‘স্ক্রু টাইট…', ইডেনে মরণ-বাঁচন লড়াইয়ের আগে সূর্য যা বললেন
ওয়েস্ট ইন্ডিজের আগের ম্যাচ নিয়ে কী বললেন সূর্য?
হোলি রয়েছে ৩ মার্চ। তার আগে টি২০ বিশ্বকাপে সেমির দৌড়ে ভারতের কাছে মরণ-বাঁচন ম্যাচ রয়েছে রবিবার ১ মার্চ। ফলত ভারতীয় ক্রিকেট ফ্যানদের হোলির উচ্ছ্বাস কেমন হবে, তা কার্যত ধার্য করে দিতে পারে ১ মার্চে ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এই রুদ্ধশ্বাস ম্যাচের আগে টিমের অবস্থা নিয়ে মুখ খুললেন ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার আগে, সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা বল হাতে আরও বেশি দক্ষ হতে পারতাম। জয় তো জয়ই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় আমরা আমাদের স্ক্রু আরও টাইট করব।’ এরই সঙ্গে তিনি বলেন,'আমি জিম্বাবোয়ের ব্যাটসম্যানদের কাছ থেকে কৃতিত্ব কেড়ে নিতে চাই না, তারা বুদ্ধিমত্তার সাথে ব্যাট করেছে। আমাদের বিকল্পগুলি নিয়ে আমরা আরও কিছুটা বুদ্ধিমত্তার সাথে ব্যাট করতে পারতাম।'
সূর্যকুমার যাদব বলেন, ‘আমার মনে হয় আমরা সবকিছু পেছনে ফেলে আসতে চেয়েছিলাম। লীগ পর্বে বা আমেদাবাদে শেষ খেলায় আমরা কী করেছি তা নিয়ে আমরা খুব বেশি ভাবিনি। আমাদের ভিডিও বিশ্লেষক সমস্ত ব্যাটসম্যান এবং বোলারদের জন্য একটি স্লাইড প্রস্তুত করেছিলেন, যেখানে গত বছর আমরা কী ভালো করেছি তা তুলে ধরা হয়েছিল।’ সূর্য বলেন,'টপ অর্ডার থেকে শুরু করে সাত নম্বর পর্যন্ত অবদানের কারণে, আমার মনে হয় আমাদের পারফরম্যান্সে খুব একটা অভাব ছিল না।'
এর আগে, গ্রুর ৮র গত ম্যাচে জিম্বাবোয়েকে দুরমুশ করে ভারত। ম্যাচে ২৫৬ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ইনিং ১৮৪তে আটকে যায়। তার আগে, ব্যাটে তাণ্ডব চালান, অভিষেক থেকে শুরু করে হার্দিকরা। সঞ্জু স্যামসন এই ম্যাচে ওপেন করতে নামলেও, সেভাবে মন জয় করতে পারেননি। তবে ম্যাচে বল হাতে সেভফাবে ভেল্কি দেখাতে ব্য়র্থ হন ভারতের বোলাররা। শিবম দুবের দুই এভারে ৪৬ রান ভারতকে বেশ চাপে ফেলে দিয়েছিল। সেই জায়গা থেকে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে দেয় ভারত। এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতলে তবেই ভারত সেমিফাইনালের দিকে যাবে। ফলত, রবিবার ইডেনের মহারণই ঠিক করে দেবে ভারতের এই বিশ্বকাপের ভবিষ্যৎ। সব মিলিয়ে আপাতত নজর রবিবাসরীয় ইডেনে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


