Delimitation: ইস্যু আসন পুর্নবিন্যাস, স্ট্যালিনকে টলাতে পারলেন না সনিয়ারা! অধিবেশনের আগে BJP জারি করে দিল হুইপ

নিজের অবস্থান থেকে স্ট্যালিনকে টলাতে পারলেন না সোনিয়ারা।

Published on: Nov 29, 2026, 20:55:11 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রাহুল, মমতা, সোনিয়া, প্রায় সদলবলে দাক্ষিণাত্যের স্ট্যালিনের কাছে ছুটে গিয়েছেন ইন্ডি জোটের নেতারা। উদ্দেশ্য, যাতে কেন্দ্রের তরফে আসতে চলা আসন পুনর্বিন্যাস বিল-এ স্ট্যালিনের ডিএমকে সমর্থন না যোগায়। তবে, নিজের অবস্থান থেকে স্ট্যালিনকে টলাতে পারলেন না কেউই। রাহুলদের বহু চেষ্টার পরও নিজের সিদ্ধান্তে অনড় স্ট্যালিন।

ইস্যু আসন পুর্নবিন্যাস, স্ট্যালিনকে টলাতে পারলেন না সনিয়ারা! অধিবেশনের আগে BJP…. (PTI Photo)(PTI11_29_2026_000270B) (PTI)
ইস্যু আসন পুর্নবিন্যাস, স্ট্যালিনকে টলাতে পারলেন না সনিয়ারা! অধিবেশনের আগে BJP…. (PTI Photo)(PTI11_29_2026_000270B) (PTI)

সূত্র উল্লেখ করে, নিউজ এইট্টিনের রিপোর্ট বলছে, এদিন নাকি, সনিয়া গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডি জোটের প্রতিনিধি দল স্ট্যালিনের সঙ্গে সাক্ষাতের আগে, বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করেন। অন্যদিকে, ক্যামেরার সামনে দেখা যায়, ডিএমকে চিফ এমকে স্ট্যালিন বেরিয়ে আসতেই তাঁকে জড়িয়ে ধরেন রাহুল, হেসে এগিয়ে আসেন সোনিয়া। প্রসঙ্গত, কিছু মাস আগে, তামিলনাড়ুতে সরকার গঠনের সময় ডিএমকের প্রতিপক্ষে থাকা টিভিকে পার্টিকে সমর্থন যুগিয়েছে সেখানে সরকার গড়তে টিভিকে সাহায্য করে কংগ্রেস। সেই সমীকরণের কয়েক মাস পরই আসন পুর্নবিন্যাস বিল ইস্যু সামনে আসে। সূত্রের দাবি, মোদী সরকারের তরফে আনা এই বিলে সমর্থনে সম্মতি দিয়েছেন স্ট্যালিন। আর সোনিয়া, মমতা, রাহুলদের সাক্ষাতের পরও সেই সম্মতি দেওয়ার কথা থেকে সরলেন না দাক্ষিণাত্যের রাজনীতির এই তাবড় নেতা তথা তামিলনড়াুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। ‘ইন্ডিয়া’র নেতানেত্রীরা চলে যাওয়ার পর স্ট্যালিন জানালেন, আসনবৃদ্ধির বিলে সমর্থনই করবেন তাঁরা। স্ট্যালিনের কথায়, ‘আসন পুনর্বিন্যাস বিল বাতিল হয়ে গেলে তামিলনাড়ু যেটুকু যা সুরক্ষা পায়, তা-ও হারাবে।’যদিও বৈঠক শেষে স্ট্যালিন প্রসঙ্গে মন্তব্যের সময়ে একাধিকবার তাঁকে ‘ভাই’ বলে সম্বোধন করেন রাহুল। ডিএমকে প্রধানকে ‘তামিলনাড়ুর রক্ষক’ হিসেবেও বর্ণনা করেন সংসদের বিরোধী দলনেতা রাহুল। রাহুল বলেন, ‘অন্য দেশপ্রমিকদের মতো স্ট্যালিন ভাইকেও আসন পুনর্বিন্যাসের এই হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এদিকে, আসন পুনর্বিন্যাস বিল নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন প্রায় নিশ্চিত করে ফেলেছে বিজেপি শিবির বলে দাবি বহু মিডিয়া রিপোর্টের। আসন পুনর্বিন্যাস বিল নিয়ে যখন বিরোধী শিবির মরিয়া চেষ্টা চালাচ্ছে তা রোখার, তখন, রবিবার বিকেলে বিজেপির সংসদীয় দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে তিন লাইনের একটি হুইপও জারি করেছে পদ্মশিবির। রবিবার ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের ওই বৈঠকে সংসদের উভয় কক্ষের বিজেপি সাংসদেরাই উপস্থিত ছিলেন।

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।