Sheikh Hasina:‘যদি মৃত্যু আসে, তাহলে তা নিজের মাটিতে..’, দেশে ফেরার ঘোষণা হাসিনার, কবে ফিরছেন?

শেখ হাসিনা বলছেন,'তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং আমি হয়তো নির্বাচনে লড়তে পারব না। কিন্তু তারা কেন আওয়ামি লিগকে স্থগিত করবে? আমরা যদি খারাপ কিছু করে থাকি, তবে জনগণই তা সিদ্ধান্ত নিক।'

Published on: Jul 10, 2026, 15:32:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছাত্র জনতা অভ্যুত্থানের জেরে ২০২৪ সালের ৫ অগস্ট রাতারাতি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বহু জলরাশি বয়ে গিয়েছে পদ্মা দিয়ে। বহুবার ঢাকার তরফে শেখ হসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য দিল্লির কাছে আর্জি জানানো হয়েছে বলেও বাংলাদেশ দাবি করেছে। এরই মাঝে এবার বাংলাদেশের আওয়ামি লিগের নেত্রী তথা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি দেশে ফিরবেন। এমনই তথ্য জানিয়েছে রয়টার্সের রিপোর্ট।

‘যদি মৃত্যু আসে, তাহলে তা নিজের মাটিতে..’, দেশে ফেরার ঘোষণা হাসিনার, কবে ফিরছেন?। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
‘যদি মৃত্যু আসে, তাহলে তা নিজের মাটিতে..’, দেশে ফেরার ঘোষণা হাসিনার, কবে ফিরছেন?। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

বাংলাদেশে তাঁর ওপর রয়েছে মৃত্যুদণ্ডের সাজা। ৭৮ বছর বয়সী শেখ হাসিনার ওপর এই সাজা থাকা সত্ত্বেও মুজিব-কন্যা এদিন জানিয়েছেন, তিনি ডিসেম্বরে ফিরবেন বাংলাদেশে। হাসিনা সদ্য বলেছেন,'দেশে ফিরলে হয়তো ওরা আমাকে গ্রেফতার করবে, হয়তো খুন করবে।' এরই সঙ্গে হাসিনা বলেন,'তবুও আমাকে যেতেই হবে। আমার দলের নেতা-কর্মীরা চরম দমন-পীড়নের শিকার হচ্ছেন। মৃত্যু যদি আসেই, তবে তা যেন আমার নিজের মাটিতেই আসে,যেখানে আমার বাবা-মা শায়িত আছেন এবং যেখানে তাঁদের রক্ত ​​ঝরেছিল।'

হাসিনা বলেন, দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে তিনি এখনো বাংলাদেশ সরকারকে কিছু জানাননি। তিনি বলেন, ‘গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামি লিগের রাজনৈতিক অধিকার এবং ন্যায়বিচার,এসব বিষয় গোপন আলোচনার বিষয় নয়।’ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন যে গ্রেফতার হওয়া নিয়ে তিনি চিন্তিত নন, কারণ এর আগেও তিনি বেশ কয়েকবার কারাবরণ করেছেন।তিনি আরও বলেন যে, বিক্ষোভকারীরা তাঁর বাসভবনের দিকে এগিয়ে আসায় প্রাণনাশের হুমকির মুখে তাঁকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল।

শেখ হাসিনা বলেন, 'কোনও সরকার যখন দীর্ঘ সময় ধরে কাজ করে, তখন ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক,কোনও সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। তবে সরকারের ভালো-মন্দ ও সঠিক-ভুল বিচার করার অধিকার জনগণের। সেই বিচারের ভার আমি জনগণের ওপরই ছেড়ে দিলাম।' হাসিনা জানান, দেশ ছাড়ার পর বাংলাদেশের ৩০০ সংসদীয় ক্ষেত্রের ১২৫ টিতে অনলাইনে বৈঠক করেছেন তিনি। এর একটাই উদ্দেশ্য, আওয়ামি লিগকে ফের পুর্নজীবিত করা। শেখ হাসিনা বলছেন, 'তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং আমি হয়তো নির্বাচনে লড়তে পারব না। কিন্তু তারা কেন আওয়ামি লিগকে স্থগিত করবে? আমরা যদি খারাপ কিছু করে থাকি, তবে জনগণই তা সিদ্ধান্ত নিক।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More