Mothabari Case: 'ভোট শেষ না হওয়া পর্যন্ত বিচারপতিদের...,' মোথাবাড়ি কাণ্ডে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Mothabari Case: কেন্দ্রীয় সংস্থা শীর্ষ আদালতকে জানিয়েছে, তদন্তে রাজ্য পুলিশের পক্ষ থেকে সব রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে। এই মামলায় এদিন আদালতে জিজ্ঞাসাবাদ, টেকনিক‍্যাল অ‍্যানালিসিস চলে।

Published on: Apr 13, 2026, 18:36:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mothabari Case: পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিচারকদের যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা দিতে হবে। মালদহের মোথাবাড়ি কাণ্ডে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন মোথাবাড়ির ঘটনায় তদন্তের অন্তর্বতী রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রিপোর্টে তদন্ত কতদূর এগিয়েছে, তা জানিয়েছে।

মোথাবাড়ি কাণ্ডে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (HT_PRINT)
মোথাবাড়ি কাণ্ডে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (HT_PRINT)

এদিন মোথাবাড়ি কাণ্ডের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, ‘নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমাদের জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।’ রাজ্যের কয়েকটি জায়গাকে ‘এরিয়া অফ কনসার্ন (উদ্বেগজনক ক্ষেত্র) হিসেবে উল্লেখ্য করেছেন প্রধান বিচারপতি। তিনি আরও জানান, ‘আমরা জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ‍্য সরকারকে নির্দেশ দিচ্ছি, জুডিশিয়াল অফিসারদের যে নিরাপত্তা দেওয়া হয়েছে তা যেন প্রত্যাহার করা না হয়। আমাদের অনুমতি ছাড়া অথবা গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা বজায় থাকবে। তাঁদের প্রয়োজনীয় থ্রেটের জায়গা বিচার করে প্রয়োজন মতো নিরাপত্তা দিতে হবে।’ সোমবারই এনআইএ এই ঘটনার অন্তর্বর্তী তদন্তের রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিয়েছে। সেই রিপোর্টে তদন্তের অগ্রগতি, জিজ্ঞাসাবাদ এবং নতুন করে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সংস্থা শীর্ষ আদালতকে জানিয়েছে, তদন্তে রাজ্য পুলিশের পক্ষ থেকে সব রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে। এই মামলায় এদিন আদালতে জিজ্ঞাসাবাদ, টেকনিক‍্যাল অ‍্যানালিসিস চলে। নতুন গ্রেফতারি হয়েছে সব তথ‍্য সর্বোচ্চ আদালতের কাছে তুলে ধরে এনআইএ। আইনজীবী সিদ্ধার্থ লুথরা জানান, রাজ্যের পক্ষ থেকে সব রকম সহ‍যোগিতা করা হয়েছে। রিপোর্টে সে কথাও উল্লেখ করা হয়েছে, বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘যাঁদের গ্রেফতার করা হয়েছে আমরা তাঁদের রাজনৈতিক কোনও পরিচয় রয়েছে কিনা জানতে চাই। এনআইএ যেন এই বিষয়টিকে অ্যাকাডেমিক এক্সসারসাইজ হিসেব যেন না দেখে। আমরা কোনও অ‍্যাকাডেমিক এক্সারসাইজ হিসেবে রাখতে চাই না। আমরা এর গভীরে পৌঁছতে চাই।' মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র জমা দেওয়া টেকনিক্যাল অ্যানালিসিস এবং নতুন তথ্যের ওপর ভিত্তি করে মামলার পরবর্তী গতিপ্রকৃতি নির্ধারিত হবে। আপাতত ভোটের আবহে বিচারকদের সুরক্ষা সুনিশ্চিত করার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শীর্ষ আদালত।