Shreyas Iyer in India vs Japan T20I: জাপানকে হারাতেও আম্পায়ারের সঙ্গে 'ঝগড়া' শ্রেয়সের! আঙুল তুলে কথা সুন্দরের সঙ্গে
Shreyas Iyer in India vs Japan T20I: জাপানের বিরুদ্ধে আম্পায়ারের কাছে অসন্তোষ প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। ওয়াইডের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ‘উত্তেজনাপূর্ণ’ কথাবার্তা বলতে দেখা যায়।
Shreyas Iyer in India vs Japan T20I: জাপানের বিরুদ্ধে হারতে-হারতে জিতে গিয়েছে ভারত। আর তারইমধ্যে জোড়া বিতর্ক তৈরি হল। এক তো ম্যাচের সময় একটি ওয়াইডের সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের সঙ্গে ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার ‘ঝগড়ায়’ জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। আবার ম্যাচের শেষে আউটফিল্ডের কাছে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ‘উত্তেজনাপূর্ণ’ কথাবার্তা বলতে দেখা যায় তাঁকে। অনেকের ধারণা, জাপানের বিরুদ্ধে মারাত্মক স্পিন-সহায়ক পিচে যে ওয়াশিংটন বল করেছেন, তা নিয়েই সম্ভবত কোনও কথোপকথন হচ্ছিল।

শ্রেয়স না থাকলে আরও লজ্জার মুখে পড়তে হত
আসলে আজ জাপানে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাঁচ ওভারে চার উইকেটে ৩২ রান তোলে ভারত। তাও শ্রেয়স ১২ বলে ১৬ রান করায় এবং তিনটি ওয়াইডের সুবাদে কিছুটা মুখরক্ষা হয়। নাহলে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠত। তাতেও অবশ্য পরিস্থিতি খুব একটা সুবিধার ছিল না। কারণ মাত্র ৩৩ রান তাড়া করতে হত জাপানকে।
জঘন্যতম বোলিং ওয়াশিংটনের, চরম খারাপ বল করেন
আর সেই রানটা তাড়া করতে নেমে জাপান প্রায় ভারতকে হারিয়েই দিচ্ছিল। সেটার নেপথ্যে ওয়াশিংটনের বাজে বোলিংও আছে। তারকা অলরাউন্ডার দুটি উইকেট নিলেও একেবারে বাজে বোলিং করছিলেন। ভাগ্য খুব ভালো ছিল যে দু'ওভারে ১৩ রান হজম করেছেন। নাহলে যেরকম কয়েকটি বল করেছেন, আরও রান খরচ করার কথা ছিল। জাপানের ব্যাটাররা আর একটু অভিজ্ঞ হলেই কপালে দুঃখ লেখা ছিল ওয়াশিংটনের।
শ্রেয়স ও ওয়াশিংটনের 'উত্তেজক' কথাবার্তা
সেই বিষয়টাই সম্ভবত অধিনায়ক শ্রেয়সের পছন্দ হয়নি। জাপান দু'রানে হেরে যাওয়ার পরে আউটফিল্ডের কাছে ভারতীয় অধিনায়ক এবং ওয়াশিংটনকে ‘উত্তেজনাপূর্ণ’ কথাবার্তা বলতে দেখা যায়। ওয়াশিংটনের দিকে আঙুল উঁচিয়ে কিছু বলতে দেখা যায় শ্রেয়সকে। আজ যে কয়েকজন বোলার বল করেছেন, তাঁদের মধ্যে সবথেকে খারাপ বোলিং করেন ওয়াশিংটনই।
ওয়াইড বিতর্ক
তারইমধ্যে জাপানের ব্যাটিংয়ের সময় একটি ওয়াইডের সিদ্ধান্ত নিয়েও বিতর্ক হয়েছে। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল আট রান। অক্ষর প্যাটেলের তৃতীয় বলটা ওয়াইড হয়। ফের যে বলটা করেন, সেটাও ওয়াইড হয়। কিন্তু তাতে বিরক্ত হন অক্ষর, সঞ্জু স্যামসন, শ্রেয়সরা। আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় ভারতের অধিনায়ককে। তারপর সতীর্থের সঙ্গে কথা বলে ওয়াইডের সিদ্ধান্ত ফিরিয়ে নেন আম্পায়ার।
সেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ, এই নয়া ভারতীয় দলের এমনই হাল যে জাপানকে হারাতেও আম্পায়ারের সঙ্গে ‘ঝগড়া’ করতে হচ্ছে। যদিও অনেকের বক্তব্য, শ্রেয়সরা নিজেদের অসন্তোষের কথা জানাতেই পারেন। তবে আম্পায়ারের নিজের সিদ্ধান্ত পালটানো উচিত হয়নি।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


