Bikaji Foods: ছোট্ট দোকান থেকে বৃহত্তম ব্র্যান্ড! প্রয়াত বিকাজি ফুডসের প্রতিষ্ঠাতা, শোকস্তব্ধ মরুরাজ্য
Bikaji Foods: 'হলদিরাম' শুরু হয়েছিল স্বাধীনতার আগে, ১৯৩৭ সালে। রাজস্থানের বিকানের শহরে একটি ছোট্ট দোকান তৈরি হয়, দোকানটি স্ন্যাকস অর্থাৎ নিমকির জন্য বিখ্যাত হয়ে উঠছিল। ওই দোকানদারের নাম ছিল গঙ্গাভীষণ আগরওয়াল। তাঁরই নাতি হলেন শিব রতন আগরওয়াল।
Bikaji Foods: প্রয়াত বিকাজি ফুডস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা শিব রতন আগরওয়াল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। বর্তমানে বিকাজি ফুডস ভারতের বৃহত্তম স্ন্যাকস ব্র্যান্ড। ভারতীয় বাজারে এই ব্র্যান্ডের অনেক দাপট রয়েছে। শিব রতন আগরওয়ালের মৃত্যুতে ভারতের অন্যতম স্ন্যাকস ব্র্যান্ডটির একটি যুগের অবসান ঘটল।
জানা গেছে, বাড়িতেই শিব রতন আগরওয়াল আচমকাই অসুস্থ হয়ে পড়েন। এরপরেই তাঁকে দ্রুত চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি তাঁর স্ত্রীর বাইপাস সার্জারি হয় এবং চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এই সময় শিব রতন আগরওয়াল চেন্নাইয়েই থাকবেন বলে স্থির করেছিলেন। ঐতিহ্যবাহী ভারতীয় জলখাবারকে বিশ্বব্যাপী একটি ব্র্যান্ডকে পরিণত করার ক্ষেত্রে শিব রতন আগরওয়ালের ভূমিকা অনস্বীকার্য। বিকাজিকে দেশের ঘরে ঘরে পরিচিত একটি ব্র্যান্ডে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তাঁর নেতৃত্বে, সংস্থাটি রাজস্থানের একটি আঞ্চলিক প্রতিষ্ঠান থেকে ভুজিয়া, নোনতা খাবার, মিষ্টি এবং রেডি-টু-ইট পণ্যের জন্য পরিচিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ডে পরিণত হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিকাজি ফুডস ইন্টারন্যাশনাল জানিয়েছে, 'শ্রী শিব রতন আগরওয়াল কোম্পানির শুরু থেকেই এর চালিকাশক্তি ছিলেন এবং 'বিকাজি' ব্র্যান্ডের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি কোম্পানিকে সাফল্য ও অগ্রগতির পথে চালিত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন, যিনি খাঁটি স্বাদের সঙ্গে আধুনিক ব্যবসায়িক পদ্ধতির সমন্বয় ঘটিয়ে ঐতিহ্যবাহী বিকানেরি স্নাক্স ব্যবসাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিকাজি ব্র্যান্ডে রূপান্তরিত করেছেন। তাঁর কৌশলগত বিচক্ষণতা এবং জটিল প্রতিবন্ধকতা দক্ষতার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা আমাদের কার্যক্রমের স্থায়িত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে।' 'হলদিরাম' শুরু হয়েছিল স্বাধীনতার আগে, ১৯৩৭ সালে। রাজস্থানের বিকানের শহরে একটি ছোট্ট দোকান তৈরি হয়, দোকানটি স্ন্যাকস অর্থাৎ নিমকির জন্য বিখ্যাত হয়ে উঠছিল। ওই দোকানদারের নাম ছিল গঙ্গাভীষণ আগরওয়াল। তাঁরই নাতি হলেন শিব রতন আগরওয়াল। ১৯৯৩ সালে রাজস্থানের বিকানেরে তিনি 'বিকাজি' ব্র্যান্ডটি শুরু করেন এবং খুব অল্প সময়েই এটিকে ভারতের অন্যতম বৃহত্তম স্ন্যাকস ও নমকিন প্রস্তুতকারক সংস্থায় পরিণত করেন।
শিব রতন আগরওয়ালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এক্স বার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘বিকাজি ব্র্যান্ডের মাধ্যমে তিনি বিকানেরি ভুজিয়াকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছিলেন। তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার শান্তি এবং শোকস্তব্ধ পরিবারের জন্য প্রার্থনা করি।’
Home/News/Bikaji Foods: ছোট্ট দোকান থেকে বৃহত্তম ব্র্যান্ড! প্রয়াত বিকাজি ফুডসের প্রতিষ্ঠাতা, শোকস্তব্ধ মরুরাজ্য