Bangladesh: কারা ধাওয়া করেছিল? হাসিনার ভিডিয়ো কাণ্ডে যোগ থাকা বাংলাদেশের Ex বায়ুসেনা কর্মী তাহাসিফের মৃত্যুতে নয়া মোড়
ডিসেম্বর মাসে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কথা রয়েছে। ঠিক তার আগে, তাহাসিফের মৃত্যু নিয়ে উঠছে বহু প্রশ্ন।
বাংলাদেশে বায়ুসেনার প্রাক্তন কর্মী তাহাসিফ সৌরির মৃত্যু ঘিরে ক্রমেই দানা বাঁধতে শুরু করেছে রহস্য। কিছুদিন আগেই বাংলাদেশের তুরাগ নদী থেকে উদ্ধার হয়েছে তাহাসিফের দেহ। এরপর থেকেই প্রশ্ন ওঠে এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন? এরই মাঝে বাংলাদেশের পুলিশ নেমেছে তদন্তে। উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র জনতা আন্দোলনের জেরে ৫ আগস্ট ক্ষমতাচ্যূত হন শেখ হাসিনা। সেদিনই তিনি হেলিকপ্টারে বাংলাদেশ ছাড়েন। হাসিনার সেই বাংলাদেশ ছেড়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়। একাধিক মিডিয়া রিপোর্ট দাবি করছে, সেই ভিডিয়ো তোলার ব্যাপারে যোগ থাকতে পারে তাহাসিফের। এদিকে, ডিসেম্বর মাসে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কথা রয়েছে। ঠিক তার আগে, তাহাসিফের মৃত্যু নিয়ে উঠছে বহু প্রশ্ন।

তাহাসিফের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে সেদেশের পুলিশ গ্রেফতার করেছে তাহাসিফের বন্ধু স্থানীয় আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামে এক ব্যক্তিকে। ঘটনার দিন এই দীপের সঙ্গেই শেষবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তাহাসিফ। জানা যাচ্ছে, জেরায় দীপ জানিয়েছেন, ‘আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি।’ দীপের এই বক্তব্যেই ছড়িয়ে যাচ্ছে রহস্যের জটাজাল। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-র খবর অনুসারে, তৌসিফের বন্ধু দীপের দাবি, যাঁরা সেই রাত্রে তাঁদের ধাওয়া করেন, তাঁরা পুলিশের লোক। এদিকে, বাংলাদেশের টাঙ্গীর মাজার বস্তিতে উদ্ধার হয়েছে তাহাসিফের খোওয়া যাওয়া মোটর সাইকেল। বাংলাদেশ পুলিশ বলছে, টঙ্গীর মাজার বস্তি বড় মাদক স্পট, হয়তো মাদক কারবারি কিংবা পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে তাহসিফ ডুবে যেতে পারেন।
দীপকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, সেদিন রাতে পোশাক পরা দুজন পুলিশ অফিসারকে দেখে তাঁরা দৌড়ে দুই দিকে চলে যান। ওই দুই পুলিশ কর্মকর্তা কারা, তাহসিফের মোটরসাইকেলটি এখানে কীভাবে এল, তা জানার চেষ্টা চলছে। গোটা ঘটনা নিয়ে ক্রমেই ঘনাচ্ছে রহস্য। এদিকে, তাহাসিফের পরিবারের সকলে ঘটনা নিয়ে খুনের অভিযোগ তুলছেন।
উল্লেখ্য, বাংলাদেশের বায়ুসেনার এই প্রাক্তন অফিসার তাহাসিফকে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের সেনা বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত কারণে ছিল অভিযোগ। পরবর্তীতে বিসিবি ও নেত্রা নিউজ নামে সংস্থায় কর্মরত ছিলেন তাহাসিফ। তাঁর মৃত্যুতে উঠছে বহু প্রশ্ন।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


