওয়ালার

Ayodhya-fish feast row: খাদ্যাভ্যাস প্রসঙ্গে শেহজাদ পুনাওয়ালা বলেন, কে নিজের বাড়িতে কী খাবেন তা নিয়ে কারোর কোনও আপত্তি নেই। কারণ, খাবার একটি ব্যক্তিগত পছন্দের বিষয়। কিন্তু যদি তা-ই হয়, তবে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মাছ খেতে দেওয়া হবে না বলে কংগ্রেস কেন রাজনীতি করেছিল—সেই প্রশ্নও তোলেন তিনি।

Published on: Aug 25, 2026, 23:41:34 IST
Advertisement

Ayodhya-fish feast row: মন্দির শহর অযোধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে স্বাগত জানাতে আয়োজিত হয় ভোজসভা। আর কংগ্রেসের এই ভোজসভায় মাছের পদ পরিবেশনের অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। কংগ্রেস ও বিজেপির বাগযুদ্ধে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। এই আবহে বিজেপি ত্যাগ করা নেতা শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla) আবারও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন।

রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ শেহজাদ পুনাওয়ালার (Agencies/File photos)
রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ শেহজাদ পুনাওয়ালার (Agencies/File photos)

ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেন, হিন্দু ধর্মকে উপহাস করা এবং সনাতন ধর্মের অবমাননা করা কংগ্রেসের 'ডিএনএ'-তে পরিণত হয়েছে। তিনি বলেন, 'ভোটব্যাঙ্কের রাজনীতির খাতিরে কংগ্রেস সনাতন ধর্মের অবমাননা করে আসছে, যার বহু নজির রয়েছে। কিন্তু আজ সব সীমা অতিক্রম করেছে।' অযোধ্যার মতো পবিত্র তীর্থক্ষেত্রে শ্রাবণ মাসে এমন আয়োজনের কড়া সমালোচনা করে তিনি বলেন, 'যে অযোধ্যা হিন্দু ও সনাতন ধর্মের অন্যতম পবিত্র স্থান, সেখানেই শ্রাবণ মাসে প্রকাশ্যে মাছ প্রদর্শন ও পরিবেশন করছে কংগ্রেস। এই পবিত্র মাসে যখন সাধারণ মানুষ নিরামিষ ও সাত্ত্বিক খাবার গ্রহণ করেন, তখন অযোধ্যায় প্রকাশ্যেই এই কাজ করা হচ্ছে।' অযোধ্যায় নিষাদ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে মাছ রান্নার একটি ভিডিওর প্রেক্ষিতেই এই মন্তব্য করেন তিনি, যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

খাদ্যাভ্যাস প্রসঙ্গে পুনাওয়ালা বলেন, কে নিজের বাড়িতে কী খাবেন তা নিয়ে কারোর কোনও আপত্তি নেই। কারণ, খাবার একটি ব্যক্তিগত পছন্দের বিষয়। কিন্তু যদি তা-ই হয়, তবে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মাছ খেতে দেওয়া হবে না বলে কংগ্রেস কেন রাজনীতি করেছিল—সেই প্রশ্নও তোলেন তিনি। ২০২৩ সালে চম্পারণে আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে রাহুল গান্ধীর মাটন রান্নার প্রসঙ্গের অবতারণা করে পুনাওয়ালা দাবি করেন, কংগ্রেস বারবার হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, 'যদি এমন প্রদর্শন কোনও অপরাধ না হয়, তবে অন্য কোনও ধর্মের পবিত্র মাসে আয়োজিত শুয়োরের মাংসের প্রকাশ্য ভোজে কী আপনি যোগ দেবেন?'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe