VB-G RAM G: শ্রমিকদের জন্য সুখবর! ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ, বাড়ল দৈনিক মজুরিও, কত পাবেন?

VB-G RAM G: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকারের অগ্রাধিকার হলো এটা নিশ্চিত করা যে কোনও যোগ্য গ্রামীণ শ্রমিক যেন একদিনের জন্যও কর্মহীন না থাকেন।

Published on: Jul 1, 2026, 21:34:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

VB-G RAM G: ‘বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ’ বা ভিবি-জি রাম জি আজ, ১ জুলাই থেকে চালু হলো সারা দেশে। এই প্রকল্পে দৈনিক মজুরির সংশোধিত তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই বেড়েছে দৈনিক মজুরির পরিমাণ। বাংলার শ্রমিকেরাও এই সুবিধা পাবেন।

শ্রমিকদের জন্য সুখবর! (PTI Photo)(PTI29-05-2020_000078B)
শ্রমিকদের জন্য সুখবর! (PTI Photo)(PTI29-05-2020_000078B)

দীর্ঘ ২০ বছর ধরে চলা ১০০ দিনের কাজের (মনরেগা) জায়গায় কার্যকর হয়েছে সম্পূর্ণ নতুন আইন ও নতুন প্রকল্প। শুধু নাম বদল নয়, এই প্রকল্পে বদলাচ্ছে কাজের দিন, অর্থ বরাদ্দ, প্রযুক্তির ব্যবহার, নজরদারি, এমনকি কৃষি মরশুমে কাজের নিয়মও। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ১ জুলাই থেকে কার্যকর হওয়া সংশোধিত মজুরির হার ৩৪টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং মজুরি অঞ্চলে বৃদ্ধি করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, দৈনিক ৩০০ টাকার একটি নতুন অন্তর্বর্তীকালীন ভিত্তি মজুরির হার চালু করা হয়েছে, যাতে এই কর্মসূচির অধীনে কোনও বিজ্ঞাপিত মজুরি এই স্তরের নীচে নেমে না আসে। সরকার জানিয়েছে, সারাদেশে মজুরির হারের গড় বৃদ্ধি ১০ শতাংশের বেশি।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকারের অগ্রাধিকার হলো এটা নিশ্চিত করা যে কোনও যোগ্য গ্রামীণ শ্রমিক যেন একদিনের জন্যও কর্মহীন না থাকেন। তিনি বলেন, সমৃদ্ধ গ্রামের মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার পথে ভিবি-জি রাম-জি আইনটির প্রবর্তন একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং তিনি আরও যোগ করেন যে, এর প্রবর্তনের প্রস্তুতি সম্পন্ন করতে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করেছে। কেন্দ্র জানিয়েছে, এই আইনটি যোগ্য গ্রামীণ পরিবারগুলিকে ১২৫ দিন পর্যন্ত সবেতন কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করে, যেখানে বর্তমান গ্রামীণ কর্মসংস্থান কাঠামোর অধীনে এই সুবিধা ছিল ১০০ দিন। বুধবার থেকে কার্যকর হওয়া সংশোধিত মজুরির হার ৩৪টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং মজুরি অঞ্চলে বৃদ্ধি করা হয়েছে। মনরেগা-র অধীনে জাতীয় গড় মজুরি এখন ভিবি-জি রাম-জি-এর আওতায় এখন থেকে দৈনিক ২৯৮.৮ টাকা থেকে বেড়ে দৈনিক ৩২৭.৪ টাকা হয়েছে, যা দৈনিক গড়ে ২৮.৬ টাকা বৃদ্ধি।

রাজ্যগুলির দৈনিক মজুরির সংশোধিত তালিকা

১. অন্ধ্রপ্রদেশ-৩০৭ টাকা

২. অরুণাচল প্রদেশ-৩০০ টাকা

৩. অসম-৩০০ টাকা

৪. বিহার-৩০০ টাকা

৫. ছত্তিশগড়-৩০০ টাকা

৬. গোয়া-৪০৬ টাকা

৭. গুজরাট-৩১৬ টাকা

৮. হরিয়ানা-৪০৯ টাকা

৯. হিমাচল প্রদেশ-৩২৮ টাকা

১০. জম্মু ও কাশ্মীর-৩২৯ টাকা

১১.ঝাড়খণ্ড-৩০০ টাকা

১২. কর্ণাটক-৩৪৯ টাকা

১৩. কেরল-৪০১ টাকা

১৪. লাদাখ-৩০০ টাকা

১৫. মধ্যপ্রদেশ-৩০০ টাকা

১৬. মহারাষ্ট্র-৩১২ টাকা

১৭. মণিপুর-৩০০ টাকা

১৮. মেঘালয়-৩০০ টাকা

১৯. মিজোরাম-৩০০ টাকা

২০. নাগাল্যান্ড-৩০০ টাকা

২১. ওড়িশা-৩০০ টাকা

২২. পাঞ্জাব-৩৩৬ টাকা

২৩. রাজস্থান-৩০৬ টাকা

২৪. সিকিম-৪৫০ টাকা (যে সব পঞ্চায়েত পাহাড়ি উঁচু জায়গায়)

২৫. তামিলনাড়ু-৩৩৬ টাকা

২৬. তেলাঙ্গানা-৩০৭ টাকা

২৭. ত্রিপুরা-৩০০ টাকা

২৮. উত্তরপ্রদেশ-৩০০ টাকা

২৯. উত্তরাখণ্ড-৩০০ টাকা

৩০. পশ্চিমবঙ্গ-৩০০ টাকা

৩১. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-৩০০ টাকা

৩২. দমন ও দিউ আর দাদরা ও নগর হাভেলি-৩০০ টাকা

৩৩. লাক্ষাদ্বীপ-৩০০ টাকা

৩৪. পুদুচেরি-৩০০ টাকা

ঐতিহাসিকভাবে কম মজুরি থাকা রাজ্যগুলিতে, যেমন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশে, ১৫-২৫ শতাংশের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি করা হয়েছে। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে সর্বোচ্চ শতাংশ বৃদ্ধি (প্রায় ২৪.৫ শতাংশ) রেকর্ড করা হয়েছে, পাশাপাশি উত্তরাখণ্ড, ত্রিপুরা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং ওড়িশাও উল্লেখযোগ্য বৃদ্ধির ঘোষণা করেছে। এই পরিবর্তনের আগে সর্বনিম্ন মজুরি ছিল দৈনিক ২৪১ টাকা। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এটিকে ভারতের গ্রামীণ উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। মন্ত্রক বলেছে যে, এই আইনটি একটি আত্মনির্ভরশীল, শক্তিশালী এবং সমৃদ্ধ গ্রামীণ ভারত গড়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে, যা 'বিকশিত ভারত ২০৪৭'-এর ভিত্তি তৈরি করবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের মতে, ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই আইনটি বাস্তবায়নের জন্য তাদের বাজেটে প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছে এবং ২৪টি রাজ্য 'ভিবি-জি রাম জি' রাজ্য প্রকল্পটিও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে।