Terrorist: একজন ছিল রুটি তৈরির পেশায়, অপরজন কাঠের কাজে! নিহত জঙ্গি লতিফদের নিয়ে বহু তথ্য উঠছে কাশ্মীরের বুক থেকে

লতিফ ভাটের আগে, কুলগামে বাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টারে নিহত হয় ১৯ বছর বয়সী জঙ্গি উমার নিসার। সেও বেশ কিছুটা সময় ধরে নিখোঁজ ছিল।

Published on: Nov 18, 2026, 18:37:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কাশ্মীরের কুলগামে সিআরপিএফ জওয়ানদের ওপর গত ১১ নভেম্বর হামলার আগে থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল লতিফ ভাটের। সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনার ৫ দিন পরই কুলগামেই এক এনকাউন্টার চলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের। সেই ঘটনায় ঘটনাস্থলে ২ জন জঙ্গি থাকলেও সেখান থেকে উদ্ধার হয় একজনের মৃতদেহ। সেদিন উদ্ধার হয়েছিল জঙ্গি লতিফের সঙ্গী উমর নিসারের দেহ। সোমবারের সেই গুলির লড়াইয়ের মাঝপথ থেকে পালিয়ে যেতে সক্ষম হয় লতিফ। তবে নিরাপত্তা বাহিনীর গুলি যুদ্ধের মাঝ থেকে এর আগেও পালিয়েছিল লতিফ, সেবার পুলিশের গুলিতে গনাই নামের এক জঙ্গি মারা গেলেও, পালিয়ে প্রাণ রক্ষা করেছিল লতিফ। সেই স্মৃতি মাথায় রেখেই এবার লতিফের খোঁজে উপত্যকার বুকে জোরালো তল্লাশি শুরু করে বাহিনী। রিপোর্ট বলছে, সোমবারের গুলির লড়াইয়ের পর লতিফ কোথায়, এই প্রশ্নের উত্তর পেতে প্রায় ৫০০ জনের জেরা চলেছে ভূস্বর্গে। শেষমেশ কাশ্মীরের বুকে একমাত্র শেষ সক্রিয় লস্কর কমান্ডার হিসাবে পরিচিত লতিফ ভাট এনকাউন্টারে মারা যায়।

একজন ছিল রুটি তৈরির পেশায়, অপরজন কাঠের কাজে! নিহত জঙ্গি লতিফদের নিয়ে বহু তথ্য উঠছে কাশ্মীরের বুক থেকে. (Handout via PTI Photo)(PTI11_18_2026_000080B) (HO)
একজন ছিল রুটি তৈরির পেশায়, অপরজন কাঠের কাজে! নিহত জঙ্গি লতিফদের নিয়ে বহু তথ্য উঠছে কাশ্মীরের বুক থেকে. (Handout via PTI Photo)(PTI11_18_2026_000080B) (HO)

লতিফ ভাট

ক্লাস ১২ পাশ করার পর আর সেভাবে পড়াশোনা করেনি ২২ বছর বয়সী লস্কর জঙ্গি কমান্ডার লতিফ। শোনা যায়, কলেজে ভর্তি হয়েও মাঝপথে উধাও হয়ে যায় লতিফ ভাট। গত বছর প্রায় এই সময় অর্থাৎ ২০২৫ সালের নভেম্বর মাসে বাড়ি থেকে উধাও হয়ে যায় লতিফ। তার আগে পর্যন্ত এলাকায় কাঠের কাজের মিস্ত্রি হিসাবে লতিফের পরিচিতি ছিল। পুলিশ বলছে, ব্যাপকভাবে নিজেকে উগ্রপন্থী ভাবনায় ততদিনে ডুবিয়ে ফেলেছিল লতিফ। এদিকে, ২০২৫ সালে উধাও হতেই পাকিস্তান সমর্থিক জঙ্গি সজ্জাদ গুলের নজরে আসে ভাট, যোগ দেয় লস্করের ছায়া-জঙ্গি সংগঠন রেজিসট্যান্স ফ্রন্টে। কুলগাম, শোপিয়ানের উত্তরাংশে প্রশিক্ষণ চলে লতিফের। একদিকে, পাকিস্তানের সমর্থিত জঙ্গি শিবির থেকে নির্দেশ পেতে থাকে ভাট, অন্যদিকে, কাশ্মীরের বুকে ভিন রাজ্য়ের শ্রমিকদের ওপর হামলা সহ একাধিক ঘটনায় নাম জড়ায় লতিফ ভাটের। জম্মু ও কাশ্মীর পুলিশ ঘোষণা করে, লতিফ ভাটের খবর যিনি দিতে পারবেন, তিনি ১৫ লাখ টাকার পুরস্কার পাবেন।

আজ ভোর রাতে যখন কুলগামের অন্দরে এক মসজিদের অন্দরে লতিফ ভাটের হদিশ পায় নিরাপত্তা বাহিনী, তখন তাকে বারবার অত্মসমর্পণের অনুরোধ করে বাহিনী। উত্তরে তা প্রত্যাখ্যান করে লতিফ। বাইরে থেকে ঘোষণা ছাড়াও বাহিনী, তাকে ভিডিয়ো কল করে বেরিয়ে আসতে বলে। সেই বার্তাও প্রত্যাখ্যান করে ভাট। এরপর দুই পক্ষের গুলির লড়াইয়ে লতিফ ভাটের মৃত্যু হয়।

উমার নিসার দার

লতিফ ভাটের আগে, কুলগামে বাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টারে নিহত হয় ১৯ বছর বয়সী জঙ্গি উমার নিসার। সেও বেশ কিছুটা সময় ধরে নিখোঁজ ছিল। তার নিখোঁজ হওয়ার পর তার পরিবার দ্বারস্থ হয়েছিল পুলিশের। কুলগামের আররেহ গ্রামের ভূমিপুত্র উমর, কাশ্মীরের বুকে রুটি বানানোর কাজ করত। এদিকে, সদ্য এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, লতিফ ভাট ও উমার নিসার, সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা চালানোর আগে, এলাকা রেইকি করছে। জানা যায়, গত ৬ মাস ধরে লতিফের থাকা খাওয়ার বন্দোবস্ত করে আসছিল এই উমার নিসার দার।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More