Post Grades Medical Course: দেশের প্রথম IIT হিসাবে খড়গপুর আইআইটি-তে চালু হচ্ছে স্নাতোকোত্তর মেডিক্যাল কোর্স

দেশের উচ্চশিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্র, এই দুটি দিক থেকেই আইআইটি খড়গপুরে এই নয়া পঠনপাঠন চালুর ঘটনা নিঃসন্দেহে একটি মাইলফলক!

Published on: Nov 12, 2026, 19:26:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

এবার খড়গপুর আইআইটি হতে চলেছে দেশের মধ্যে প্রথম এমন এক আইআইটি যেখানে স্নাতোকোত্তরে মেডিক্যালের পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। উল্লেখ্য, ‘আইআইটি’ অর্থাৎ ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি’ দেশের তাবড় প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে পরিচিত। এবার সেখানেই চিকিৎসাশাস্ত্র সম্পর্কিত স্নাতকোত্তরের পঠনপাঠন শুরু হতে চলেছে।

দেশের প্রথম IIT হিসাবে খড়গপুর আইআইটি-তে চালু হচ্ছে স্নাতোকোত্তর মেডিক্যাল কোর্স
দেশের প্রথম IIT হিসাবে খড়গপুর আইআইটি-তে চালু হচ্ছে স্নাতোকোত্তর মেডিক্যাল কোর্স

দেশের উচ্চশিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্র, এই দুটি দিক থেকেই আইআইটি খড়গপুরে এই নয়া পঠনপাঠন চালুর ঘটনা নিঃসন্দেহে একটি মাইলফলক! জানা গিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কমিশন অনুমোদিত তিন বছরের স্নাতোকোত্তর মেডিক্যাল কোর্স চালু হতে চলেছে খড়গপুর আইআইটিতে। এই পঠনপাঠন প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে, শিক্ষাবর্ষ ২০২৬-২৭ সাল থেকে। খড়গপুর আইআইটি-র ড. বিসি রায় মাল্টিস্পেশ্যালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে এমডি পাঠ্যক্রমের প্রথম ব্যাচ শুরু হবে ২০২৬-২৭ সালের শিক্ষাবর্ষ থেকে। এই পদক্ষেপটি স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষায় আইআইটি ব্যবস্থার একটি উল্লেখযোগ্য সম্প্রসারণকে চিহ্নিত করে, যা চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োমেডিকেল সায়েন্সেস এবং ট্রান্সলেশনাল রিসার্চকে একত্রিত করছে। এই উদ্যোগটির লক্ষ্য হল, প্রচলিত ক্লিনিকাল প্রশিক্ষণের ঊর্ধ্বে একটি আন্তঃবিষয়ক শিক্ষার পরিবেশ তৈরি করা, যা শিক্ষার্থীদের প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে স্বাস্থ্যসেবার উদীয়মান চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায়, তা অন্বেষণ করতে সক্ষম করবে।

শিক্ষা প্রতিষ্ঠানটিতে উদ্বোধনী শিক্ষাবর্ষর পঠনপাঠন ঘিরে একাধিক তথ্য উঠে আসছে। প্রতিষ্ঠানটি ছয়টি বিশেষায়িত বিভাগে স্নাতকোত্তর চিকিৎসা কার্যক্রম চালু করবে, যেখানে প্রতিটি বিভাগে দুটি করে আসন থাকবে। এর ফলে উদ্বোধনী শিক্ষাবর্ষে মোট ১২ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এক্ষেত্রে যে সমস্ত প্রোগ্রামের প্রস্তাব এসেছে, সেগুলি হল, এমডি জেনারেল মেডিসিন – ২টি আসন,এমডি রেডিওলজি – ২টি আসন, এমডি ফিজিওলজি – ২টি আসন, এমডি প্যাথলজি – ২টি আসন,এমডি কমিউনিটি মেডিসিন – ২টি আসন,এমডি বায়োকেমিস্ট্রি – ২টি আসন।

এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি প্রক্রিয়া, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের NEET-PG ২০২৬ অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হবে। প্রার্থীরা আনুষ্ঠানিক কাউন্সেলিংয়ের সময়সূচী, যোগ্যতার মানদণ্ড এবং আসন সংখ্যা সাপেক্ষে নিজের পছন্দের বিষয়গুলি বিবেচনার সুযোগ পাবেন। প্রসঙ্গত, ১৯৫১ সালে প্রতিষ্ঠিত আইআইটি খড়গপুর ছিল ভারতের প্রথম আইআইটি এবং দেশের প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপর সেখানে চিকিৎসাশাস্ত্রে এক তাবড় পদক্ষেপ আসতে চলেছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More