Odisha Hospital Fire Update: ওড়িশায় সরকারি হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ১০ রোগী

অগ্নিকাণ্ডের জেরে সেখানে কমপক্ষে ১০ জন মারা গেছে। ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। মৃতদের সকলেই রোগী বলে জানা গিয়েছে। আর আহতদের মধ্যে ৫ জন রোগী বাকিরা হাসপাতালের কর্মী।

Published on: Mar 16, 2026 7:55 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ওড়িশার কটকে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ ভোররাতে কটকের একটি সরকারি হাসপাতালে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের জেরে সেখানে কমপক্ষে ১০ জন মারা গেছে। ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। মৃতদের সকলেই রোগী বলে জানা গিয়েছে। আর আহতদের মধ্যে ৫ জন রোগী বাকিরা হাসপাতালের কর্মী। এদিকে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। এই আবহে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

কটকের হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে সেখানে কমপক্ষে ১০ জন মারা গেছে।
কটকের হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে সেখানে কমপক্ষে ১০ জন মারা গেছে।

রিপোর্ট অনুসারে, কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে আগুন লাগার কারণে কমপক্ষে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে, আরও ৫ জন রোগী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। জানা গিয়েছে, হাসপাতাল চত্বরের নতুন ভবনে কিছু রোগীকে স্থানান্তরিত করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মোহন মাঝি নিজে। এদিকে রোগীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে গিয়ে ৬ জন হাসপাতাল কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃত রোগীদের নিকটাত্মীয়কে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

রিপোর্ট অনুযায়ী, ভোররাত আড়াইটে থেকে তিনটের মধ্যে কোনও এক সময় আগুন লাগে আইসিইউতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় একাধিক ফায়ার ইঞ্জিন। ঘটনার পরপরই ওড়িশার মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং হাসপাতাল পরিদর্শনে যান এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের সঙ্গেও দেখা করেন। অগ্নিদগ্ধ আইসিইউ থেকে মোট ২৩ জন রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এর মধ্যে ৭ জন রোগীকে আইসিইউ থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় তাদের মৃত্যু হয়েছিল। ৩ জন রোগীর মৃত্যু পরে হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছলেও আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন কয়েকজন রোগী দম বন্ধ হয়ে মারা যান।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More