Militant attack in Kulgam: ১৫ সেকেন্ডে প্রায় ৩০ রাউন্ড গুলি! কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার ভিডিও প্রকাশ্যে
Militant attack in Kulgam: সিআরপিএফ জানিয়েছে, বুধবার দুপুর সওয়া ২টো নাগাদ কুলগামে হামলা চালায় জঙ্গিরা। জওয়ানদের লক্ষ্য করে পর পর গুলি ছুড়তে শুরু করে তারা। পাল্টা জবাব দেন জওয়ানেরাও।
Militant attack in Kulgam: জম্মু ও কাশ্মীরের কুলগামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি চেকপোস্টে হামলার সময়ে কয়েক ডজন গুলি ছোড়ার শব্দ ও কিছু দৃশ্য একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আধিকারিকরা জানিয়েছেন, মীর বাজারের কাছে আখরানে অবস্থিত ক্যাম্পে মোটরসাইকেলে আসা জঙ্গিরা গুলি চালালে তিনজন জওয়ান আহত হন।
১৫ সেকেন্ডে প্রায় ৩০ রাউন্ড গুলি! কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার ভিডিও প্রকাশ্যে (Photo by Waseem Andrabi/Hindustan Times)
সিসিটিভি ক্যামেরার ফুটেজে প্রথমে গুলি বর্ষণের শব্দ শোনা যায়। মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি চালানো হয়। পরের এক মিনিটের মধ্যে আরও প্রায় এক ডজন গুলির শব্দ শোনা যায় এবং ক্যামেরার ফ্রেমে গুলির টুকরো এসে পড়তে দেখা যায়। ভিডিওয় দেখা গিয়েছে, সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু হয়েছে। জঙ্গিদের হামলা প্রতিহত করার চেষ্টা করছেন জওয়ানরা। তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে দৌড়াদৌড়ি করছেন। চিৎকার-চেঁচামেচিও শোনা যাচ্ছে। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।
সিআরপিএফ জানিয়েছে, বুধবার দুপুর সওয়া ২টো নাগাদ কুলগামে হামলা চালায় জঙ্গিরা। জওয়ানদের লক্ষ্য করে পর পর গুলি ছুড়তে শুরু করে তারা। পাল্টা জবাব দেন জওয়ানেরাও। তবে, জঙ্গিদের ছোড়া গুলিতে তিন জওয়ান আহত হয়েছেন। জওয়ানেরা পাল্টা গুলি চালাতে শুরু করলে বাইক নিয়ে দ্রুত পালিয়ে যায় জঙ্গিরা। জওয়ানদের গুলিতে কোনও জঙ্গি জখম হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। আহতদের উদ্ধার করে দ্রুত অনন্তনাগের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা শুরু হয় তাঁদের। সিআরপিএফ সূত্রে আহত জওয়ানদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের সন্তোষ চাঁদু, অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের বাসিন্দা সোমবীর সিং। ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা কুলগামে রয়েছেন।
এদিকে, খবর পেয়েই কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) ঘটনাস্থলে পৌঁছেছে। জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই গোটা কুলগাম জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। শুরু হয়েছে ব্যাপক চিরুনি তল্লাশি বা সার্চ অপারেশন। জঙ্গিরা যাতে কোনওভাবেই জেলার বাইরে পালাতে না পারে, তার জন্য সমস্ত সীমানা ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে কড়া নাকা চেকিং শুরু হয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং সেনা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। আঁটোসাঁটো করা হয়েছে ওই এলাকার নিরাপত্তা।
Home/News/Militant Attack In Kulgam: ১৫ সেকেন্ডে প্রায় ৩০ রাউন্ড গুলি! কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার ভিডিও প্রকাশ্যে