Strait of Hormuz Latest Update: ইরান যুদ্ধের মাঝে এবার কাটবে সংকট? বিকল্প রুট দিয়ে হরমুজ অতিক্রম করল ভারতীয় জাহাজ
জানা গিয়েছে, ওমান ঘেঁষে এই সব জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই পরিস্থিতিতে ইরানের তরফ থেকে কোনও হামলা চালানো হয়নি। জানা গিয়েছে, সাধারণ যুদ্ধের আগে আন্তর্জাতিক জলসীমা দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করত জাহাজগুলি। তবে এখন ওমানের জলসীমা দিয়ে অতিক্রম করেছে এই চারটি জাহাজ।
পশ্চিম এশিয়ার সংকটের মাঝে নয়া রুট দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করল ভারতের একটি জাহাজ। সব মিলিয়ে চারটি জাহাজ সেই রুট দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। জানা গিয়েছে, ওমান ঘেঁষে এই সব জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই পরিস্থিতিতে ইরানের তরফ থেকে কোনও হামলা চালানো হয়নি। জানা গিয়েছে, সাধারণ যুদ্ধের আগে আন্তর্জাতিক জলসীমা দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করত জাহাজগুলি। তবে এখন ওমানের জলসীমা দিয়ে অতিক্রম করেছে এই চারটি জাহাজ।

জানা গিয়েছে, ওমানের জলসীমা দিয়ে হরমুজ অতিক্রম করা ভারতীয় জাহাজটির নাম গ্রিন সনভি। ২৮ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত সব মিলিয়ে ৮টি ভারতীয় জাহাজ অতিক্রম করেছে হরমুজ প্রণালী। এদিকে ভারত ছাড়া চিন, বাংলাদেশ, ফিলিপিন্স, মালয়েশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, রাশিয়া, ফ্রান্স, জাপান এবং গ্রিসের জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পেরেছে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। এর আগে মার্চ মাসে ভারতগামী একটি থাই জাহাজে হামলা চালিয়েছিল ইরান।
হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী আটকে রাখা সহজ। প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রাথমিক ভাবে ১০ মার্চ পর্যন্ত ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এরপর ১১ মার্চ কার্গো জাহাজে হামলার সংখ্যা বাড়িয়ে দেয় ইরান। গভীর রাতে অন্তত ৫-৬টি জাহাজে হামলা চালায় তারা।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রাথমিক ভাবে ১০ মার্চ পর্যন্ত ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এরপর ১১ মার্চ কার্গো জাহাজে হামলার সংখ্যা বাড়িয়ে দেয় ইরান। গভীর রাতে অন্তত ৫-৬টি জাহাজে হামলা চালায় তারা। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি। ইরাকের জলসীমায় সেফ-সি বিষ্ণু নামক মার্কিন জাহাজে প্রাণ হারান দেবানন্দন প্রসাদ সিং। ইরান যুদ্ধের আবহে সমুদ্রে যতজন নাবিক প্রাণ হারিয়েছেন, তাঁরা সকলেই ভারতীয় বলে জানা গিয়েছে। এই নিয়ে সম্প্রতি ভারত ক্ষোভ প্রকাশও করেছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


