Suspected JEM Operative arrested: মুম্বইতে ধৃত জইশ জঙ্গি সংগঠনের সন্দেহভাজন অপারেটিভ! পেশায় ব়্যাপিডো ড্রাইভার

সন্দেহভাজন জইশ জঙ্গি ধরা পড়তেই চাঞ্চল্য মুম্বইতে।

Published on: Oct 24, 2026, 09:58:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্র এঅটিএস গ্রেফতার করেছে জঙ্গি সংগঠন জইশ এ মহম্মদের সঙ্গে সম্পর্কিত এক সন্দেহভাজন অপারেটিভকে। উল্লেখ্য, সন্ত্রাসবাদের শিকার হয়ে ইতিমধ্যেই বহুবার রক্তাক্ত হয়েছে মুম্বই। ১৯৯৩ সালের ভয়াবহ বিস্ফোরণ, ২০০৮ সালের মুম্বইতে জঙ্গি হামলার ঘটনার রক্তাক্ত ইতিহাস আজও ভোলেনি দেশ। এদিকে, সদ্য মুম্বইয়ের বুকে এক মেট্রো স্টেশন থেকে এই অপারেটিভের গ্রেফতারি বেশ চাঞ্চল্য় ছড়িয়েছে।

মুম্বইতে ধৃত সন্দেহভাজন জইশ জঙ্গি সংগঠনের অপারেটিভ! রয়েছে কোন অভিযোগ? (File representative image)
মুম্বইতে ধৃত সন্দেহভাজন জইশ জঙ্গি সংগঠনের অপারেটিভ! রয়েছে কোন অভিযোগ? (File representative image)

৩৩ বছর বয়সী মহম্মদ হাসান আবু সরমাদকে মুম্বইয়ের মাহিম মেট্রে স্টেশনের কাছে গ্রেফতার করেছে। মহারাষ্ট্র পুলিশের কালাচৌকি এলাকার এটিএস (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) এই অপারেশন চালিয়ে এই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। জানা যাচ্ছে, মহম্মদ হাসান আবু সরমাদ মূলত, অ্যাপ নির্ভর বাইক পরিষেবা ব়্যাপিডো ড্রাইভার হিসাবে কর্মরত ছিল। এছাড়াও মুম্বইতে পারফিউম বিক্রি করত এই ব্যক্তি। জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তি দেশ বিরোধী ও উগ্রপন্থা-ধর্মী বহু বার্তা ছড়িয়ে দিত। এমনই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিক তদন্ত বলছে, পাকিস্তানি গোয়েন্দা বা পিআইও-র সঙ্গে এই ব্যক্তির সরাসরি যোগ তৈরি হয়।

২০২৬ সালের জুন মাসের ১ তারিখে, জঙ্গি সংগঠন জইশ এ মহম্মদের প্রধান মাসুদ আজাহারের এক উস্কানিমূলক বক্তব্যের অডিয়ো, এক টেলিগ্রাম গ্রুপে আপলোড করে এই মহম্মদ হাসান আবু সরমাদ। এটিএসের অভিযোগ, সারমাদ আখতার ‘ইবন-ই-কাসিম’ নামক পাকিস্তান-সমর্থিত একটি চরমপন্থী টেলিগ্রাম চ্যানেলের একজন সক্রিয় গ্রাহক ছিল। তদন্তকারীরা এও বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বই সফরকালে নিরাপত্তা ত্রুটি সংক্রান্ত একটি প্রতিবেদনের বিষয়ে মহম্মদ হাসান আবু সরমাদ আখতারের করা একটি ইনস্টাগ্রাম মন্তব্যও খুঁজে পাওয়া গিয়েছে। তদন্তকারীদের মতে, অভিযুক্তের মোবাইল ফোনে দেশবিরোধী উপাদান ছিল।

এটিএস এখন মহম্মদ হাসান আবু সারমাদ আখতারের কথিত নেটওয়ার্কের তদন্ত করছে এবং এই মামলার সাথে জড়িত থাকতে পারে এমন অন্যদের শনাক্ত করার চেষ্টা করছে। এই অভিযোগগুলো চলমান তদন্তেরই অংশ।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More