...
...
Next Story

প্রধানমন্ত্রীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ!ফলোয়ার লক্ষ হতেই উধাও অ্যাকাউন্ট

Dimagi Naxal Party: অ্যাকাউন্টটির নামের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যের সরাসরি সম্পর্ক রয়েছে।

Published on: Aug 17, 2026, 19:51:55 IST
Advertisement

Dimagi Naxal Party: স্বাধীনতা দিবসের বক্তৃতায় ‘মাওবাদী মানসিকতাসম্পন্ন ব্যক্তি’ বা ‘দিমাগি নকশাল’-দের নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার ইনস্টাগ্রামে দেখা দিল ‘দিমাগি নকশাল পার্টি’-র (Dimagi Naxal Party) অ্যাকাউন্ট। মাত্র এক দিনের ব্যবধানে ১.৬ লক্ষেরও বেশি ‘ফলোয়ার’ হয়েছে সেই অ্যাকাউন্টে। তবে ঠিক যেমন দ্রুততার সঙ্গে এটি আবির্ভূত হয়েছিল, তেমনই হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ! (সৌজন্যে টুইটার)
প্রধানমন্ত্রীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ! (সৌজন্যে টুইটার)

ইনস্টাগ্রামের তথ্য অনুযায়ী, চলতি মাসেই অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছিল। অ্যাকাউন্টটির লগ থেকে দেখা গেছে, এর ইউজারনেম বা ব্যবহারকারীর নাম একবার পরিবর্তন করা হয়েছিল। অ্যাকাউন্টটি উধাও হওয়ার আগে পর্যন্ত এতে মোট ৬২টি পোস্ট ছিল এবং সেখান থেকে ৩৫টি অন্য অ্যাকাউন্টকে ফলো করা হচ্ছিল। তবে নেপথ্যে থেকে কে কিংবা কারা বা কোন গোষ্ঠী এই অ্যাকাউন্ট পরিচালনা করছিল, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অ্যাকাউন্টটির নামের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যের সরাসরি সম্পর্ক রয়েছে। লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে মাওবাদীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের লড়াই ও অর্জিত সাফল্যের কথা উল্লেখ করতে গিয়ে প্রথম এই 'দিমাগি নকশাল' (মাওবাদী মানসিকতাসম্পন্ন ব্যক্তি) শব্দবন্ধটি ব্যবহার করেন প্রধানমন্ত্রী। শনিবার নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'আমরা জঙ্গল থেকে সশস্ত্র নকশালদের নির্মূল করতে এবং দেশকে সেই সংকট থেকে মুক্ত করতে সফল হয়েছি। তবে সশস্ত্র নকশালরা চলে গেলেও 'দিমাগি নকশালরা' এখনও ছায়ায় এবং আড়ালে সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে বসে আছে।' প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। এই শব্দবন্ধটি ঠিক কাদের উদ্দেশ্যে বলা হয়েছে, তা স্পষ্ট হওয়ার আগেই কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এক্স হ্যান্ডেলে লিখে দেন, ‘দিমাগি নকশাল হতে পেরে আমি গর্বিত।’ এই বার্তার পরেই কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এর জবাবে জানান, ভারতীয় সংবিধানকে উপেক্ষা করে যারা মাওবাদীদের সমর্থন করে, বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়িয়ে ৩৭০ ধারা পুনর্বহালের কথা বলে এবং উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করতে চায়-এদেরই দিমাগি নকশাল বলা হয়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe