Tata Group Dispute: টাটা গোষ্ঠীতে বড় সংঘাত! এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ চ্যালেঞ্জ করে আদালতে টাটা ট্রাস্টস

Tata Group Dispute: এই বিরোধের সূত্রপাত ১৭ সেপ্টেম্বর একটি বোর্ড মিটিংয়ে। সেখানে এন চন্দ্রশেখরনকে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আরও পাঁচ বছরের মেয়াদের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।

Published on: Nov 26, 2026, 14:19:39 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Tata Group Dispute: দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটায় (Tata Group) এবার বড়সড় আইনি সংঘাতের আশঙ্কা। এন চন্দ্রশেখরনকে (N Chandrasekaran) টাটা সন্সের (Tata Sons) চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে টাটা ট্রাস্ট (Tata Trusts)। শুধু সিদ্ধান্ত বাতিল নয়, ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। কয়েক মাস ধরেই এই বিরোধ চলছে। শেষ পর্যায়ে, স্যর দোরাবজি টাটা ট্রাস্ট এবং রতন টাটা ট্রাস্ট—উভয়ই টাটা সন্সের নির্বাহী চেয়ারম্যান হিসাবে এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে (Bombay High Court) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

টাটা সন্সের নির্বাহী চেয়ারম্যান এন চন্দ্রশেখরন (AFP)
টাটা সন্সের নির্বাহী চেয়ারম্যান এন চন্দ্রশেখরন (AFP)

ট্রাস্টগুলির অভিযোগ, অভিযোগ, ১৭ সেপ্টেম্বর এন চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের যে সিদ্ধান্ত বোর্ড নিয়েছিল, তা বৈধ ছিল না। কারণ, টাটা সন্সের আর্টিকলস অফ অ্যাসোসিয়েশনের ১২১ নম্বর ধারায় অনুযায়ী যে ধরনের সম্মতিসূচক ভোট প্রয়োজন ছিল, তা এই সিদ্ধান্তে পাওয়া যায়নি। আগামী ৩০ নভেম্বরের টাটা সন্সের বোর্ড মিটিংয়ের নির্বাহী চেয়ারম্যান যাতে তাঁর নির্ণায়ক ভোট বা 'কাস্টিং ভোট' (Casting vote) প্রয়োগ করতে না পারেন, সেজন্যও আবেদন ট্রাস্ট দুটি। উল্লেখ্য, ওই বৈঠকেই টাটা সন্সের শেয়ার বাজারে নথিভুক্তিকরণ (IPO) নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শুধু পুনর্নিয়োগ বাতিলের দাবিই নয়, আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে দুই ট্রাস্ট। প্রকাশিত তথ্য অনুযায়ী, স্যার দোরাবজি টাটা ট্রাস্ট ৫০ কোটি টাকা এবং আর ডি টাটা ট্রাস্ট ১৫ কোটি টাকা—মোট ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করার প্রস্তাব করেছে। এর সঙ্গে বার্ষিক ১৮ শতাংশ সুদের দাবিও রয়েছে। আগামী ৩০ নভেম্বর টাটা সন্সের বোর্ড মিটিংয়ের আগেই এই আইনি পদক্ষেপ ঘিরে শিল্পমহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

বিরোধের সূত্রপাত

জানা যায়, এই বিরোধের সূত্রপাত ১৭ সেপ্টেম্বর একটি বোর্ড মিটিংয়ে। সেখানে চন্দ্রশেখরনকে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আরও পাঁচ বছরের মেয়াদের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। ট্রাস্টগুলির দাবি, এই প্রস্তাবটি টাটা সন্সের ‘আর্টিকলস অফ যেভাবে চন্দ্রশেখরনকে পুনরায় নিয়োগ করারকথা ছিল, সেই পদ্ধতি মানা হয়নি। কারণ চেয়ারম্যান নিয়োগ বা পুনর্নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সভায় উপস্থিত ট্রাস্ট-মনোনীত পরিচালকদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন। ট্রাস্টগুলির ভাষ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বরের বোর্ড সভায় এই শর্ত পূরণ হয়নি। এর পরেই বম্বে হাইকোর্টের কাছে আবেদন করার পরিকল্পনা করা হয়। ওই বৈঠকে নোয়েল টাটা পুনর্নিয়োগের বিরোধিতা করেন। সমর্থন জানান ভেনু শ্রীনিবাসন। মতবিরোধ তৈরি হওয়ায় চেয়ারম্যান হরিশ মানওয়ানি তাঁর কাস্টিং ভোট দিয়ে চন্দ্রশেখরকে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেন।

টাটা সন্সের প্রায় ৬৬ শতাংশ শেয়ারের মালিক টাটা ট্রাস্টস। ফলে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর নিয়ন্ত্রণ, ভবিষ্যৎ নেতৃত্ব এবং কর্পোরেট পরিচালন কাঠামো—সবকিছুর উপরেই এই বিরোধের প্রভাব পড়তে পারে। চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি। তাঁকে আরও পাঁচ বছরের জন্য রাখার সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া এই সংঘাত এখন টাটা গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ কর্পোরেট আইনি লড়াই।