T20 World Cup 2026 Final Records List: শেষ ৫ ওভারে 'মাত্র' ৫২ রান, তাও T20 বিশ্বকাপ ফাইনালে ১৫ রেকর্ড ভারতের, কী কী?
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রানের ফোয়ারা ভারতের। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাল রান খাড়া করল। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২৫৫ রান তুলেছে। ফলে একগুচ্ছ রেকর্ড তৈরি হয়েছে বিশ্বকাপ ফাইনালে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রান - ঠিক! কোনও ভুল নয়, রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেটে ২৫৫ রান তুলল ভারত। ৪৬ বলে ৮৯ রান করেন সঞ্জু স্যামসন। মারেন পাঁচটি চার এবং আটটি ছক্কা। অভিষেক শর্মা ২১ বল ৫২ রান করেন। মারেন ছ'টি চার। হাঁকান তিনটি ছক্কা। আবার ২৫ বলে ৫৪ রান করেন ইশান কিষান। তিনি চারটি চারের পাশাপাশি চারটি ছক্কাও হাঁকান। আর তার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একগুচ্ছ রেকর্ড তৈরি হল।

১৬ থেকে ১৯ ওভারে মাত্র ২৮ রান করেছে ভারত
তাও ১৬ তম ওভারে এক রানে তিন উইকেট হারায় ভারত। তারপর ১৬ বলে কোনও বাউন্ডারি হয়নি। ১৬ তম, ১৭ তম, ১৮ তম এবং ১৯ তম ওভারে মিলিয়ে মাত্র ২৮ রান তোলে। নাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৩০০ রানও উঠে যেতে পারত। কারণ ১৫ ওভার শেষে ভারতের স্কোর ছিল এক উইকেটে ২০৩ রান। সেখান থেকে শেষ পাঁচ ওভারে ৫২ রান যোগ করে। তাও ২০ তম ওভারে ওঠে ২৪ রান। পুরো রানটাই করেন শিবম দুবে। যিনি আট বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কী কী রেকর্ড তৈরি হল?
১) পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাওয়ার প্লে'তে যুগ্মভাবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয় ওভারের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৯২ রান। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লে'তে এক উইকেটে ঠিক ৯২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
২) পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নক-আউট ম্যাচে দ্রুততম অর্ধশতরানের নজির গড়লেন অভিষেক শর্মা। রবিবার ১৮ বলে অর্ধশতরান করেছেন তিনি। এতদিন সেই রেকর্ড ছিল ফিন অ্যালেন এবং জেকব বেথেলের ঝুলিতে। তাঁরা সেমিফাইনালে ৫০ বলে অর্ধশতরান করেছিলেন। সেই রেকর্ড ফাইনালেই ভেঙে দিলেন অভিষেক। যা এবারের টুর্নামেন্টেও দ্রুততম অর্ধশতরান।
৩) পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের ওপেনিং জুটির নজির গড়লেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তাঁরা প্রথম উইকেটে তাঁরা ৭.১ ওভারে ৯৮ রান যোগ করেন। এতদিন সেই রেকর্ড ছিল পাকিস্তানের ঝুলিতে। ২০০৯ সালে ওপেনিং জুটিতে ৪৮ রান যোগ করেছিলেন কামরান আকমল এবং শাহজেব হাসান।
৪) পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল ভারত। ১৪ ওভারে যখন ভারতের স্কোর ছিল এক উইকেটে ১৯১ রান, তখনই সেই রেকর্ড গড়ে ফেলেছিল।
৫) এই প্রথমবার নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে পরপর তিনটি ইনিংসে ৫০ বা তার বেশি রান করলেন সঞ্জু। ফাইনালে ৪৬ বলে ৮৯ রান করেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ৮৯ রান। আর ইডেনে ভার্চুয়াল কোয়ার্টার-ফাইনালে অপরাজিত ৯৭ রান করেছিলেন।
৬) পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে যুগ্মভাবে সর্বোচ্চ ব্যক্তিগত অর্ধশতরানের নজির গড়ল ভারত। সেই রেকর্ড ভারতের দখলেই ছিল। আজ তিনটি অর্ধশতরানের সুবাদে সেটা আবারও স্পর্শ করল।
৭) টানা তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে ৮০-র বেশি রান করার নিরিখে যুগ্মভাবে রেকর্ড গড়লেন সঞ্জু। সেই তালিকায় মাহেলা জয়াবর্ধনে, গুস্তাভ ম্যাককিয়নের সঙ্গে আছেন তিনি।
৮) পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার কোনও দলের প্রথম তিন ব্যাটারই ৫০ রানের বেশি করলেন।
৯) পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির গড়লেন সঞ্জু।
১০) আমদাবাদে টি-টোয়েন্টি সর্বোচ্চ স্কোর হল।
১১) টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ স্কোর।
১২) পুরুষদের টি-টোয়েন্টিকে সর্বাধিকবাার ২৫০ রানের বেশি করা: সাতবার সেই মাইলস্টোন পার করল ভারত। দুইয়ে আছে সানরাইজার্স হায়দরাবাদ (পাঁচবার)।
১৩) একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনবার ২৫০ বা তার বেশি রান করার নজির গড়ল ভারত। ২০২৪ সালের আইপিএলেও তিনবার সেই কাজটা করেছিল সানরাইজার্স।
১৪) ২০২৬ সালে চতুর্থবার ২৫০ বা তার বেশি রান করল ভারত। যা একটি ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


