Jharkhand Minister Heart Attack: হঠাৎ হার্ট অ্য়াটাক! মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ৫৬ বছর বয়সী ঝাড়খণ্ডের মন্ত্রী
সুদিব্য সোনুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন হেমন্ত সোরেন।
হৃদরোগ কেড়ে নিল প্রাণ। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ঝাড়খণ্ডের উচ্চশিক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত মন্ত্রী সুদিব্য কুমার সোনু। ৫৬ বছর বয়সে শনিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয় গিরিডি হাসপাতালে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এক সিনিয়র নেতা হিসাবে পরিচিতি ছিল সুদিব্য সোনুর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

গিরিডির দুবারের বিধায়ক নিজের বাসভবনে অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত গিরিডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এছাড়াও তিনি হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারে নগর উন্নয়ন, পর্যটন, শিল্প-সংস্কৃতি এবং ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাঁর শোকবার্তায় বলেছেন, ‘গভীর রাতে আমার বড় ভাই, আমাদের সবার প্রিয় সুদিব্য কুমার সোনু জির প্রয়াণের হৃদয়বিদারক খবরটি পেলাম। এই সংবাদ মেনে নেওয়া আমার পক্ষে অত্যন্ত কঠিন। সোনু ভাইয়ের চলে যাওয়া আমার জীবনে এমন এক শূন্যতা তৈরি করেছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সোনু ভাই আমার কাছে কেবল একজন প্রবীণ সহকর্মী বা রাজনৈতিক সহযোগী ছিলেন না, তিনি ছিলেন বড় ভাইয়ের মতো..স্নেহশীল ও পথপ্রদর্শক, যিনি প্রতিটি কঠিন সময়ে অবিচলভাবে আমার পাশে দাঁড়িয়েছেন... আপনার অভাব সবসময় অনুভূত হবে। আপনার স্নেহ, আপনার সংগ্রাম এবং ঝাড়খণ্ডের প্রতি আপনার নিষ্ঠাকে আমি আজীবন সঙ্গে নিয়ে চলব।’
জেএমএম তাদের প্রবীণ নেতার আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করে বলেছে, ‘ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এক নিবেদিতপ্রাণ কর্মী এবং ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী সুদিব্য কুমারের অকাল প্রয়াণে জেএমএম পরিবার স্তম্ভিত ও শোকস্তব্ধ।’ দলের তরফে বলা হয়েছে, ‘তাঁর প্রয়াণ দল, সরকার এবং ঝাড়খণ্ডের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর সংগ্রাম, সেবা এবং অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তাঁর আত্মার শান্তি দান করুন এবং এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার ও সকল কমরেডকে শক্তি দিন।’
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


