শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।
Bangladesh: ‘আন্তর্জাতিক নদীর জল একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি মানা হবে না’, বক্তা বাংলাদেশের মন্ত্রী
এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে আগ্রহ দেখিনি, নিয়ে কোন সুর বাংলাদেশের মন্ত্রী
ডিসেম্বর মাসে শেষ হচ্ছে ভারত-বাংলাদেশের ৩০ বছরের গঙ্গাচুক্তির মেয়াদ। ১২ ডিসেম্বর শেষ হচ্ছে এই চুক্তি। তার আগেই ঢাকায় বৈঠকে বসল ভারত-বাংলাদেশের যৌথ নদী কমিশন (জেআরসি)। সদ্য ২২ নভেম্বর এই বৈঠক হয়েছে। এদিকে, আজ বাংলাদেশের কুড়িগ্রামে এই গঙ্গা চুক্তির বিষয়ে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে, ‘আন্তর্জাতিক নদী’ সংক্রান্ত বিষয়ে এক মন্তব্য করেন বাংলাদেশের তারেক সরকারের মন্ত্রী।

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন বলে শেখ হাসিনার তরফে একটি বার্তা উঠে এসেছে। বাংলাদেশের কাছে তিনি ভিসার আবেদন করলেও, বর্তমান তারেক সরকার তা নস্যাৎ করেছে। ঢাকার দাবি, প্রত্যর্পণের মাধ্যমেই বাংলাদেশে ফিরতে হবে হাসিনাকে। এদিকে, বাংলাদেশে পোশাক শ্রমিকদের আন্দোলনের জেরে উত্তাল পরিস্থিতি দেখা গিয়েছে কিছুদিন আগেই। তা ছাড়াও সেদেশের একাধিক জায়গায় অগ্নিসংযোগ, অশান্তির খবর উঠে আসছে। এমন এক পরিস্থিতিতে সামনেই ১২ ডিসেম্বর ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সেই গঙ্গা জলচুক্তি নিয়ে প্রশ্ন যেতেই বাংলাদেশের তারেক সরকারের মন্ত্রী বলেন, ‘গঙ্গা চুক্তির জন্য আমাদের পক্ষ থেকে আমরা তো ভারতকে জানিয়েছি, যেহেতু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, চুক্তি করা উচিত। এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে সেরকম আগ্রহ দেখিনি।’ এরই সঙ্গে বাংলাদেশের এই মন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, যে… আন্তর্জাতিক নদীগুলোকে বৈষম্য করে যে জল একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ করা হয়েছে, এটি কোনওভাবে মেনেনিতে পারেনা বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, যে ভারতের উচিত, যে উজানে যে তারা বাঁধ দিয়ে, বাংলাদেশকে, বিশেষ করে গঙ্গা, তিস্তাও এটার সঙ্গে যুক্ত হয়েছে.. আমরা মনে করি, সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা পাঠানো হয়েছে, প্রতিবেশী দেশ হিসাবে ভারতের উচিত সেটা আমলে নিয়ে, অতি সত্ত্বর গঙ্গাচুক্তি করে, আমাদের জলের ন্যায্য হিস্যা দেবে।’
এদিন, সাংবাদিকরা বাংলাদেশের মন্ত্রী দুলুকে তিস্তা সম্পর্কেও প্রশ্ন করেন। তার উত্তরে তারেক সরকারের এই মন্ত্রী বলেন, ‘ তিস্তার অবস্থা তো আপনারা দেখছেন। তিস্তা শুকিয়ে যাচ্ছে। তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ হয়েছে, পরিকল্পনা মন্ত্রকের পাঠানো হয়েছে। আমি আশাবাদী এই প্রকল্প নিয়ে তিস্তাপাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন।’
E-Paper
