Sheikh Hasina: হাসিনার প্রত্যর্পণ নিয়ে টানাপোড়েন অব্যাহত! ভারতের শর্ত খারিজ বাংলাদেশের? বাড়ছে জট

Sheikh Hasina: এই ঘটনায় কূটনৈতিক মহলের অনুমান, আসলে শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিকভাবে ফের ব্যাকফুটে পড়তে পারে নতুন সরকার। যার জেরেই তাঁকে ফের বিচারের মুখোমুখি করতে নারাজ ঢাকা।

Published on: Nov 15, 2026, 23:43:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Sheikh Hasina: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) প্রত্যর্পণ ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়ল। আদালত মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। তবু ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে তাঁর আইনজীবীদের সংস্থা ঢাকার বাংলাদেশ হাই কমিশনে চিঠি পাঠিয়েছিল। কিন্তু বাংলাদেশের সরকার সেই অনুরোধ খারিজ করেছে। শোনা যাচ্ছিল, শেখ হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশকে দুই শর্ত দিয়েছিল ভারত। যার মধ্যে প্রধান ছিল, মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিচার। তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়ে দিলেন, 'মৃত্যুদণ্ডের রায়ে বিরুদ্ধে পুনর্বিচারের কোনও আইনি সুযোগ নেই।'

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (AFP)
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (AFP)

সরকারি ভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনও মন্তব্য করেনি ভারত। সংবাদমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি, হাসিনাকে ফেরানোর বিষয়ে নয়াদিল্লি দু’টি শর্ত দিয়েছে ঢাকাকে। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনী বিমান পাঠিয়ে তাঁকে নিয়ে যেতে পারে, অথবা স্থলসীমান্তের কোনও নির্দিষ্ট জায়গায় তাঁকে গ্রহণ করতে পারে। দ্বিতীয় শর্ত হিসেবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ ও নতুন বিচারের নিশ্চয়তার কথা বলা হয়েছে। কিন্তু ভারত সরকার এই শর্তগুলির কোনওটিই আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রত্যর্পণ আইনি বিষয় এবং আইন মেনেই তা বিবেচনা করা হবে। আনুষ্ঠানিক ভাবে মুখ না-খুললেও আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রীর প্রত্যাবর্তনকে ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে নতুন করে টানাপড়েন শুরু হয়েছে, টের পাচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে রবিবার আমিনুল ইসলাম বলেন, 'ভারত নিজের দেশে ডিনোভো ট্রায়ালের বিধান বাতিল করে বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দিচ্ছে। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার কোনও আইনি সুযোগ নেই। ভারতের দাবি উদ্ভট। এটা আমরা প্রত্যাখ্যান করছি।'

নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার ফলে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও শেখ হাসিনা হারিয়েছেন বলে দাবি করেন তিনি। ওই আইনজীবী বলেন, 'শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। ফলে, যখন বিচার প্রক্রিয়া চলছিল তখন ভারত কেন পরামর্শ দিল না বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য?' বাংলাদেশের পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে স্পষ্ট যে হাসিনাকে বিনা বিচারেই ফাঁসিকাঠে ঝোলাতে চাইছে তারেক প্রশাসন। হাসিনার দেশছাড়ার পরই তাঁর অনুপস্থিতিতে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বসিয়ে তাঁর মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেখানে হাসিনার পক্ষ থেকে কোনও আইনজীবীও ছিল না। ছিল বাংলাদেশ সরকারের আইনজীবী। এই অবস্থায় নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু করার প্রস্তাব যদি ভারতের তরফে দেওয়া হয়ে থাকে তা সঙ্গত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে মৌলবাদীদের চাপে সে পথে এগোতে চাইছে না প্রশাসন। এই ঘটনায় কূটনৈতিক মহলের অনুমান, আসলে শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিকভাবে ফের ব্যাকফুটে পড়তে পারে নতুন সরকার। যার জেরেই তাঁকে ফের বিচারের মুখোমুখি করতে নারাজ ঢাকা। এই অবস্থায় হাসিনার প্রত্যর্পণ আদৌ হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।