Shubman Gill Latest Update: হাসপাতাল থেকে হোটেলে ফিরলেন শুভমন! গিলকে দেখতে উডল্যান্ডসে গাঙ্গুলি, কথা হল?
রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমন গিল। ভারতীয় ক্রিকেটের আঙিনায় তাঁকে ‘প্রিন্স’ সম্বোধন করে থাকেন অনেকেই! সেই ‘প্রিন্সকে’ দেখতে ‘প্রিন্স অফ ক্যালক্যাটা’ সৌরভ পৌঁছলেন উডল্যান্ডসে।
দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় ঘাড়ে চোট পান ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিল। ইডেনে ম্যাচের সময়ই মাত্র তিন বল খেলার পরই চোটের জেরে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান গিল। এরপর তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। বেশ কিছু রিপোর্ট দাবি করেছে শুভমনকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। এরপরই সন্ধ্যা নাগাদ শোনা যায় হাসপাতালে এক ‘এসজি’ (SG) কে দেখতে যান আরকজন এসজি (SG)। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন উডল্যান্ডসে যান ভারতীয় টেস্ট ক্রিকেট টিমের বর্তমান অধিনায়ক শুভমনকে দেখতে। এরই সঙ্গে জানা গিয়েছে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমন।
শুভমন গিল, সৌরভ গঙ্গোপাধ্যায়।
রবিবার ইডেনকে মনমরা করেছে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হার। তবে সন্ধ্যা হতেই ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য আসে বড় খবর। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমন গিল। প্রশ্ন থাকছে দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে। এদিকে, আজই বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি তথা প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ, শুভমনকে দেখতে হাসপাতালে পৌঁছন। জানা গিয়েছে, শুভমনের সঙ্গে সৌরভের কথা হয়েছে ১০ থেকে ১৫ মিনিট সময়। এর আগে, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি প্রেসিডেন্ট সৌরভ, শুভমনকে রবিবার দেখতে যান দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষ হওয়ার পর। জানা গিয়েছে, শুভমনের স্বাস্থ্য নিয়েই কথা হয়েছে দুজনের মধ্যে। এছাড়াও বর্তমান টেস্ট ক্যাপ্টেন ও প্রাক্তন ক্যাপ্টেন দু'জনের কথা প্রসঙ্গেই উঠে আসে ইডেন টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে এদিন ৩০ রানে হেরে যায় ভারত। আর সেই ম্যাচ নিয়েওই বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারের মধ্যে আলোচনা হয় হাসপাতালের ওই ৪ দেওয়ালের কামরায়।
জানা যাচ্ছে, শুভমনের ঘাড়ের চোটের ব্যথা কিছুটা কমেছে। তবে পুরোপুরি অস্বস্তি কাটেনি। তবে শুভমন নিজেই হাসপাতালে আর থাকতে চাইছিলেন না। তিনি টিমের সঙ্গে যোগ দিতে চাইছিলেন। তবে শুভমনের ঘাড়ের ব্যথা অনেকটা কমলেও, গুয়াহাটিতে তিনি দ্বিতীয় টেস্টে বাভুমা বাহিনীর সামনে নামবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দ্বিতীয় টেস্ট খেলা এখনও অনিশ্চিত বলে জানা গিয়েছে। এদিকে, হাসপাতালে বিছানায় শুয়েও টিভি স্ক্রিনে নিজের টিমের হার দেখেছেন মনমরা শুভমন। উল্লেখ্য, এই ম্যাচে শুভমন অসুস্থ হওয়ায় দুই ম্যাচে ভারতের ১০ জনকে ব্যাট করতে হয়েছে।
Home/News/Shubman Gill Latest Update: হাসপাতাল থেকে হোটেলে ফিরলেন শুভমন! গিলকে দেখতে উডল্যান্ডসে গাঙ্গুলি, কথা হল?