Swami Avimukteshwaranand Rape Allegation: অভিমুক্তেশ্বরানন্দের বিরুদ্ধে নাবালকদের ধর্ষণের অভিযোগ, FIR-এর নির্দেশ আদালতের

অভিমুক্তেশ্বরানন্দ, মুকুন্দনন্দ ব্রহ্মচারী এবং অন্যান্যদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার জন্য ঝুনসি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নির্দেশ দিয়েছে প্রয়াগরাজের বিশেষ পকসো আইন আদালত। 

Published on: Feb 22, 2026, 08:48:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিমুক্তেশ্বরানন্দ, মুকুন্দনন্দ ব্রহ্মচারী এবং অন্যান্যদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার জন্য ঝুনসি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নির্দেশ দিয়েছে প্রয়াগরাজের বিশেষ পকসো আইন আদালত। শিশু যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় অভিমুক্তেশ্বরানন্দের বিরুদ্ধে আদালত রিপোর্ট তলব করেছিল পুলিশের কাছে। আদালতের আদেশ মেনে প্রয়াগরাজের পুলিশ কমিশনার একটি রিপোর্ট দাখিল করেন আদালতে। এই রিপোর্টে শঙ্করাচার্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। পুলিশ রিপোর্টে জানা গেছে যে তদন্ত চলাকালীন সাক্ষী এবং নির্যাতিত নাবালকদের বয়ানে চাঞ্চল্যকর সব অভিযোগ উঠে এসেছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, যৌন হেনস্থার শিকার হওয়ার সময় এক নির্যাতিত নাবালক প্রায় ১৪ বছর বয়সি ছিল এবং অপর এক নির্যাতিত নাবালকের বয়স ১৭ বছর ছিল। এর জেরে পকসো আইনের অধীনে স্বামী অভিমুক্তেশ্বরানন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য নির্দেশ দিয়েছে আদালত।

অভিমুক্তেশ্বরানন্দ, মুকুন্দনন্দ ব্রহ্মচারী এবং অন্যান্যদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার জন্য ঝুনসি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নির্দেশ দিয়েছে প্রয়াগরাজের বিশেষ পকসো আইন আদালত (PTI)
অভিমুক্তেশ্বরানন্দ, মুকুন্দনন্দ ব্রহ্মচারী এবং অন্যান্যদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার জন্য ঝুনসি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নির্দেশ দিয়েছে প্রয়াগরাজের বিশেষ পকসো আইন আদালত (PTI)

জানা গিয়েছে, নির্যাতিত নাবালকদের বয়ান ছাড়াও তদন্তের সময় বেশ কিছু তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছিল। এছাড়া নির্যাতিত নাবালক এবং অভিযুক্তদের মেডিক্যাল পরীক্ষা, ডিজিটাল প্রমাণ এবং ফরেনসিক পরীক্ষা, মোবাইল লোকেশন ডেটা যাচাই করেও বেশ কিছু তথ্য উঠে এসেছে যা থেকে প্রাথমিক ভাবে আঙুল উঠছে স্বামী অভিমুক্তেশ্বরানন্দের দিকে। এই আবহে প্রয়াগরাজ জেলার পকসো বিশেষ আদালতের বিচারক বিনোদ কুমার চৌরাসিয়া অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী এবং তাঁর শিষ্য স্বামী মুকুন্দানন্দ গিরির বিরুদ্ধে এফআইআর এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্ট এবং শাকুম্ভরী পীঠাধীশ্বরের সভাপতি আশুতোষ ব্রহ্মচারী, যে আশ্রমে কর্মরত ছিলেন, সেই আশ্রমের প্রধান স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছিলেন। গত ২৮ জানুয়ারি তিনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৩(৪) ধারার অধীনে অভিযোগ দায়েরের জন্য প্রয়াগরাজ আদালতে একটি আবেদন দায়ের করেন। আবেদনের শুনানি শেষে, ধর্ষণ এবং পকসো বিশেষ আদালত এফআইআর করার নির্দেশ দিয়েছে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর বিরুদ্ধে। অভিযোগকারী আশুতোষ ব্রহ্মচারীর বক্তব্য আদালতে রেকর্ড করা হয়েছে। আশুতোষ ব্রহ্মচারী অভিযোগ করেছিলেন যে, মাঘ মেলার সময়, একটি নাবালক এবং একজন প্রাপ্তবয়স্ক তাঁর কাছে এসে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তোলে। তবে, শিশুটি এখন প্রাপ্তবয়স্ক এবং তাকে নাবালক থাকাকালীন ধর্ষণ করা হয়েছিল। অভিযোগ করা হয়েছিল যে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর শিষ্যরা তাদের গুরুর সেবা করার নামে এই শিশুদের যৌন সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয়।

আশুতোষ ব্রহ্মচারীর মতে, ভুক্তভোগী শিশুদের বক্তব্য এবং গুরুতর ও দৃঢ় প্রমাণের ভিত্তিতে, তিনি প্রথমে ঝুনসি থানায় মামলা দায়েরের জন্য অভিযোগ দায়ের করেছিলেন৷ কিন্তু পুলিশ মামলা দায়ের করতে অস্বীকার করলে তাঁকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর লালসার শিকার প্রায় ২০ জন নাবালকের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন বলে দাবি করেন আশুতোষ ব্রহ্মচারী। এমনকী শুধু নাবালক নয়, অনের নারীও নাকি অভিমুক্তেশ্বরানন্দের লালসার শিকার হয়েছেন। নারীদের যৌন নির্যাতনের সিডিও রয়েছে বলে জানান আশুতোষ ব্রহ্মচারী। সেই সিডি তিনি আদালতে জমা করেছেন। অবশ্য, স্বামী অভিমুক্তেশ্বরানন্দ বলেন যে, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এদিকে শঙ্করাচার্যের শিষ্য স্বামী মুকুন্দানন্দ গিরি আদালতে ১০৪ পৃষ্ঠার একটি হলফনামাও দাখিল করেছেন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More