Survey on Adityanath: UPর ২০২৭র ভোটে কি মুখ্যমন্ত্রী হয়ে আদৌ ফিরতে পারবেন যোগী? নয়া সমীক্ষায় বড় ইঙ্গিত

কী বলছে এই নয়া সমীক্ষা!

Published on: Oct 17, 2026, 05:59:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

উত্তর প্রদেশে ২০২৭ সালে রয়েছে হাইভোল্টেজ বিধানসভা ভোট। উল্লেখ্য দেশের গোবলয়ের রাজনীতিতে এই উত্তর প্রদেশ বেশ তাৎপর্যপূর্ণ রাজ্য। প্রসঙ্গত ২০২৭ সালে উত্তর প্রদেশের রাজনৈতিক হাওয়া কোন দিকে বয়, সেদিকে তাকিয়ে গোটা দেশ। কারণ, ২০২৭র ভোটের পর ২০২৯ সালে রয়েছে ভারতের তাবড় লোকসভা ভোট। এদিকে, উত্তর প্রদেশের আসন্ন ভোটের হাওয়া বুঝতে সদ্য নিউজ ১৮ ও Pvalue Analytics-র তরফে এক সমীক্ষা চালানো হয়। সেখানে উঠে আসে যোগী আদিত্যনাথের প্রসঙ্গ।

UPর ২০২৭র ভোটে কি মুখ্যমন্ত্রী হয়ে আদৌ ফিরতে পারবেন যোগী?নয়া সমীক্ষায় বড় ইঙ্গিত (Photo by Sakib Ali/Hindustan Times)
UPর ২০২৭র ভোটে কি মুখ্যমন্ত্রী হয়ে আদৌ ফিরতে পারবেন যোগী?নয়া সমীক্ষায় বড় ইঙ্গিত (Photo by Sakib Ali/Hindustan Times)

রিপোর্টে বলা হয়েছে, ৭৫ টি জেলায় ৩০, ৯২৫ জনকে ঘিরে এই সমীক্ষা চলেছে। সেখানে ৭৭.১ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথকে ঘিরে সন্তুষ্ট। সমীক্ষার রিপোর্ট বলছে, উত্তর প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথকে চেয়েছেন ৬৬.২ শতাংশ মানুষ। উল্লেখ্য, উত্তর প্রদেশের রাজনৈতিক আঙিনায়, বিজেপির যোগী আদিত্যনাথের তাবড় বিপক্ষ শিবিরে রয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এছাড়াও উত্তর প্রদেশের রাজনীতির মাটিতে অন্যতম নাম চন্দ্রশেখর আজাদ। তিনি ভিম আর্মির প্রধান। এছাড়াও বিএসপির মায়াবতীও এই ভোট যুদ্ধের অপর এক নাম। সমীক্ষায় উঠে এসেছে, উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী হিসাবে কোন নেতাকে কত শতাংশ মানুষ পছন্দ করছেন, তার হিসাব। সমীক্ষা বলছে, যোগী আদিত্যনাথের পরেই মানুষ অখিলেশকে পছন্দ করছেন মুখ্যমন্ত্রীর কুর্সির দৌড়ে। অখিলেশের পক্ষে রয়েছে ২৪.৪ শতাংশের সমর্থন। মায়াবতীর পক্ষে ৫%র সমর্থন এবং চন্দ্রশেখর আজাদকে ১.৮ শতাংশ মানুষ পছন্দ করছেন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে।

সমীক্ষা বলছে, এসপি-কংগ্রেসের ১১.৭% এবং বিএসপি-র ১০.২% সমর্থক উত্তর প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাঁকেই সবচেয়ে উপযুক্ত বলে উল্লেখ করেছেন।ফলত, বিরোধী পক্ষেরও একটা শতাংশ আদিত্যনাথের পক্ষে রয়েছে বলে উঠে আসছে নিউজ এইট্টিন-Pvalue Analytics-র সমীক্ষায়। এছাড়াও সমীক্ষা বলছে, ৫৬-৬৫ এবং ৬৬র বেশি বছর বয়সী প্রবীণদের ৭২.২ শতাংশ এবং উচ্চশিক্ষিত, স্নাতক বা স্নাতকোত্তরদের ৭১.২ শতাংশের মুখে আদিত্যনাথের নাম বেশি শোনা গিয়েছে। অন্যদিকে, অখিলেশের সমর্থন দেখা গিয়েছে উত্তর-পূর্ব উত্তর প্রদেশে ৩১.৭ শতাংশ উত্তরদাতার মধ্যে, এবং ৩০.৩ শতাংশ কর্মহীন উত্তরদাতার মধ্যে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More