...
...
Next Story

Ankit Baliyan murder:'কোর্ট মেঁ গোলি..,' গোগি গ্যাংয়ের হুমকি উপেক্ষা করতেই খুন হরিয়ানভি গায়ক, স্ন্যাপচ্যাটে ব্লু-প্রিন্ট

Ankit Baliyan murder: সোমবারই হরিয়ানভি শিল্পী অঙ্কিত বালিয়ান খুনের ঘটনায় জড়িত দুই মূল শুটারকে এক এনকাউন্টারে খতম করেছে উত্তরপ্রদেশ পুলিশ। শামলিতে উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং জেলা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।

Published on: Aug 31, 2026, 16:06:18 IST
Advertisement

Ankit Baliyan murder: গত ২৬ আগস্ট উত্তরপ্রদেশের শামলিতে জিমের বাইরে 'জনপ্রিয়' হরিয়ানভি গায়ক তথা ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে (Ankit Baliyan) গুলি করে হত্যার ঘটনার নেপথ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, ২০২১ সালে দিল্লির আদালতে কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দর মান ওরফে গোগি হত্যাকাণ্ড নিয়ে একটি বিতর্কিত গান গাওয়ার জেরেই অঙ্কিত বালিয়ানকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।

গোগি গ্যাংয়ের হুমকি উপেক্ষা করতেই খুন হরিয়ানভি গায়ক (HT_PRINT)
গোগি গ্যাংয়ের হুমকি উপেক্ষা করতেই খুন হরিয়ানভি গায়ক (HT_PRINT)

সোমবারই হরিয়ানভি শিল্পী অঙ্কিত বালিয়ান খুনের ঘটনায় জড়িত দুই মূল শুটারকে এক এনকাউন্টারে খতম করেছে উত্তরপ্রদেশ পুলিশ। শামলিতে উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং জেলা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই শুটারের নাম সুমিত ও রোহিত। দুজনের বয়সই ২০র কোঠায়। অঙ্কিত বালিয়ানের হত্যাকাণ্ডের তদন্তে এই দুই অভিযুক্তের নাম উঠে এসেছিল। মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ হাজার টাকা। পুলিশের দাবি, বালিয়ানের খুনে মোট চারজন শুটার সরাসরি জড়িত ছিল। তাঁদের মধ্যেই ছিল সুমিত ও মোহিত ( Ankit Baliyan shooters Encounter )। এছাড়াও আরও দুই ব্যক্তি হামলার আগে গায়কের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল বলে তদন্তে উঠে এসেছে।

এদিকে শামলির এসপি নরেন্দ্র প্রতাপ সিং জানান, এখন পর্যন্ত তদন্তে জানা গেছে যে অঙ্কিত বালিয়ানের গাওয়া একটি গান নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল গোগি গ্যাংয়ের সদস্যদের মনে। গানটির মূল কথা ছিল-'কোর্ট মেঁ গোলি মারেঙ্গে মেরি জান… জজ কে পসীনে আয়েঙ্গে' (আদালতেই তোমায় গুলি করে দেব, বিচারকও ঘামতে শুরু করবেন)। ২০২১ সালে দিল্লির রোহিণীর আদালত চত্বরে ঢুকে গ্যাংস্টার গোগিকে যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল, এই গানটিতে সরাসরি সেই ঘটনার ইঙ্গিত ছিল বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, গানটি প্রকাশ বা প্রচার না করার জন্য গোগি গ্যাংয়ের সদস্যরা সরাসরি অঙ্কিতকে হুমকি দিয়েছিল। কিন্তু অঙ্কিত সেই কথা না মানায় পরিস্থিতি চরম আকার নেয়। পুলিশ জানিয়েছে, গানটির মাধ্যমে গোগির চিরপ্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়াকে সমর্থন জানানো হয়েছে বলেই ধরে নিয়েছিল গোগি গ্যাং। কাকতালীয়ভাবে তাজপুরিয়া ও অঙ্কিত বালিয়ান একই ‘বালিয়ান গোত্র’-এর হওয়ায় গ্যাং সদস্যদের ধারণা আরও দৃঢ় হয় যে গানটি তাঁদের অসম্মান ও নিশানা করতেই তৈরি করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে দিল্লির রোহিণী আদালতের এজলাসে আইনজীবীর পোশাকে ঢুকে গ্যাংস্টার গোগিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিল টিল্লু গ্যাংয়ের শুটাররা। এরপর ২০২৩ সালের মে মাসে তিহার জেলের ভেতর গোগি গ্যাংয়ের হাতে নৃশংসভাবে খুন হয় টিল্লু তাজপুরিয়াও।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks