Terrorist Attack Plan by Laskar: ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণের 'বদলা' নিতে দিল্লির মন্দিরে হামলার ছক লস্করের, তৎপর পুলিশ

৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে হামলার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করা হয়েছে। কয়েক মাস আগেই দিল্লির লালকেল্লার কাছে একটি বড় বিস্ফোরণ ঘটিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গি। সেই হামলায় ১৫ জনের মৃত্যু ঘটেছিল।

Published on: Feb 22, 2026, 12:42:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জঙ্গি হামলার পরিকল্পনা করা আট জঙ্গিকে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি। আর এরপরই দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা দেশের বড় বড় শহরগুলিতে আইইডি হামলার ষড়যন্ত্র করছে। দিল্লির চাঁদনী চকে অবস্থিত মন্দিরও তাদের নিশানায় রয়েছে। বলা হচ্ছে, ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে হামলার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করা হয়েছে। কয়েক মাস আগেই দিল্লির লালকেল্লার কাছে একটি বড় বিস্ফোরণ ঘটিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গি। সেই হামলায় ১৫ জনের মৃত্যু ঘটেছিল।

৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে হামলার প্রতিশোধ নিতে দিল্লির মন্দিরে হামলার ছক লস্করের (PTI)
৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে হামলার প্রতিশোধ নিতে দিল্লির মন্দিরে হামলার ছক লস্করের (PTI)

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্পর্শকাতর এলাকায় ব্যাপক হারে আধাসামরিক বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লিতে প্রবেশকারী প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং পরিত্যক্ত গাড়িগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শহরের প্রতিটি এলাকার উপর রিয়েল টাইম নজর রাখছেন। এর পাশাপাশি সাধারণ নাগরিক ও দোকানদারদের সতর্ক করার জন্য পুলিশ প্রশাসন বাজার ও আবাসিক কল্যাণ সমিতিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করছে। এছাড়া হোটেল, গেস্ট হাউস, শপিং মল এবং সিনেমা হলগুলিতেও ব্যাপক যাচাই অভিযান চালানো হচ্ছে। এছাড়া সিম কার্ড ব্যবসায়ী ও রাসায়নিক দোকানগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে। এর পাশাপাশি ভাড়াটিয়া, গৃহকর্মী এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন জোরদার করা হয়েছে দিল্লিতে।

এদিকে সম্প্রতি দিল্লির বিভিন্ন অংশে, বিশেষ করে দিল্লি মেট্রো নেটওয়ার্কে উস্কানিমূলক পোস্টার লাগানো হচ্ছিল। সেই ঘটনার তদন্তে নেমেই এই মডিউলটির পর্দা ফাঁস হয়েছে। এই পোস্টারগুলিতে কাশ্মীর নিয়ে উস্কানিমূলক এবং আপত্তিকর বক্তব্য লেখা থাকছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেল যখন এই পোস্টারগুলির উৎস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে, তখন তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ছড়িয়ে থাকা এই জঙ্গি নেটওয়ার্কের সাথে যোগ পান। এরপরে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হল দুই রাজ্য থেকে। গ্রেফতার হওয়া আট সন্দেহভাজনের মধ্যে ছয়জনকে তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার বিভিন্ন পোশাক কারখানা থেকে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আরও দু'জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরও জানা গেছে যে ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছে। তারা তাদের পরিচয় গোপন করার জন্য ভুয়া আধার কার্ড ব্যবহার করছিল।

তদন্তকারীদের মতে, এই সন্দেহভাজনরা পাকিস্তানি গুপ্তচরের নির্দেশে ভারতে একটি বড় জঙ্গি হামলার পরিকল্পনা করছিল। অভিযান চলাকালীন, পুলিশ ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করেছে। ধৃতদের সঙ্গে বিদেশি যোগের বিষয়ে আরও প্রমাণ সংগ্রহ করছে দিল্লি পুলিশ। এই আবহে ধৃতদের ডিজিটাল ডিভাইসগুলির ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। ধৃত সন্দেহভাজনদের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে দিল্লি এনে। এই মডিউলের অর্থের উৎস এবং আন্তঃসীমান্ত যোগসূত্র চিহ্নিত করার জন্য বিস্তারিত তদন্ত চলছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More