Hasina Latest Update: শত চেষ্টাতেও ঠেকাতে পারছে না তারেকের সরকার! ভারত থেকে ঝিনাইদহের আওয়ামী নেতাদের সঙ্গে বৈঠকে হাসিনা
ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঝিনাইদহের কালীগঞ্জের দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। বৃহস্পতিবার ১ অক্টোবর জুমের মাধ্যমে এই বৈঠক হয় বলে একাধিক বাংলাদেশি সংবাদমাধ্যম জানিয়েছে।
ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঝিনাইদহের কালীগঞ্জের দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। বৃহস্পতিবার ১ অক্টোবর জুমের মাধ্যমে এই বৈঠক হয় বলে একাধিক বাংলাদেশি সংবাদমাধ্যম জানিয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শূন্য থাকা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দলের সিনিয়র সহসভাপতি শামীম আরা মান্নানকে। তিনি প্রয়াত সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি আব্দুল মান্নানের স্ত্রী। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দলের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেনের নামও সামনে আনা হয়েছে।
বৈঠকের খবর প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং দলের সমর্থকদের কয়েকটি ফেসবুক পোস্টের পর বিষয়টি সামনে আসে। কালীগঞ্জ থানার পুলিশও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দেখেছে বলে জানিয়েছে। তবে বৈঠকটি ঠিক কোথা থেকে পরিচালিত হয়েছে এবং এর পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে আগে থেকেই ছিল কি না, সে বিষয়ে পুলিশ নিশ্চিত তথ্য দিতে পারেনি।
ঝিনাইদহের পুলিশ প্রশাসনের তরফে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। অর্থাৎ বৈঠকের খবর সামনে এলেও এর সব তথ্য এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি। বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি বৈঠকে কে কে ছিলেন, কী ধরনের আলোচনা হয়েছে এবং কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হতে পারে।
স্থানীয় কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৈঠকে শেখ হাসিনা দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার কথা বলেন। একই সঙ্গে স্থানীয় মানুষের কাছে গিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও দলীয় সূত্রের দাবি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এবং সার সরবরাহের মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। তবে এসব বক্তব্যের পূর্ণাঙ্গ অডিও বা ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।
এই ঘটনার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ভার্চুয়াল যোগাযোগের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিয়ে সরকারি বিধিনিষেধ থাকলে বিদেশে অবস্থানরত শীর্ষ নেতার সঙ্গে দেশে থাকা কর্মীদের এমন যোগাযোগ কী ভাবে হচ্ছে, তা প্রশাসনের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। এদিকে কয়েকদিন আগেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পুলিশ এবং গোয়েন্দাদের নির্দেশ দিয়েছিলেন যাতে আওয়ামী লীগের কোনও কার্যক্রম বাংলাদেশে না হয়। এবং আওয়ামী নেতা-কর্মীদের ধরতে পারলে সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের সাম্মানিত করা হবে বেলও ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে তা সত্ত্বেও খোদ শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক ঠেকাতে ব্যর্থ তারেক রহমানের পুলিশ। যার জেরে বর্তমান বিএনপি সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


