Situations of Indians in West Asia: ইজরায়েল-দুবাই-ইরানে আটকে বহু ভারতীয়, হোলিতে বাড়ি ফেরা হচ্ছে না তাঁদের

ইউপি-বিহার থেকে ব্যবসা করতে বা কাজ করতে বহু মানুষ ইজরায়েল কিংবা মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে যান। এই সব ভারতীয়রা এখন ইরানি মিসাইল হামলার ভয়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। এদিকে উড়ান বাতিলের কারণে সেই সব দেশে বিমানবন্দরে গিয়েও অনেকে আটকে পড়েছেন।

Published on: Mar 2, 2026, 08:11:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাতের জেরে বাঙ্কারে আটকে বহু ভারতীয়। এই পরিস্থিতিতে হোলিতে দেশে ফেরার কথা থাকলেও অনেকেই তা করতে পারবেন না। ইউপি-বিহার থেকে ব্যবসা করতে বা কাজ করতে বহু মানুষ ইজরায়েল কিংবা মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে যান। এই সব ভারতীয়রা এখন ইরানি মিসাইল হামলার ভয়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। এদিকে উড়ান বাতিলের কারণে সেই সব দেশে বিমানবন্দরে গিয়েও অনেকে আটকে পড়েছেন।

ইউপি-বিহার থেকে ব্যবসা করতে বা কাজ করতে বহু মানুষ ইজরায়েল কিংবা মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে যান। (AFP)
ইউপি-বিহার থেকে ব্যবসা করতে বা কাজ করতে বহু মানুষ ইজরায়েল কিংবা মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে যান। (AFP)

গোরক্ষপুরের রসুলপুরের বাসিন্দা আবদুল রেহমান দুবাই থেকে পিটিআইকে জানান, বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় ছয়টি ক্ষেপণাস্ত্র দেখেছেন তিনি। তাঁর আশ্রয়স্থলের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র পড়ে। তবে তাতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিস্ফোরণের ভয়াবহ আওয়াজ তিনি তাঁর ঘর থেকে শুনতে পারেন। সেই সময় অনেক মানুষ ক্যাম্প থেকে দৌড়ে বেরিয়ে আসে। আবদুলের কথায়, প্রথমবারের মতো সামনে থেকে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ দেখেছেন তাঁরা।

এদিকে গোরক্ষপুরের সন্দীপ কুমার ২০২৪ সালের মে মাসে ইজরায়েলের এস্তোডে গিয়েছিলেন। তিনি জানান, ২ মার্চ ভারতে ফেরার কথা ছিল তাঁর। তবে তাঁর উড়ানটি বাতিল করা হয়েছে। এদিকে জেরুজালেম ও পেটা টিকোয়ার মাঝামাঝি কাপ্পার কাশিমে কাজ করেন জনার্দন। তিনি জানান, রবিবার সকাল স্থানীয় সময় ৬টা থেকে ৭টা পর্যন্ত একটানা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। শনিবার পরিস্থিতি আরও খারাপ ছিল বলে জানান তিনি। সিদ্ধার্থনগর থেকে অর্ধ ডজন শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা নিতে ইরানে গেছেন। এদের সবার পরিবারই আতঙ্কিত আছেন। ভারতে থাকা পরিবার তাঁদের সন্তানদের সাথে যোগাযোগ করতে পারেননি। সিওয়ানের ইটাহারি গ্রামের বাসিন্দা জিতেন্দ্র প্রসাদ তিন বছর পরে হোলিতে বাড়ি ফিরতে চলেছিলেন। দোহা বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি দেখেন, তাঁর ফ্লাইট বাতিল করা হয়েছে। বর্তমানে, বিমানবন্দরের নিকটবর্তী মার্কিন সেনা বেস ক্যাম্পে ২৫ জন যুবককে রাখা হয়েছে।

এদিকে কুশিনগরের বাসিন্দা নন্দলাল বিশ্বকর্মা বর্তমানে জেরুজালেমের পশ্চিম তীর অঞ্চলে রয়েছেন। তিনি বলেন, আবাসিক এলাকায় পরিস্থিতি আরও গুরুতর। মাঝে মাঝে সাইরেন বাজছে এবং লোকেরা তাদের নিকটবর্তী বাঙ্কারে ছুটে যাচ্ছেন। নন্দলাল বলেন, ইরানিরা শব্বাতের সময় টার্গেট করেছে। শুক্রবার সূর্যাস্ত থেকে শনিবার সূর্যাস্ত পর্যন্ত চলে ইহুদিদের এই পবিত্র ধর্মীয় সাপ্তাহিক আচার-অনুষ্ঠান। এদিকে ইরানি হামলার জেরে ইজরায়েলের বেশিরভাগ স্থানেই গণপরিবহন বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক বসবাস করছেন এবং ৪০ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক ইজরায়েলে বসবাস করেন। পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা প্রায় ৯০ লাখ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে ভারতীয় দূতাবাসগুলি তাদের নাগরিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং হেল্পলাইনগুলি সক্রিয় করা হয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More