...
...
Next Story

Shubman Gill Injury: শ্রীলঙ্কা সিরিজের আগে ধাক্কা, গুরনূর ব্রারের বলে আঙুলে চোট শুভমন গিলের, খেলছেন না প্রস্তুতি ম্যাচ

অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাঠে নামছেন না তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

Published on: Aug 7, 2026, 10:59:56 IST
Advertisement

Shubman Gill Injury update: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাঠে নামছেন না তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। (HT_PRINT)
অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। (HT_PRINT)

বোর্ডের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অনুশীলনের সময় শুভমনের ডান হাতের রিং ফিঙ্গারে বলের আঘাত লাগে। এরপরই তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চোট গুরুতর নয় বলেই প্রাথমিকভাবে মনে করা হলেও কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। শুভমনের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটার কেএল রাহুল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেটে ব্যাটিংয়ের সময় পেসার গুরনূর ব্রারের একটি বল শুভমনের ডান হাতের আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি চিকিৎসক দলের সাহায্য চান এবং ফিজিওর কাছে গিয়ে আঙুলে ব্যান্ডেজ করান। যদিও কিছুক্ষণ পর তিনি ফের অনুশীলনে ফিরে স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করেন। কিন্তু সেখানেই দুর্ভাগ্য শেষ হয়নি। পরে স্লিপে ফিল্ডিং অনুশীলনের সময় একটি কঠিন ক্যাচ নিতে গিয়ে আবারও ডান হাতে আঘাত পান তিনি।

বিসিসিআই তাদের সরকারি বিবৃতিতে জানিয়েছে, “অধিনায়ক শুভমন গিল বৃহস্পতিবারের অনুশীলনে ডান হাতের রিং ফিঙ্গারে আঘাত পেয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি এসএলসি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাঠে নামবেন না। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে।” একই সঙ্গে বোর্ড জানিয়েছে, “শুভমনের অনুপস্থিতিতে কেএল রাহুল দলকে নেতৃত্ব দেবেন।”

এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টেস্ট সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে হলে শুভমন গিলের দলকে এই সিরিজে ভালো ফল করতেই হবে। আগামী বছরের ওভালে অনুষ্ঠিত হতে চলা ডব্লিউটিসি ফাইনালে পৌঁছতে হলে ভারতের বাকি নয়টি ম্যাচের অন্তত সাতটিতে জয় প্রয়োজন। তাই অধিনায়কের চোট নিয়ে এখনই বড় দুশ্চিন্তায় ভারতীয় শিবির। তবে প্রথম টেস্ট শুরু হতে এখনও এক সপ্তাহের বেশি সময় বাকি থাকায় শুভমন গিল সময়মতো সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলেই আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe