Nepal Disaster Update: যেন নেমে আসছে মহাপ্রলয়! নেপালে ভয়াবহ ভূমিধসে রুদ্ধ চাউলানি নদীর একাংশ, এখনও নিখোঁজ ২৭৫ ভারতীয়

নেপালের ধারচুলার আপি হিমাল পুরসভার অন্তর্গত এলাকায় সদ্য ধসের ঘটনা ঘটেছে। 

Published on: Sep 5, 2026, 11:30:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নেপালের হড়পা বানের বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৬৬ জনকে উদ্ধার করা গিয়েছে। এদিকে, সেই বিপর্যয় নিখোঁজ হওয়া ২৭৫ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। শুক্রবারই এই তথ্য তুলে ধরেছে ভারতের বিদেশমন্ত্রক। এদিকে, তারই মাঝে নেপালের ধারাচুলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ভূমিধসের জেরে নতুন করে বানের আশঙ্কায় রয়েছে নেপাল।

এখনও খোঁজ মিলছে না ২৭৫ ভারতীয়ের, তারই মাঝে নেপালে ভয়াবহ ভূমিধস, চাউলানি নদীতে..
এখনও খোঁজ মিলছে না ২৭৫ ভারতীয়ের, তারই মাঝে নেপালে ভয়াবহ ভূমিধস, চাউলানি নদীতে..

নেপালের ধারচুলার আপি হিমাল পুরসভার অন্তর্গত এলাকায় সদ্য ধসের ঘটনা ঘটেছে। একাধিক ভিডিয়োতে সেই ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুড়িমুড়কির মতো করে নুড়ি পাথর ধসে পড়ছে পাহাড়ি উপত্যকার গা বেয়ে। এদিকে, সেই সমস্ত নুড়ি পাথর জমে, চাউলানি নদীর একাংশকে রুদ্ধ করে দিয়েছে। তার ফলে নতুন করে নেপালে বানের আশঙ্কা তৈরি হয়েছে। ধসের ধ্বংসাবশেষ পড়ে নদীটির স্বাভাবিক গতিপথ রুদ্ধ হয়েছে। ধারচুলার জেলা প্রশাসন সতর্ক করেছে যে, আরও ভূমিধস হলে নদীটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে হঠাৎ বাঁধ ভেঙে নিচের দিকে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের অবহিত করতে এবং জরুরি পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি হিসেবে নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়েছে।

আর্মড পুলিশ ফোর্স জানিয়েছে যে, চাউলানি নদী বর্তমানে স্বাভাবিক মাত্রায় প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এবং প্রয়োজনে নিকটবর্তী জনবসতিকে সতর্ক করার লক্ষ্যে বালাঞ্চ-এ অবস্থিত নেপাল চামেলিয়া জলবিদ্যুৎ প্রকল্প নিরাপত্তা ঘাঁটির সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নেপালের মাছ ঘিরে সতর্কতা বিহারে-

নেপালের বানের জেরে নদীগুলির জলস্তর বেড়েছে। নেপাল থেকে আসা বহু নদীর জলের সঙ্গেই সেদেশ থেকে ভেসে আসছে বহু মাছও। নেপাল থেকে নদীতে ভেসে আসা মাছ নিয়ে বিহারে প্রশাসন সতর্কতা জারি করেছে। নেপালের ত্রিশূলী নদীর প্লাবিত জল গণ্ডক এবং কোশী নদীর মাধ্যমে হু হু করে ঢুকছে ভারতের বিহারে। দেখা যাচ্ছে, সেই নদীগুলিতে কিছু অজানা, অচেনা প্রজাতির মাছ ভেসে যাচ্ছে। বিহার সরকার এক জরুরি নির্দেশিকা জারি করে সাধারণ মানুষকে বন্যায় ভেসে আসা এই সমস্ত মাছ, নদী থেকে ধরতে, খেতে ও বিক্রি করতে নিষেধ করেছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More